1. mdsoliman2995@gmail.com : dainik pratidinsomoy : dainik pratidinsomoy
হাটহাজারীতে ‘সেভ দ্য হিউম্যানিটি বাংলাদেশ’-এর উদ্যোগে বন্যার্তদের মাঝে ত্রাণ বিতরণ - dainik pratidinsomoy
July 29, 2026, 4:15 pm
শিরোনামঃ
আমিরাতে বাংলাদেশিদের সমস্যা সমাধানে রাষ্ট্রদূতের সহযোগিতা কামনা। হাটহাজারীতে ‘সেভ দ্য হিউম্যানিটি বাংলাদেশ’-এর উদ্যোগে বন্যার্তদের মাঝে ত্রাণ বিতরণ চট্টগ্রাম মেট্রোপলিটন পুলিশের (সিএমপি) কমিশনার হাসান মো. শওকত আলী। ইউনাইটেড প্রেসক্লাব বাংলাদেশ চট্টগ্রাম বিভাগীয় কমিটি গঠনকল্পে আলোচনা সভা অনুষ্ঠিত পটিয়ার আশিয়ায় যুবদলের উদ্যোগে বৃক্ষরোপণ কর্মসূচি অনুষ্ঠিত তিন বছর পূর্তিতে সংগ্রামী স্বাধীন ২৪ টিভি: আলোচনা সভা, মিলাদ মাহফিল ও সাংস্কৃতিক অনুষ্ঠানে উৎসবমুখর আয়োজন ইউনাইটেড প্রেসক্লাব চট্টগ্রাম’র উদ্দ্যোগে সাংবাদিক হাফিজুর রহমান শফিকের বিরুদ্ধে মিথ্যা মামলা প্রত্যাহার ও নিঃশর্ত মুক্তির দাবিতে মানববন্ধন। সারোয়াতলী ইউনিয়ন ভূমি অফিস থেকে ভুক্তভোগীর অনুকূলে তদন্ত প্রতিবেদন দেওয়ার আশ্বাসে ঘুষ দাবির অভিযোগ সহকারী ভূমি উপ কর্মকর্তা তারানুমা এলাহীর বিরুদ্ধে। নবনিযুক্ত চট্টগ্রাম জেলা পরিষদের প্রশাসক মাহবুবের রহমান শামীম’র সাথে সাক্ষাৎ আনোয়ারা উপজেলা বিএনপি ও অঙ্গ সংগঠনের নেতৃবৃন্দ প্রশাসক মাহবুবের রহমান শামীমের সাথে কৃষক দলের বিভাগ ও জেলা নেতৃবৃন্দের সাক্ষাৎ
বিজ্ঞাপনঃ
Welcome To Our Website...

হাটহাজারীতে ‘সেভ দ্য হিউম্যানিটি বাংলাদেশ’-এর উদ্যোগে বন্যার্তদের মাঝে ত্রাণ বিতরণ

  • Update Time : Wednesday, July 29, 2026
  • 5 Time View

 

নিজস্ব প্রতিবেদক ঃ

চট্টগ্রামের হাটহাজারী উপজেলায় বন্যাকবলিত ও অসহায় মানুষের পাশে দাঁড়িয়েছে স্বেচ্ছাসেবী সংগঠন *সেভ দ্য হিউম্যানিটি বাংলাদেশ*। সংগঠনটির চট্টগ্রাম জেলা কমিটির উদ্যোগে বুধবার (২৯ জুলাই ২০২৬) সকাল ১০টায় উপজেলার বিভিন্ন এলাকার শতাধিক বন্যার্ত পরিবারের মাঝে ত্রাণসামগ্রী বিতরণ করা হয়।

ত্রাণ বিতরণ কর্মসূচিতে বন্যায় ক্ষতিগ্রস্ত পরিবারের হাতে প্রয়োজনীয় খাদ্যসামগ্রী ও নিত্যপ্রয়োজনীয় পণ্য তুলে দেওয়া হয়। আয়োজকরা জানান, সাম্প্রতিক বন্যায় ক্ষতিগ্রস্ত মানুষের দুর্ভোগ লাঘবে মানবিক দায়িত্ববোধ থেকে এই উদ্যোগ গ্রহণ করা হয়েছে। ভবিষ্যতেও দুর্যোগকবলিত ও অসহায় মানুষের পাশে থেকে মানবিক কার্যক্রম অব্যাহত রাখার প্রত্যয় ব্যক্ত করেন তারা।

অনুষ্ঠানে প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন সেভ দ্য হিউম্যানিটি বাংলাদেশ, চট্টগ্রাম জেলা কমিটির সভাপতি আবু হেনা চৌধুরী। বিশেষ অতিথি হিসেবে উপস্থিত ছিলেন সংগঠনের *সাধারণ সম্পাদক সালাহউদ্দিন চৌধুরী*। এছাড়াও তাসবিদুল কোরআন দাখিল মাদ্রাসার সাবেক ও ভারপ্রাপ্ত সুপার এবং এলাকার গণ্যমান্য ব্যক্তিবর্গ অনুষ্ঠানে উপস্থিত ছিলেন।

এ সময় বক্তারা বলেন, দুর্যোগের সময় সমাজের বিত্তবান ব্যক্তি ও সামাজিক সংগঠনগুলোকে মানবতার সেবায় আরও এগিয়ে আসতে হবে। অসহায় মানুষের মুখে হাসি ফোটানোই এ ধরনের উদ্যোগের মূল উদ্দেশ্য। তারা সবাইকে মানবিক কাজে অংশগ্রহণের আহ্বান জানান।

ত্রাণসামগ্রী পেয়ে উপকারভোগীরা আয়োজকদের প্রতি কৃতজ্ঞতা প্রকাশ করেন। তারা বলেন, বন্যার কারণে অনেক পরিবার চরম দুর্ভোগের মধ্যে রয়েছে। এমন সময়ে এই সহায়তা তাদের জন্য অত্যন্ত গুরুত্বপূর্ণ এবং কিছুটা হলেও কষ্ট লাঘবে সহায়ক হবে।

অনুষ্ঠি‌তি শান্তিপূর্ণ পরিবেশে সম্পন্ন হয়। স্থানীয় জনপ্রতিনিধি, সামাজিক ব্যক্তিত্ব, স্বেচ্ছাসেবক এবং বিভিন্ন শ্রেণি-পেশার মানুষ এতে অংশগ্রহণ করেন। আয়োজকরা জানান, মানবিক সহায়তা কার্যক্রমকে আরও বিস্তৃত করতে ভবিষ্যতেও বিভিন্ন এলাকায় পর্যায়ক্রমে ত্রাণ বিতরণ ও জনকল্যাণমূলক কর্মসূচি পরিচালনা করা হবে।

Please Share This Post in Your Social Media

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

More News Of This Category
© All rights reserved © 2026 dainikpratidinsomoy
Design & Development By: BD IT HOST