
নিজস্ব সংবাদাতা:
আজ ২৫ অক্টোবর ২০২৬ খ্রি. নজরুল বর্ষ উপলক্ষ্যে মাদ্রাসা ও কলেজ পর্যায়ের শিক্ষার্থীদের অংশগ্রহণে আয়োজিত চট্টগ্রাম বিভাগীয় সাংস্কৃতিক প্রতিযোগিতা-২০২৬-এর পুরস্কার ও সনদ বিতরণ অনুষ্ঠান অনুষ্ঠিত হয়।
জেলা শিল্পকলা একাডেমি প্রাঙ্গণে আয়োজিত অনুষ্ঠানে প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন ভূমি মন্ত্রণালয় এবং পার্বত্য চট্টগ্রাম বিষয়ক মন্ত্রণালয়ের প্রতিমন্ত্রী ব্যারিস্টার মীর মোহাম্মদ হেলাল উদ্দীন, এমপি। সভাপতিত্ব করেন বিভাগীয় কমিশনার ড. মোঃ জিয়াউদ্দীন।
অনুষ্ঠানে বিশেষ অতিথি হিসেবে উপস্থিত ছিলেন চট্টগ্রাম রেঞ্জের ডিআইজি জনাব আবদুল কুদ্দুছ চৌধুরী, পিপিএম; চট্টগ্রাম মেট্রোপলিটন পুলিশের পুলিশ কমিশনার জনাব হাসান মোঃ শওকত আলী এবং জেলা প্রশাসক, চট্টগ্রাম জনাব মোহাম্মদ জাহিদুল ইসলাম মিঞা।
শিক্ষার্থীদের সৃজনশীলতা ও সাংস্কৃতিক চর্চার বিকাশ এবং জাতীয় কবি কাজী নজরুল ইসলামের অসাম্প্রদায়িক চেতনা, মানবতা, দেশপ্রেম ও সাম্যের আদর্শ নতুন প্রজন্মের মাঝে ছড়িয়ে দিতে এ আয়োজন গুরুত্বপূর্ণ ভূমিকা রাখবে।
Leave a Reply