1. mdsoliman2995@gmail.com : dainik pratidinsomoy : dainik pratidinsomoy
রংপুরে মাসব্যাপী শিল্প ও বাণিজ্য মেলা শুরু - dainik pratidinsomoy
June 13, 2026, 8:46 am
শিরোনামঃ
যুবদলের কেন্দ্রীয় কমিটিকে শুভেচ্ছা জানিয়ে চান্দগাঁও থানা যুবদলের আনন্দ মিছিল নবগঠিত যুবদল কেন্দ্রীয় কমিটিকে স্বাগত জানিয়ে চট্টগ্রামে আনন্দ মিছিল প্রখ্যাত সাংবাদিক নেতা মুক্তিযোদ্ধা মইনুদ্দীন কাদেরী শওকত’র ৭২ তম জন্মবার্ষিকী উদযাপন চট্টগ্রাম মহানগর যুবদল নেতা গুলজার হোসেনের নেতৃত্বে আনন্দ মিছিল ও সমাবেশ অনুষ্ঠিত। জিয়াউর রহমানের ৪৫তম শাহাদাৎ বার্ষিকী উপলক্ষে হাটহাজারীতে খতমে কুরআন, দোয়া মাহফিল ও ড্রাইভিং সার্টিফিকেট বিতরণ* চার দশকের রাজপথ, কারাগার ও সংগ্রামের ইতিহাস: পটিয়ার রাজনীতিতে খোরশেদ আলম খোরশেদ কতটা প্রভাবশালী? সংযুক্ত আরব আমিরাত শ্রমিক দলের সাবেক সাধারণ সম্পাদক এরশাদের স্মরণে শোকসভা ও দোয়া মাহফিল অনুষ্ঠিত সিএমপি’র ‘ওপেন হাউজ ডে’-তে সেবা নিলেন সেবাপ্রত্যাশীরা। অপরাধ নিয়ন্ত্রণে আরও কার্যকর পদক্ষেপের নির্দেশনা: ঢাকা রেঞ্জের মাসিক অপরাধ পর্যালোচনা সভা অনুষ্ঠিত বোয়ালখালীতে প্রবাসী ওমর ফারুক হত্যার আসামী গ্রেপ্তার।
বিজ্ঞাপনঃ
Welcome To Our Website...

রংপুরে মাসব্যাপী শিল্প ও বাণিজ্য মেলা শুরু

  • Update Time : Sunday, October 2, 2022
  • 84 Time View

রিয়াজুল হক সাগর রংপুর জেলা প্রতিনিধিঃ

ক্ষুদ্র ও মাঝারী উদ্যোক্তাদের উৎপাদিত পণ্যের প্রচার, নতুন ব্যবসা সম্প্রসারণের মাধ্যমে আর্থিক কর্মকান্ড বেগবান করতে রংপুরে মাসব্যাপী শিল্প ও বাণিজ্য মেলা শুরু হয়েছে।
রোববার সকালে নগরীর ক্রিকেট গার্ডেন মাঠে ফিতা কেটে ও বেলুন উড়িয়ে এ মেলার উদ্বোধন করেন, বিভাগীয় কমিশনার সাবিরুল ইসলাম। এ সময় উপস্থিত ছিলেন, রংপুর মেট্রোপলিটন পুলিশের অতিরিক্ত পুলিশ কমিশনার সায়ফুজ্জামান ফারুকী, জেলা প্রশাসক আসিব আহসান, মেট্রোপলিটন চেম্বারের প্রেসিডেন্ট রেজাউল ইসলাম মিলন, বিসিবি’র পরিচালক অ্যাড. আনোয়ারুল ইসলাম, মেট্রোপলিটন চেম্বারের পরিচালক সাব্বির আহমেদ, শাহনাজ বেগম, জেলা ছাত্রলীগের সাবেক সভাপতি মেহেদী হাসান সিদ্দিকী রনিসহ চেম্বারের নেতৃবৃন্দরা। উদ্বোধন শেষে স্থানীয় উদ্যোক্তাদের উৎপাদিত পণ্যের স্টল পরিদর্শন করেন অতিথিরা।
রংপুর বিভাগীয় কমিশনার সাবিরুল ইসলাম বলেন, করোনা পরবর্তী ক্ষতিগ্রস্থ মানুষেরা ঘুরে দাঁড়িয়েছে। তাদের আর্থিক সক্ষমতা বেড়েছে। বাণিজ্য মেলার মাধ্যমে রংপুরের অর্থনীতি গতি পাবে বলে আমি মনেকরি। মেলা আসা সকল পর্যায়ের মানুষ উপকৃত হবে। রংপুর মেট্রোপলিটন চেম্বার অব কমার্স এন্ড ইন্ডাষ্ট্রি আয়োজিত মাসব্যাপী এ মেলায় কাপড়, প্রসাধনী, আসবাবপত্র, খেলনাসহ বিভিন্ন পণ্যের ১২০টি স্টল রয়েছে। এছাড়া শিশুদের জন্য দৃষ্টিনন্দন বিভিন্ন রাইডের ব্যবস্থা করা হয়েছে।

Please Share This Post in Your Social Media

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

More News Of This Category
© All rights reserved © 2026 dainikpratidinsomoy
Design & Development By: BD IT HOST