1. mdsoliman2995@gmail.com : dainik pratidinsomoy : dainik pratidinsomoy
রামগড়ে দুর্গাপূজার মন্ডপ পরিদর্শনে প্রশাসনিক কর্মকর্তারা - dainik pratidinsomoy
October 28, 2026, 10:54 pm
শিরোনামঃ
কলমের মূল্য কি হামলা-মামলা? দক্ষিণ চট্টগ্রামে ব্যাঙের ছাতার মতো প্রেসক্লাব, বিপাকে পেশাদার সাংবাদিক! রাউজানে প্রবাসীর পরিবার কে প্রাণনাশের হুমকিও চাঁদা দাবির অভিযোগ, বেলাল/সাইফুল ও কংকর রফিকের বিরুদ্ধে! সাংবাদিক হান্নান রহিম তালুকদার’কে সংবর্ধনা দিলেন চট্টগ্রাম সাংস্কৃতিক একাডেমি মা বাবার দোয়া নিয়ে ইউপি চেয়ারম্যান নির্বাচনে সমর্থন চেয়ে প্রচারণা শুরু করলেন : সাংবাদিক হান্নান রহিম তালুকদার -আফসানা আক্তার শেকা (আনোয়ারা) কে এই আওয়ামী সন্ত্রাসী দিদারুল আলম? সারোয়াতলী’র বেঙ্গুরা বাজারে প্রকাশ্যে চলাফেরা নিয়ে প্রশ্ন, প্রশাসনের দৃষ্টি আকর্ষণ। বাংলাদেশ প্রেসক্লাব চট্টগ্রাম বিভাগীয় কমিটির সাংগঠনিক উন্নয়ন ও মতবিনিময় সভা অনুষ্ঠিত চট্টগ্রাম সিটি করপোরেশনের প্রশাসক হিসেবে নিয়োগ: ডাঃ শাহাদাত হোসেন। ব্রাহ্মণবাড়িয়ায় শাশুড়ি হত্যা মামলার পলাতক আসামি চট্টগ্রামে গ্রেপ্তার নজরুল বর্ষ উপলক্ষ্যে চট্টগ্রাম বিভাগীয় সাংস্কৃতিক প্রতিযোগিতা-২০২৬ এর পুরস্কার ও সনদ বিতরণ অনুষ্ঠান অনুষ্ঠিত। বোয়ালখালীতে সরকারবিরোধী কর্মকাণ্ডের অভিযোগ, নজরদারি ও তদন্তের দাবি সচেতন মহলের।
বিজ্ঞাপনঃ
Welcome To Our Website...

রামগড়ে দুর্গাপূজার মন্ডপ পরিদর্শনে প্রশাসনিক কর্মকর্তারা

  • Update Time : Sunday, October 2, 2022
  • 179 Time View

 

মোঃ মোজাম্মেল হোসাইন
প্রতিনিধি রামগড় (খাগড়াছড়ি)

সনাতন সম্প্রদায়ের প্রধান ধর্মীয় উৎসব শারদীয় দুর্গাপূজা। এই পূজার উৎসবকে আনন্দময় ও নিরাপদ করতে বিভিন্ন পদক্ষেপ নিয়েছে প্রশাসন।শনিবার ১ (অক্টোবর) সন্ধ্যায় রামগড় উপজেলার কেন্দ্রীয় মন্দির শ্রী শ্রী দক্ষিণেশ্বরী কালীবাড়ীর দূর্গাপূজা মন্ডপের নিরাপত্তা ব্যবস্থা ও পূজার সার্বিক বিষয়ে খোঁজ খবর নিতে মন্দির পরিদর্শন করেন রামগড় উপজেলা নির্বাহী কর্মকর্তা খোন্দকার মোঃ ইখতিয়ার উদ্দীন আরাফাত ও রামগড় থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা মোঃ মিজানুর রহমান।প্রশাসনিক কর্মকর্তারা এ সময় নিরাপত্তার দায়িত্বে থাকা পুলিশ, আনসার ও সেচ্ছাসেবকদের পূজামন্ডবের নিরাপত্তা বিষয়ে দিকনির্দেশনা দেন।ব্রিফিং শেষে রামগড় থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা বলেন,পূজার নিরাপত্তাসহ সামাজিক সম্প্রীতি বজায় রাখতে পূজামন্ডপে নেয়া হয়েছে পর্যাপ্ত নিরাপত্তা ব্যবস্থা। পূজা মন্ডপ এরিয়ায় সিসি ক্যামেরা বসানো হয়েছে। সার্বক্ষণিক আনসার ও পুলিশ সদস্যরা নিরাপত্তার দায়িত্ব পালন করছেন। রয়েছে ভলেন্টিয়ার বাহিনীও।
রামগড় কেন্দ্রীয় কালিবাড়ি পরিচালনা পরিষদের সাধারণ সম্পাদক শুভাশীষ দাশ পূজা মন্ডপে সর্বোচ্চ নিরাপত্তা রয়েছে উল্লেখ করে বলেন,ষষ্ঠী পূজার মধ্য দিয়ে দুর্গাপূজা আনুষ্ঠানিকতা শুরু হয়েছে।পূজামন্ডপসহ মন্দির এরিয়ায় দৃষ্টিনন্দন আলোকসজ্জা করা হয়েছে।

Please Share This Post in Your Social Media

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

More News Of This Category
© All rights reserved © 2026 dainikpratidinsomoy
Design & Development By: BD IT HOST