
বোয়ালখালী সংবাদাতা:
চট্টগ্রামের বোয়ালখালী উপজেলার পৌরসভাস্থ অলি বেকারি সংলগ্ন সড়কের নিরাপত্তা বেষ্টনীর ক্ষতিসাধনের অপরাধে মহাসড়ক আইন, ২০২১ এর ৯(১৭) ধারা মোতাবেক মোঃ জাহাঙ্গীর (পিতা: মৃত আবুল খায়ের)-কে ২৫,০০০/- টাকা অর্থদণ্ড প্রদান করা হয়।
৭ দিনের মধ্যে স্থাপনা সরিয়ে পূর্বের অবস্থায় ফেরত আনার কথা বলা হয়েছে।
মোবাইল কোর্ট পরিচালনা করেন জনাব কানিজ ফাতেমা, সহকারী কমিশনার (ভূমি) ও এক্সিকিউটিভ ম্যাজিস্ট্রেট, বোয়ালখালী, চট্টগ্রাম।
এ সময় প্রসিকিউশন প্রদান করেন সওজ, পটিয়া সড়ক উপ-বিভাগ, পটিয়া, চট্টগ্রাম।
জনস্বার্থে সড়কের নিরাপত্তা অবকাঠামো রক্ষা ও আইন লঙ্ঘনের বিরুদ্ধে এ ধরনের অভিযান অব্যাহত থাকবে।
Leave a Reply