
নিজস্ব প্রতিবেদক:
চট্টগ্রাম | ২৩ জুলাই ২০২৬: জনপ্রিয় অনলাইন নিউজ প্ল্যাটফর্ম সংগ্রামী স্বাধীন ২৪ টিভি-এর প্রতিষ্ঠার তিন বছর পূর্তি উপলক্ষে বর্ণাঢ্য আয়োজনের মধ্য দিয়ে আলোচনা সভা, মিলাদ মাহফিল, দোয়া ও সাংস্কৃতিক অনুষ্ঠান অনুষ্ঠিত হয়েছে।
অনুষ্ঠানে সভাপতিত্ব করেন সংগ্রামী স্বাধীন ২৪ টিভি-এর চেয়ারম্যান মোঃ কামাল উদ্দিন। অনুষ্ঠানটি সঞ্চালনা করেন প্রতিষ্ঠানের মাল্টিমিডিয়া রিপোর্টার তৌহিদুল ইসলাম।
প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন নেত্রকোনার আটপাড়া আলিপুর দরবার শরীফের প্রধান শাহজাদা, সৈয়দ মহাব্বত শাহ্ আল কাদেরী পীর সাহেব। তিনি মরহুম সৈয়দ শাহ্ মতিউর রহমান (নুর মিয়া) শাহ্-এর বংশধর এবং সৈয়দ শাহ্ আব্দুল ওয়াদুদ (মিশ্রি মিয়া) শাহ্-এর পুত্র।
বিশেষ অতিথি হিসেবে উপস্থিত ছিলেন চট্টগ্রাম সাংবাদিক পরিষদের সাধারণ সম্পাদক এম হান্নান রহিম তালুকদার।
এ সময় সাংবাদিক উন্নয়ন পরিষদ এর , প্রতিষ্ঠাতা চেয়ারম্যান মিজান উল্লাহ সমর কান্তি উপস্থিত থাকার কথা থাকলেও , সংগঠনের সাংগঠনিক বিষয়ে ব্যস্ত থাকার কারণে উপস্থিত হতে পারেন নাই, এছাড়াও উপস্থিত ছিলেন সংগ্রামী স্বাধীন ২৪ টিভি-এর উপদেষ্টা অ্যাডভোকেট সাইফুদ্দিন সিদ্দিকী, উপদেষ্টা মোহাম্মদ ইকবাল হোসেন, জনপ্রিয় অনলাইন মাল্টিমিডিয়া অপরূপ টিভি-এর রিপোর্টার মোঃ সাদ্দাম হোসেন, জাতীয় দৈনিক মাতৃজগত পত্রিকার রিপোর্টার রিয়া মনি, সংগ্রামী স্বাধীন ২৪ টিভির রিপোর্টার রোমানসহ বিভিন্ন গণমাধ্যমকর্মী, সুধীজন ও আমন্ত্রিত অতিথিবৃন্দ।
সাংস্কৃতিক পর্বে সংগীত পরিবেশন করেন চট্টগ্রামের জনপ্রিয় কণ্ঠশিল্পী মোঃ এরশাদ আলী, কাজল দেওয়ান, বাউল সুবল সরকার, বাবুল মিয়া এবং বিশিষ্ট গীতিকার ও সুরকার দ্রভির শেখ। এছাড়াও প্রধান অতিথির সঙ্গে আগত সফরসঙ্গী ও নেতৃবৃন্দসহ বিপুল সংখ্যক অতিথি অনুষ্ঠানে অংশগ্রহণ করেন।
আলোচনা সভায় বক্তারা বলেন, সংগ্রামী স্বাধীন ২৪ টিভি গত তিন বছরে বস্তুনিষ্ঠ, সাহসী ও জনমুখী সংবাদ পরিবেশনের মাধ্যমে পাঠক-দর্শকের আস্থা অর্জন করেছে। ভবিষ্যতেও সত্য ও ন্যায়ের পক্ষে থেকে নিরপেক্ষ সাংবাদিকতার ধারা অব্যাহত রাখার প্রত্যাশা ব্যক্ত করেন তারা।
অনুষ্ঠানের শেষপর্বে দেশ, জাতি, মুসলিম উম্মাহর শান্তি-সমৃদ্ধি এবং সংগ্রামী স্বাধীন ২৪ টিভি-এর উত্তরোত্তর সাফল্য কামনায় মিলাদ মাহফিল ও বিশেষ দোয়া-মোনাজাত অনুষ্ঠিত হয়। পরে মনোজ্ঞ সাংস্কৃতিক অনুষ্ঠানের মাধ্যমে তিন বছর পূর্তির এই আয়োজনের সমাপ্তি ঘটে।
Leave a Reply