
বোয়ালখালী (চট্টগ্রাম) প্রতিনিধি:
চট্টগ্রামের বোয়ালখালীতে মাদকদ্রব্যের অবৈধ ব্যবসার বিরুদ্ধে অভিযান পরিচালনা করে ইকবাল হোসেন (৩৮) নামে এক ব্যক্তিকে এক বছরের কারাদণ্ড দিয়েছেন ভ্রাম্যমাণ আদালত।
১৫ অক্টোবর ২০২৬ তারিখে উপজেলার সৈয়দ নগর এলাকার বাসিন্দা ইকবাল হোসেনকে এ কারাদণ্ড প্রদান করা হয়। তিনি ওই এলাকার শাহ আলমের ছেলে।
উপজেলা নির্বাহী কর্মকর্তা (ইউএনও) ও নির্বাহী ম্যাজিস্ট্রেট মেহেদী হাসান ফারুক ভ্রাম্যমাণ আদালত পরিচালনা করে এ দণ্ডাদেশ দেন।
উপজেলা প্রশাসন সূত্রে জানানো হয়, মাদকদ্রব্যের অপব্যবহার ও অবৈধ ব্যবসা প্রতিরোধে প্রশাসনের এ ধরনের অভিযান ও আইনগত কার্যক্রম অব্যাহত থাকবে। মাদকের বিস্তার রোধ, যুবসমাজকে মাদকের ভয়াবহ ছোবল থেকে রক্ষা এবং জননিরাপত্তা নিশ্চিত করতে প্রশাসনের পাশাপাশি সর্বস্তরের মানুষের সচেতনতা ও সহযোগিতা প্রয়োজন।
সংশ্লিষ্টরা মনে করছেন, মাদকের বিরুদ্ধে নিয়মিত অভিযান ও আইনের যথাযথ প্রয়োগের মাধ্যমে মাদকমুক্ত সমাজ গঠনে কার্যকর ভূমিকা রাখা সম্ভব
Leave a Reply