1. mdsoliman2995@gmail.com : dainik pratidinsomoy : dainik pratidinsomoy
বোয়ালখালী শাকপুরায় সাংসদ সদস্য মোঃ এরশাদ উল্লাহ পক্ষে ১৫০ পরিবারের মাঝে চাউল বিতরণ - dainik pratidinsomoy
July 30, 2026, 9:30 am
শিরোনামঃ
আমিরাতে বাংলাদেশিদের সমস্যা সমাধানে রাষ্ট্রদূতের সহযোগিতা কামনা। হাটহাজারীতে ‘সেভ দ্য হিউম্যানিটি বাংলাদেশ’-এর উদ্যোগে বন্যার্তদের মাঝে ত্রাণ বিতরণ চট্টগ্রাম মেট্রোপলিটন পুলিশের (সিএমপি) কমিশনার হাসান মো. শওকত আলী। ইউনাইটেড প্রেসক্লাব বাংলাদেশ চট্টগ্রাম বিভাগীয় কমিটি গঠনকল্পে আলোচনা সভা অনুষ্ঠিত পটিয়ার আশিয়ায় যুবদলের উদ্যোগে বৃক্ষরোপণ কর্মসূচি অনুষ্ঠিত তিন বছর পূর্তিতে সংগ্রামী স্বাধীন ২৪ টিভি: আলোচনা সভা, মিলাদ মাহফিল ও সাংস্কৃতিক অনুষ্ঠানে উৎসবমুখর আয়োজন ইউনাইটেড প্রেসক্লাব চট্টগ্রাম’র উদ্দ্যোগে সাংবাদিক হাফিজুর রহমান শফিকের বিরুদ্ধে মিথ্যা মামলা প্রত্যাহার ও নিঃশর্ত মুক্তির দাবিতে মানববন্ধন। সারোয়াতলী ইউনিয়ন ভূমি অফিস থেকে ভুক্তভোগীর অনুকূলে তদন্ত প্রতিবেদন দেওয়ার আশ্বাসে ঘুষ দাবির অভিযোগ সহকারী ভূমি উপ কর্মকর্তা তারানুমা এলাহীর বিরুদ্ধে। নবনিযুক্ত চট্টগ্রাম জেলা পরিষদের প্রশাসক মাহবুবের রহমান শামীম’র সাথে সাক্ষাৎ আনোয়ারা উপজেলা বিএনপি ও অঙ্গ সংগঠনের নেতৃবৃন্দ প্রশাসক মাহবুবের রহমান শামীমের সাথে কৃষক দলের বিভাগ ও জেলা নেতৃবৃন্দের সাক্ষাৎ
বিজ্ঞাপনঃ
Welcome To Our Website...

বোয়ালখালী শাকপুরায় সাংসদ সদস্য মোঃ এরশাদ উল্লাহ পক্ষে ১৫০ পরিবারের মাঝে চাউল বিতরণ

  • Update Time : Tuesday, July 14, 2026
  • 94 Time View

রাজীব ধর : বোয়ালখালী

চট্টগ্রামের বোয়ালখালী উপজেলার শাকপুরা ইউনিয়নে প্রধানমন্ত্রী তারেক রহমানের নির্দেশনায় এবং চট্টগ্রাম-৮ আসনের সংসদ সদস্য মোঃ এরশাদ উল্লাহ পক্ষে ১৫০টি অসহায় ও সুবিধাবঞ্চিত পরিবারের মাঝে চাউল বিতরণ করা হয়।
সোমবার (১৩ জুলাই) বিকেলে স্থানীয় একটি কমিউনিটি সেন্টারে শাকপুরা ইউনিয়ন বিএনপি ও অঙ্গসংগঠনের ব্যবস্থাপনায় এ মানবিক সহায়তা কর্মসূচি অনুষ্ঠিত হয়। কর্মসূচির আওতায় শাকপুরা ইউনিয়নের ১৫০টি পরিবারের হাতে উন্নত মানের চাউল তুলে দেওয়া হয়।
এ সময় উপস্থিত ছিলেন বোয়ালখালী উপজেলা বিএনপির সাবেক প্রচার ও প্রকাশনা সম্পাদক এবং উপজেলা ছাত্রদলের সাবেক সাধারণ সম্পাদক, পরিচ্ছন্ন রাজনীতিবিদ সরোয়ার আলমগীর, শাকপুরা ইউনিয়ন বিএনপির সাবেক সাধারণ সম্পাদক হাজী পেয়ার মোহাম্মদ, ৮নং ওয়ার্ড বিএনপির সাবেক সভাপতি শাহেদ আলী, চট্টগ্রাম দক্ষিণ জেলা মৎস্যজীবী দলের সদস্য সচিব মো. জাহেদ, দক্ষিণ জেলা যুবদলের সহ-অর্থ সম্পাদক মো. সিরাজুল ইসলাম, দক্ষিণ জেলা যুবদলের সহ-সাংগঠনিক সম্পাদক মো. শরীফ, চট্টগ্রাম দক্ষিণ জেলা স্বেচ্ছাসেবক দলের যুগ্ম আহ্বায়ক মতিউর রহমান রাসেল, উপজেলা শ্রমিক দলের সাধারণ সম্পাদক আবদুস সাত্তার, আসাদুল হক সুমন, বদিউল আলম, মোঃ হারুন, বিএনপি নেতা মোঃ নজরুল, মোঃ ওসমান, মোঃ এনাম, আলমগীর, শ্রমিক দলের মোঃ জাহাঙ্গীর, মোঃ আজগর, শাকপুরা ইউনিয়ন শ্রমিক দলের সাধারণ সম্পাদক মোঃ এমরান, যুবদল নেতা মোঃ জানে আলম, উপজেলা ছাত্রদল নেতা মোঃ এমরান, রাকিব, নোবেল, শহীদ ও মোঃ জিহাদ সহ স্থানীয় নেতাকর্মীরা।
বক্তারা বলেন, মানবিক সহায়তা কার্যক্রমের ধারাবাহিকতায় এলাকার অসহায় মানুষের পাশে দাঁড়ানোর এই উদ্যোগ ভবিষ্যতেও প্রধানমন্ত্রী তারেক রহমান এবং স্থানীয় সংসদ সদস্য এরশাদ উল্লাহ’র নেতৃত্বে ইনশাআল্লাহ অব্যাহত থাকবে।
চাউল পেয়ে উপকারভোগীরা সন্তোষ প্রকাশ করেন এবং সংশ্লিষ্টদের প্রতি ধন্যবাদ ও কৃতজ্ঞতা প্রকাশ করেন।

Please Share This Post in Your Social Media

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

More News Of This Category
© All rights reserved © 2026 dainikpratidinsomoy
Design & Development By: BD IT HOST