1. mdsoliman2995@gmail.com : dainik pratidinsomoy : dainik pratidinsomoy
বেলকুচি চাঞ্চল্যকর ট্রিপল মার্ডারের রহস্য উদঘাটনসহ হত্যাকারী গ্রেফতার। - dainik pratidinsomoy
July 28, 2026, 6:33 am
শিরোনামঃ
চট্টগ্রাম মেট্রোপলিটন পুলিশের (সিএমপি) কমিশনার হাসান মো. শওকত আলী। ইউনাইটেড প্রেসক্লাব বাংলাদেশ চট্টগ্রাম বিভাগীয় কমিটি গঠনকল্পে আলোচনা সভা অনুষ্ঠিত পটিয়ার আশিয়ায় যুবদলের উদ্যোগে বৃক্ষরোপণ কর্মসূচি অনুষ্ঠিত তিন বছর পূর্তিতে সংগ্রামী স্বাধীন ২৪ টিভি: আলোচনা সভা, মিলাদ মাহফিল ও সাংস্কৃতিক অনুষ্ঠানে উৎসবমুখর আয়োজন ইউনাইটেড প্রেসক্লাব চট্টগ্রাম’র উদ্দ্যোগে সাংবাদিক হাফিজুর রহমান শফিকের বিরুদ্ধে মিথ্যা মামলা প্রত্যাহার ও নিঃশর্ত মুক্তির দাবিতে মানববন্ধন। সারোয়াতলী ইউনিয়ন ভূমি অফিস থেকে ভুক্তভোগীর অনুকূলে তদন্ত প্রতিবেদন দেওয়ার আশ্বাসে ঘুষ দাবির অভিযোগ সহকারী ভূমি উপ কর্মকর্তা তারানুমা এলাহীর বিরুদ্ধে। নবনিযুক্ত চট্টগ্রাম জেলা পরিষদের প্রশাসক মাহবুবের রহমান শামীম’র সাথে সাক্ষাৎ আনোয়ারা উপজেলা বিএনপি ও অঙ্গ সংগঠনের নেতৃবৃন্দ প্রশাসক মাহবুবের রহমান শামীমের সাথে কৃষক দলের বিভাগ ও জেলা নেতৃবৃন্দের সাক্ষাৎ সরকারি চলাচলের রাস্তা দখলের চেষ্টা, সাইনবোর্ড ভাঙচুর ও প্রাণনাশের হুমকি,বোয়ালখালী থানায় লিখিত অভিযোগ। বাংলাদেশ মফস্বল সাংবাদিক সোসাইটির (বিএমএসএস) ত্রান সামগ্রী বিতরণ
বিজ্ঞাপনঃ
Welcome To Our Website...

বেলকুচি চাঞ্চল্যকর ট্রিপল মার্ডারের রহস্য উদঘাটনসহ হত্যাকারী গ্রেফতার।

  • Update Time : Monday, October 3, 2022
  • 499 Time View

 

আজিজুর রহমান মুন্না, সিরাজগঞ্জ ঃ

সিরাজগঞ্জ জেলার বেলকুচি উপজেলা ধুকুরিয়া বেড়া ইউনিয়নে মবুপুর গ্রামের দুই ছেলে সহ মা রওশন আরা বেগম(২৯) হত্যার রহস্য ২৪ ঘন্টা পর উন্মোচন করেছে পুলিশ।

এই হত্যার ঘটনায় সোমবার ভোরের আগে ডিবি ও বেলকুচি থানা পুলিশের যৌথ অভিযানে আইয়ুব আলী ওরফে সাগর নামে এক যুবককে গ্রেফতার করেছে।

সোমবার দুপুরে সিরাজগঞ্জ পুলিশ সুপার কার্যালয়ের সম্মেলন কক্ষে এ বিষয়ে সংবাদ সম্মেলন করা হয়েছে।

