1. mdsoliman2995@gmail.com : dainik pratidinsomoy : dainik pratidinsomoy
মোহরা-কাপ্তাই রাস্তার মাথা এলাকায় অবৈধ টুকটুকি টেম্পোর দৌরাত্ম মূল সড়কে পার্কিং করার কারণে যানজট ও জনদুর্ভোগ: ট্রাফিক ব্যবস্থাপনা নিয়ে প্রশ্ন - dainik pratidinsomoy
September 17, 2026, 12:44 am
শিরোনামঃ
চট্টগ্রাম জেলা পুলিশ সুপার মাসুদ আলমের সঙ্গে সাংবাদিকের সৌজন্য সাক্ষাৎ মাদকের বিস্তার রোধে দৈনিক প্রতিদিন সময় নিউজের সাথে চট্টগ্রাম রেঞ্জ ডিআইজি মহোদয়ের সাক্ষাৎ জিয়াউর রহমান: রাষ্ট্রচিন্তা, নেতৃত্ব ও উন্নয়নের এক অনুসন্ধানী পাঠ। চট্টগ্রাম বিআরটিএর অনিয়ম-দুর্নীতির অভিযোগে শ্রমিক ফেডারেশনের সংবাদ সম্মেলন সারোয়াতলীতে মাদকের বিস্তার, বাড়ছে চুরি-ছিনতাইসহ নানা অপরাধ। গাউছিয়া আমিরভাণ্ডার আশেকান পরিষদের উদ্যোগে মিলাদ মাহফিল অনুষ্ঠিত। চট্টগ্রাম-১৩ সংসদীয় আসনের সংসদ সদস্য সরওয়ার জামাল নিজাম সমাজকল্যাণ মন্ত্রালয় সম্পর্কিত স্থায়ী কমিটির সদস্য হওয়ায় অভিনন্দন জানিয়েছেন : পরৈকোড়া ইউনিয়ন চেয়ারম্যান পদপ্রার্থী সাবেক ছাত্রনেতা হান্নান রহিম তালুকদার স্বাধীন বাংলা ফুটবল একাডেমি চট্টগ্রাম ভাইস-চেয়ারম্যান নির্বাচিত হলেন :চট্টগ্রাম মহানগর যুবদলের সদস্য ও চট্টগ্রাম মোহামেডান স্পোর্টিং ক্লাব সমর্থক গোষ্ঠী সহ-সভাপতি শাবাব ইয়াজদানী পরৈকোড়া ইউনিয়নে চেয়ারম্যান প্রার্থী হান্নান রহিম তালুকদার : উন্নয়নকে অগ্রাধিকার দেওয়ার অঙ্গীকার বোয়ালখালীতে সড়কের নিরাপত্তা খুঁটি উপড়ে বালুর ব্যবসা, কারাদণ্ডে থামল নৈরাজ্য
বিজ্ঞাপনঃ
Welcome To Our Website...

মোহরা-কাপ্তাই রাস্তার মাথা এলাকায় অবৈধ টুকটুকি টেম্পোর দৌরাত্ম মূল সড়কে পার্কিং করার কারণে যানজট ও জনদুর্ভোগ: ট্রাফিক ব্যবস্থাপনা নিয়ে প্রশ্ন

  • Update Time : Sunday, July 5, 2026
  • 238 Time View

 

নিজস্ব প্রতিবেদক:

চট্টগ্রাম নগরীর মোহরা-কাপ্তাই রাস্তার মাথা এলাকায় দীর্ঘদিন ধরে যানজট, ফুটপাত দখল এবং অবৈধ যানবাহনের চলাচল নিয়ে সাধারণ মানুষের ভোগান্তি চরম আকার ধারণ করেছে বলে অভিযোগ উঠেছে। স্থানীয়দের দাবি, সড়কের শৃঙ্খলা ফিরিয়ে আনতে কার্যকর উদ্যোগের অভাবে প্রতিদিনই দুর্ভোগে পড়তে হচ্ছে পথচারী ও যাত্রীদের। তবে মাঝেমধ্যে প্রশাসনের উপরস্থ কর্মকর্তাদের উপস্থিতিতে অভিযান পরিচালনা করলেও তারপরের দিন আবারো কৌশলে ঠিকঠাক।

 

স্থানীয় সূত্রে জানা যায়, এলাকায় বন্ধ থাকা একটি গ্যাস পাম্পের ভেতরে বিভিন্ন গ্রাম সিএনজি অটোরিকশা পার্কিং করা হয় বলে অভিযোগ রয়েছে। একই সঙ্গে এসব যানবাহন থেকে অর্থ আদায়ের অভিযোগও স্থানীয়দের মধ্যে আলোচনা সৃষ্টি করেছে। বিষয়টি নিয়ে সংশ্লিষ্ট কর্তৃপক্ষের নজরদারি ও তদন্তের দাবি জানিয়েছেন সচেতন মহল।

এদিকে, একদিকে গ্রাম সিএনজি অটোরিকশার অনিয়ন্ত্রিত প্রবেশ, অন্যদিকে অবৈধ টিকটিকি টেম্পোর চলাচল এবং ফুটপাতজুড়ে ব্যবসায়ীদের দখলের কারণে পুরো সড়কটি প্রায় সময়ই সংকুচিত হয়ে পড়ে। ফলে প্রতিদিন কর্মজীবী মানুষ, শিক্ষার্থী ও সাধারণ পথচারীদের চরম ভোগান্তির শিকার হতে হচ্ছে।আরো জানা যায় অবৈধ টুকটুকি টেম্পো গুলো পুলিশ সাংবাদিক ও বিভিন্ন মহলকে প্রতিমাসে ৩/৪ হাজার টাকা চাঁদা দিয়ে মোহরা কাপ্তাই রাস্তার মাথা এলাকায় প্রবেশ করে তবে এ ব্যাপারে দায়িত্ব রতন ট্রাফিক পুলিশের ভূমিকা নিয়ে জনমনে প্রশ্ন দেখা দিয়েছে?

অন্যদিকে স্থানীয় বাসিন্দাদের অভিযোগ, সড়কে শৃঙ্খলা বজায় রাখা এবং যান চলাচল স্বাভাবিক রাখতে সংশ্লিষ্ট ট্রাফিক বিভাগের আরও কার্যকর ভূমিকা প্রয়োজন। তারা প্রতিনিয়ত অভিযান পরিচালনা, ফুটপাত দখলমুক্ত করা এবং অবৈধ যানবাহনের বিরুদ্ধে কঠোর ব্যবস্থা গ্রহণের দাবি জানিয়েছেন।

 

Please Share This Post in Your Social Media

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

More News Of This Category
© All rights reserved © 2026 dainikpratidinsomoy
Design & Development By: BD IT HOST