
বোয়ালখালী প্রতিনিধি:
চট্টগ্রামের বোয়ালখালীতে অস্ত্র মামলায় ১০ বছরের সশ্রম কারাদণ্ডপ্রাপ্ত পলাতক আসামি আবদুল মান্নান প্রকাশ ‘ডুবাই মান্নান’কে গ্রেপ্তার করেছে পুলিশ।
মঙ্গলবার (১৩ অক্টোবর) বিকেল ৩টার দিকে উপজেলার চরনদ্বীপ এলাকার ফকিরাখালী বাজার থেকে তাঁকে গ্রেপ্তার করা হয়।
গ্রেপ্তার আবদুল মান্নান উপজেলার পূর্ব চরনদ্বীপ এলাকার জাকের হোসেনের ছেলে।
বোয়ালখালী থানার অফিসার ইনচার্জ (ওসি) মোজাফফর হোসেন জানান, থানার একটি চৌকস পুলিশ দলের অভিযানে অস্ত্র আইনের মামলায় ১০ বছরের সশ্রম কারাদণ্ডপ্রাপ্ত পলাতক আসামি আবদুল মান্নানকে গ্রেপ্তার করা হয়েছে। তিনি দীর্ঘদিন ধরে পলাতক ছিলেন।
ওসি আরও জানান, আবদুল মান্নানের বিরুদ্ধে বোয়ালখালী থানায় অস্ত্র আইনে একটি মামলা রয়েছে। ওই মামলায় ২০২২ সালে আদালত তাঁকে ১০ বছরের সশ্রম কারাদণ্ড দেন। সাজা ঘোষণার পর থেকে তিনি বিভিন্ন এলাকায় আত্মগোপনে ছিলেন।
গ্রেপ্তার আসামিকে বুধবার আদালতে পাঠানো হবে বলেও জানান ওসি।
Leave a Reply