1. mdsoliman2995@gmail.com : dainik pratidinsomoy : dainik pratidinsomoy
নবনিযুক্ত সিডিএ চেয়ারম্যানের সঙ্গে সৌজন্য সাক্ষাৎ করলেন এম মনজুর উদ্দীন চৌধুরী - dainik pratidinsomoy
July 30, 2026, 12:44 pm
শিরোনামঃ
আমিরাতে বাংলাদেশিদের সমস্যা সমাধানে রাষ্ট্রদূতের সহযোগিতা কামনা। হাটহাজারীতে ‘সেভ দ্য হিউম্যানিটি বাংলাদেশ’-এর উদ্যোগে বন্যার্তদের মাঝে ত্রাণ বিতরণ চট্টগ্রাম মেট্রোপলিটন পুলিশের (সিএমপি) কমিশনার হাসান মো. শওকত আলী। ইউনাইটেড প্রেসক্লাব বাংলাদেশ চট্টগ্রাম বিভাগীয় কমিটি গঠনকল্পে আলোচনা সভা অনুষ্ঠিত পটিয়ার আশিয়ায় যুবদলের উদ্যোগে বৃক্ষরোপণ কর্মসূচি অনুষ্ঠিত তিন বছর পূর্তিতে সংগ্রামী স্বাধীন ২৪ টিভি: আলোচনা সভা, মিলাদ মাহফিল ও সাংস্কৃতিক অনুষ্ঠানে উৎসবমুখর আয়োজন ইউনাইটেড প্রেসক্লাব চট্টগ্রাম’র উদ্দ্যোগে সাংবাদিক হাফিজুর রহমান শফিকের বিরুদ্ধে মিথ্যা মামলা প্রত্যাহার ও নিঃশর্ত মুক্তির দাবিতে মানববন্ধন। সারোয়াতলী ইউনিয়ন ভূমি অফিস থেকে ভুক্তভোগীর অনুকূলে তদন্ত প্রতিবেদন দেওয়ার আশ্বাসে ঘুষ দাবির অভিযোগ সহকারী ভূমি উপ কর্মকর্তা তারানুমা এলাহীর বিরুদ্ধে। নবনিযুক্ত চট্টগ্রাম জেলা পরিষদের প্রশাসক মাহবুবের রহমান শামীম’র সাথে সাক্ষাৎ আনোয়ারা উপজেলা বিএনপি ও অঙ্গ সংগঠনের নেতৃবৃন্দ প্রশাসক মাহবুবের রহমান শামীমের সাথে কৃষক দলের বিভাগ ও জেলা নেতৃবৃন্দের সাক্ষাৎ
বিজ্ঞাপনঃ
Welcome To Our Website...

নবনিযুক্ত সিডিএ চেয়ারম্যানের সঙ্গে সৌজন্য সাক্ষাৎ করলেন এম মনজুর উদ্দীন চৌধুরী

  • Update Time : Thursday, June 18, 2026
  • 80 Time View

 

(আহমেদ নূর এরিক)

আনোয়ারা উপজেলা পরিষদের চেয়ারম্যান পদপ্রার্থী ও চট্টগ্রাম দক্ষিণ জেলা বিএনপির সাবেক যুগ্ম সম্পাদক এম মনজুর উদ্দীন চৌধুরীর নেতৃত্বে একটি প্রতিনিধি দল নবনিযুক্ত সিডিএ চেয়ারম্যান ইঞ্জিনিয়ার বেলায় হোসেন-এর সঙ্গে সৌজন্য সাক্ষাৎ করেছেন।
সাক্ষাৎকালে প্রতিনিধি দলের পক্ষ থেকে নবনিযুক্ত চেয়ারম্যানকে ফুলেল শুভেচ্ছা জানানো হয় এবং তাঁর নতুন দায়িত্ব পালনে সর্বাত্মক সাফল্য কামনা করা হয়। এ সময় চট্টগ্রাম মহানগরীর উন্নয়ন, অবকাঠামোগত অগ্রগতি, পরিকল্পিত নগরায়ণ এবং আনোয়ারা উপজেলার বিভিন্ন জনস্বার্থসংশ্লিষ্ট বিষয় নিয়ে মতবিনিময় করা হয়।
এম মনজুর উদ্দীন চৌধুরী বলেন, চট্টগ্রামের সামগ্রিক উন্নয়ন ও জনগণের কল্যাণে সিডিএ গুরুত্বপূর্ণ ভূমিকা পালন করে করবে। নবনিযুক্ত চেয়ারম্যানের নেতৃত্বে সংস্থাটি আরও গতিশীল হবে বলে তিনি আশাবাদ ব্যক্ত করেন।
নবনিযুক্ত সিডিএ চেয়ারম্যান ইঞ্জিনিয়ার বেলায় হোসেন প্রতিনিধি দলের শুভেচ্ছার জন্য কৃতজ্ঞতা প্রকাশ করেন এবং চট্টগ্রামের টেকসই উন্নয়ন ও নাগরিক সেবা নিশ্চিত করতে সকলের সহযোগিতা কামনা করেন।
সৌজন্য সাক্ষাৎকালে প্রতিনিধি দলের অন্যান্য নেতৃবৃন্দও উপস্থিত ছিলেন। সাক্ষাৎ শেষে উভয় পক্ষ চট্টগ্রাম ও আনোয়ারার উন্নয়নে একসঙ্গে কাজ করার প্রত্যয় ব্যক্ত করেন।

Please Share This Post in Your Social Media

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

More News Of This Category
© All rights reserved © 2026 dainikpratidinsomoy
Design & Development By: BD IT HOST