1. mdsoliman2995@gmail.com : dainik pratidinsomoy : dainik pratidinsomoy
ধানের পাতায় পোড়া রোগ, রায়গঞ্জে বিঘা বিঘা জমির ফসল নিয়ে বিপাকে কৃষক - dainik pratidinsomoy
October 27, 2026, 5:58 pm
শিরোনামঃ
কে এই আওয়ামী সন্ত্রাসী দিদারুল আলম? সারোয়াতলী’র বেঙ্গুরা বাজারে প্রকাশ্যে চলাফেরা নিয়ে প্রশ্ন, প্রশাসনের দৃষ্টি আকর্ষণ। বাংলাদেশ প্রেসক্লাব চট্টগ্রাম বিভাগীয় কমিটির সাংগঠনিক উন্নয়ন ও মতবিনিময় সভা অনুষ্ঠিত চট্টগ্রাম সিটি করপোরেশনের প্রশাসক হিসেবে নিয়োগ: ডাঃ শাহাদাত হোসেন। ব্রাহ্মণবাড়িয়ায় শাশুড়ি হত্যা মামলার পলাতক আসামি চট্টগ্রামে গ্রেপ্তার নজরুল বর্ষ উপলক্ষ্যে চট্টগ্রাম বিভাগীয় সাংস্কৃতিক প্রতিযোগিতা-২০২৬ এর পুরস্কার ও সনদ বিতরণ অনুষ্ঠান অনুষ্ঠিত। বোয়ালখালীতে সরকারবিরোধী কর্মকাণ্ডের অভিযোগ, নজরদারি ও তদন্তের দাবি সচেতন মহলের। রক আইকন আইয়ুব বাচ্চুর মৃত্যুবার্ষিকীতে ‘চাটগাঁইয়্যা নওজোয়ান’-এর শ্রদ্ধা নিবেদন নেলসন ম্যান্ডেলা গোল্ডেন অ্যাওয়ার্ড-২০২৬ : আনোয়ারার কৃতী সন্তান সাংবাদিক এম. হান্নান রহিম তালুকদার সম্মানিত পুলিশ সদস্য জাহেদের বিরুদ্ধে প্রকাশিত ভিত্তিহীন সংবাদের প্রতিবাদ। বোয়ালখালীতে মাদক ব্যবসায়ীর এক বছরের কারাদণ্ড
বিজ্ঞাপনঃ
Welcome To Our Website...

ধানের পাতায় পোড়া রোগ, রায়গঞ্জে বিঘা বিঘা জমির ফসল নিয়ে বিপাকে কৃষক

  • Update Time : Saturday, October 3, 2026
  • 75 Time View

 

সিরাজগঞ্জ প্রতিনিধিঃ

সিরাজগঞ্জের রায়গঞ্জে ধানের পাতায় পোড়া রোগের প্রাদুর্ভাব দেখা দিয়েছে। উপজেলার চান্দাইকোনা ইউনিয়নের সরাই হাজীপুর মৌজায় প্রায় ১০ বিঘা জমির ধান এ রোগে আক্রান্ত হয়েছে বলে জানিয়েছেন স্থানীয় কৃষকেরা। এতে ধানের ফলন নিয়ে দুশ্চিন্তায় পড়েছেন কৃষকরা।

শনিবার সকালে সরেজমিনে গিয়ে দেখা যায়, সরাই হাজীপুর গ্রামের কৃষক আলামিন খান ও মো. আবুল হাসেমের ধানের জমিতে রোগের লক্ষণ স্পষ্ট। আলামিন খানের ৪ বিঘা এবং আবুল হাসেমের ৪ বিঘা জমির ধান এ রোগে আক্রান্ত হয়েছে। আক্রান্ত ধানের পাতার আগা ও কিনারা হলদে-বাদামি হয়ে শুকিয়ে যাচ্ছে। অনেকটা পাতা পুড়ে যাওয়ার মতো দেখাচ্ছে ধানের ক্ষেত।

কৃষকরা জানান, শুরুতে ধানের পাতার কিছু অংশে বিবর্ণতা দেখা দেয়। পরে ধীরে ধীরে পাতার আগা ও কিনারা শুকিয়ে পুরো গাছের ওপর প্রভাব পড়তে শুরু করে। রোগ দ্রুত ছড়িয়ে পড়ায় কাঙ্ক্ষিত ফলন পাওয়া নিয়ে তারা শঙ্কিত।

কৃষক আলামিন খান বলেন, “ধানের গাছ ভালোই ছিল। হঠাৎ করে পাতার আগা শুকাতে শুরু করে। পরে ধীরে ধীরে অনেকটা জমিতে একই অবস্থা হয়েছে। এখন কীভাবে রোগটি নিয়ন্ত্রণ করব, তা নিয়ে চিন্তায় আছি।”

অপর কৃষক মো. আবুল হাসেম বলেন, “আমার প্রায় ৪ বিঘা জমির ধানে রোগ দেখা দিয়েছে। সময়মতো ব্যবস্থা না নিলে ফলন কমে যাওয়ার আশঙ্কা করছি। কৃষি বিভাগের সহযোগিতা প্রয়োজন।”

স্থানীয় কৃষকদের আশঙ্কা, দ্রুত রোগের কারণ শনাক্ত করে প্রয়োজনীয় ব্যবস্থা নেওয়া না হলে আশপাশের জমিতেও এ রোগ ছড়িয়ে পড়তে পারে। তাই কৃষি বিভাগের কর্মকর্তাদের দ্রুত ঘটনাস্থল পরিদর্শন করে প্রয়োজনীয় পরামর্শ দেওয়ার দাবি জানিয়েছেন তারা।

এ বিষয়ে চান্দাইকোনা ইউনিয়নের দায়িত্বপ্রাপ্ত উপ-সহকারী কৃষি কর্মকর্তা আরাফাত হোসেন বলেন, “বিষয়টি আমি অবগত নই। ঘটনাস্থলে গিয়ে সরেজমিনে দেখে বিস্তারিত জানাচ্ছি।”

উপজেলা কৃষি কর্মকর্তা মো. মমিনুল ইসলাম বলেন, “ধানের জমিতে এ ধরনের রোগের লক্ষণ দেখা দিলে সরেজমিনে পরিদর্শন করে রোগটি নিশ্চিত করা প্রয়োজন। বিষয়টি খতিয়ে দেখে আক্রান্ত জমির কৃষকদের প্রয়োজনীয় পরামর্শ দেওয়া হবে। পাশাপাশি রোগটি যাতে অন্য জমিতে ছড়িয়ে না পড়ে, সে বিষয়ে কৃষকদের সতর্ক করা হবে।”

কৃষকরা বলছেন, আমন মৌসুমের ধান তাদের অন্যতম প্রধান ফসল। জমিতে রোগের প্রাদুর্ভাব দেখা দেওয়ায় উৎপাদন ব্যাহত হওয়ার আশঙ্কা করছেন তারা। দ্রুত রোগ শনাক্ত করে কার্যকর ব্যবস্থা নেওয়ার দাবি জানিয়েছেন ক্ষতিগ্রস্ত কৃষকর

Please Share This Post in Your Social Media

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

More News Of This Category
© All rights reserved © 2026 dainikpratidinsomoy
Design & Development By: BD IT HOST