গ্রেফতারকৃত আইয়ুব আলী (সাগর) প্রাথমিক জবানবন্দির ভিত্তিতে হত্যার খোলাসা করেন সিরাজগঞ্জের সুযোগ্য পুলিশ সুপার মোঃ আরিফুর রহমান মন্ডল বিপিএম (বার) পিপিএম (বার)। পুলিশ সুপার জানান গ্রেফতারকৃত আইয়ুব আলী সাগর নিহত রওশন আরা’র সৎ ভাগিনা। সে উল্লাপাড়া উপজেলার দূর্গানগর ইউনিয়নের নন্দিগাঁতী গ্রামের মোকসেদ আলীর ছেলে। আইয়ুব আলী সাগর এনজিওর ঋণ রয়েছে। গত ২৮ সেপ্টেম্বর ধুকুরিয়াবেড়া খালার বাড়িতে আসে আইয়ুব আলী সাগর। রাতে লকার ভেঙে টাকা ও স্বর্ণালন্কার চুরির সময় দেখে ফেলে রওশন আরা এসময়ে পাথর দিয়ে আঘাত করে ও গলা টিপে হত্যা করে এরই এক পর্যায়ে দুই শিশু ছেলে মাহিন ও জিহাদ কেউ হত্যা করে পালিয়ে যায় আইয়ুব আলী সাগর। এরপর এব্যাপারে নিহত রওশন আরার ভাই থানায় মামলা দায়ের করে। তারপর

গত ০১/১০/২০২২ খ্রিঃ তারিখে বেলকুচি থানাধীন মবুপুর গ্রামে বাহির থেকে শিকল আটকানো অবস্থায় একজন প্রাপ্ত বয়স্ক নারী এবং দুইজন শিশু সন্তানের অর্ধগলিত লাশ পাওয়া যায়। এই ঘটনায় বেলকুচি থানায় অজ্ঞাতনামা আসামী দিয়ে একটি হত্যা মামলা রুজু হয়।

চাঞ্চল্যকর এই হত্যা মামলাটি দেশব্যাপি আলোচনার কেন্দ্রবিন্দুতে পরিণত হয়। সিরাজগঞ্জ জেলার সুযোগ্য পুলিশ সুপার মোঃ আরিফুর রহমান মন্ডল, বিপিএম(বার), পিপিএম(বার) এই হত্যায় জড়িত ব্যক্তিদের সনাক্তে একটি চৌকস টিম গঠন করেন। এতে

অতিরিক্ত পুলিশ সুপার(ক্রাইম এ্যান্ড অপস্)মোঃ সামিউল আলম, এবং সহকারী পুলিশ সুপার, সিদ্দিক আহমেদ বেলকুচি সার্কেল এই টিমকে সার্বিক নির্দেশনা প্রদান করেন। চৌকস এই টিমের দূরদর্শী কার্যক্রম এবং সুযোগ্য পুলিশ সুপার এর নিবিড় তত্বাবধানের হত্যায় জড়িত ব্যক্তি মোঃ আইয়ুব আলী সাগর(২৮), পিতা- মৃত মোকছেদ মোল্লা, সাং-নন্দিগাতি, থানা-উল্লাপাড়া ও জেলা-সিরাজগঞ্জকে ০৩/১০/২০২২ খ্রিঃ তারিখ রাত্রি ০০.১০ ঘটিকার সময় গ্রেফতার করা হয়।

গ্রেফতারকৃত আসামী নিজে সম্পৃক্ততাসহ ঘটনার বিষয়ে লোমহর্ষক বর্ণনা দেয় জিজ্ঞাসাবাদ শেষে আসামীকে বিজ্ঞ আদালতে প্রেরণ করা হলে আদালত তাকে কারাগারে পাঠায় ।

Please Share This Post in Your Social Media

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

More News Of This Category
© All rights reserved © 2026 dainikpratidinsomoy
Design & Development By: BD IT HOST