
এম.হান্নান রহিম তালুকদার (চট্টগ্রাম)
চট্টগ্রাম জেলা পরিষদের নবনিযুক্ত প্রশাসক ও বিএনপির জাতীয় নির্বাহী কমিটির সাংগঠনিক সম্পাদক (চট্টগ্রাম বিভাগ) জননেতা মাহবুবের রহমান শামীমের সাথে সৌজন্য সাক্ষাৎ করেন জাতীয়তাবাদী কৃষক দল কেন্দ্রীয় সংসদের সহ সাংগঠনিক সম্পাদক মোঃ জসীম উদ্দিন, চট্টগ্রাম দক্ষিন জেলা কৃষক দলের আহ্বায়ক মহসিন চৌধুরী রাণা. সাতকানিয়া উপজেলা কৃষকদলের সভাপতি হাফেজ আহমেদ, সাধারণ সম্পাদক আহমদ সফি, সহ সভাপতি আব্দুল হামিদ. যুগ্ম সম্পাদক মোরশেদুল আলম, কৃষক দল নেতা সৈয়দ মোস্তাফিজুর রহমান, কৃষক দল নেতা আইয়ুব সহ নেতৃবৃন্দ। সাক্ষাৎ শেষে এক আলোচনা সভায় মিলিত হন এ সময় বন্যায় ক্ষতিগ্রস্ত মানুষের পাশে বিপুল সংখ্যক ত্রান সামগ্রী নিয়ে পাশে দাঁড়ানোর জন্য কৃষক দলের নেতাকর্মীদের ধন্যবাদ জানান এবং প্রধানমন্ত্রী তারেক রহমানের হাতকে শক্তিশালী করতে সজাগ থাকার জন্য সবাইকে উদাত্ত আহ্বান জানান জেলা পরিষদের প্রশাসক মাহবুবের রহমান শামীম।
Leave a Reply