1. mdsoliman2995@gmail.com : dainik pratidinsomoy : dainik pratidinsomoy
লালমনিরহাটে স্বনির্ভর আদর্শ সমাজ কল্যাণ সংস্থার নব নির্মিত ভবন এর শুভ উদ্বোধন অনুষ্ঠিত - dainik pratidinsomoy
July 29, 2026, 8:54 am
শিরোনামঃ
চট্টগ্রাম মেট্রোপলিটন পুলিশের (সিএমপি) কমিশনার হাসান মো. শওকত আলী। ইউনাইটেড প্রেসক্লাব বাংলাদেশ চট্টগ্রাম বিভাগীয় কমিটি গঠনকল্পে আলোচনা সভা অনুষ্ঠিত পটিয়ার আশিয়ায় যুবদলের উদ্যোগে বৃক্ষরোপণ কর্মসূচি অনুষ্ঠিত তিন বছর পূর্তিতে সংগ্রামী স্বাধীন ২৪ টিভি: আলোচনা সভা, মিলাদ মাহফিল ও সাংস্কৃতিক অনুষ্ঠানে উৎসবমুখর আয়োজন ইউনাইটেড প্রেসক্লাব চট্টগ্রাম’র উদ্দ্যোগে সাংবাদিক হাফিজুর রহমান শফিকের বিরুদ্ধে মিথ্যা মামলা প্রত্যাহার ও নিঃশর্ত মুক্তির দাবিতে মানববন্ধন। সারোয়াতলী ইউনিয়ন ভূমি অফিস থেকে ভুক্তভোগীর অনুকূলে তদন্ত প্রতিবেদন দেওয়ার আশ্বাসে ঘুষ দাবির অভিযোগ সহকারী ভূমি উপ কর্মকর্তা তারানুমা এলাহীর বিরুদ্ধে। নবনিযুক্ত চট্টগ্রাম জেলা পরিষদের প্রশাসক মাহবুবের রহমান শামীম’র সাথে সাক্ষাৎ আনোয়ারা উপজেলা বিএনপি ও অঙ্গ সংগঠনের নেতৃবৃন্দ প্রশাসক মাহবুবের রহমান শামীমের সাথে কৃষক দলের বিভাগ ও জেলা নেতৃবৃন্দের সাক্ষাৎ সরকারি চলাচলের রাস্তা দখলের চেষ্টা, সাইনবোর্ড ভাঙচুর ও প্রাণনাশের হুমকি,বোয়ালখালী থানায় লিখিত অভিযোগ। বাংলাদেশ মফস্বল সাংবাদিক সোসাইটির (বিএমএসএস) ত্রান সামগ্রী বিতরণ
বিজ্ঞাপনঃ
Welcome To Our Website...

লালমনিরহাটে স্বনির্ভর আদর্শ সমাজ কল্যাণ সংস্থার নব নির্মিত ভবন এর শুভ উদ্বোধন অনুষ্ঠিত

  • Update Time : Saturday, October 1, 2022
  • 93 Time View

মোঃ মাসুদ রানা রাশেদ, লালমনিরহাট প্রতিনিধি: লালমনিরহাটে স্বনির্ভর আদর্শ সমাজ কল্যাণ সংস্থার নব নির্মিত ভবন এর শুভ উদ্বোধন অনুষ্ঠিত হয়েছে।

শনিবার (১ অক্টোবর) দুপুর ১টায় লালমনিরহাট সদর উপজেলার গোকুন্ডা ইউনিয়নের তিস্তায় স্বনির্ভর আদর্শ সমাজ কল্যাণ সংস্থা আয়োজনে এ শুভ উদ্বোধন অনুষ্ঠান অনুষ্ঠিত হয়।

শুভ উদ্বোধন করেন লালমনিরহাট জেলা প্রশাসক মোঃ আবু জাফর। এ সময় লালমনিরহাট সিভিল সার্জন (অবঃ) ডাঃ কাসেম আলী, লালমনিরহাট জেলা আওয়ামী লীগের যুগ্ম সাধারণ সম্পাদক মোঃ গোলাম মোস্তফা স্বপন, রোটারী ক্লাব অব লালমনিরহাটের প্রেসিডেন্ট মোঃ শামছুল আলম, গোকুন্ডা ইউনিয়ন আওয়ামী লীগের সাধারণ সম্পাদক খোরশেদ আলম মজনু, তিস্তা কে আর খাদেম উচ্চ বিদ্যালয় প্রধান শিক্ষক একরামুল হক সরকার, স্বনির্ভর আদর্শ সমাজ কল্যাণ সংস্থার নির্বাহী পরিচালক মোঃ এন্তাজুল হক তোকদার, সহ-সম্পাদক মমিনুর রহমানসহ কর্মকর্তা-কর্মচারীবৃন্দ উপস্থিত ছিলেন।

পরে স্বনির্ভর আদর্শ সমাজ কল্যাণ সংস্থা ও রোটারী ক্লাব অব লালমনিরহাটের আয়োজনে লালমনিরহাটের তিস্তা নদীপাড়ের বন্যার্তদের দিনব্যাপী ফ্রি মেডিকেল ক্যাম্প ও আলোচনা সভা অনুষ্ঠিত হয়েছে।

Please Share This Post in Your Social Media

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

More News Of This Category
© All rights reserved © 2026 dainikpratidinsomoy
Design & Development By: BD IT HOST