1. mdsoliman2995@gmail.com : dainik pratidinsomoy : dainik pratidinsomoy
ঝালকাঠিতে শালিসিতে ডেকে নিয়ে নারীসহ চারজনকে পেটানোর অভিযোগ - dainik pratidinsomoy
June 6, 2026, 1:42 am
শিরোনামঃ
সাংবাদিকদের স্বাধীনতায় হস্তক্ষেপ করবে না সরকার: তথ্য প্রতিমন্ত্রী। মদনে নূর ভক্তের বিরুদ্ধে জাল দলিলে জমি দখলের অভিযোগ, তোলপাড় এলাকাজুড়ে বিশ্ব পরিবেশ দিবসে পাহাড় নিধনের অভিযোগ! চন্দনাইশের লট এলাহাবাদে রাতভর পাহাড় কাটা, প্রশাসনের নীরবতা নিয়ে প্রশ্ন! বিশ্ব পরিবেশ দিবসে পটিয়ায় মানবতার বন্ধনের বৃক্ষরোপণ কর্মসূচির উদ্বোধন। Gmail হ্যাক, ব্যাংক হিসাব থেকে বিকাশ/নগদে মানি ট্রান্সফার, পরে অনলাইন জুয়া ও গরু ব্যবসায় বিনিয়োগ; প্রতারক চক্রের মূলহোতা ইকবালসহ গ্রেপ্তার ২ সাংবাদিকতা ও মানবাধিকার বিষয়ক প্রশিক্ষণ কর্মশালা এবং সনদ বিতরণ অনুষ্ঠানে সাংবাদিক এম হান্নান রহিম তালুকদার’কে সমন্বয়ক করায় বাংলাদেশ মানবাধিকার ফাউন্ডেশন চেয়ারম্যান বিশিষ্ট আইনজীবী এডভোকেট মোঃ জাফর হায়দার’কে অভিনন্দন জানিয়েছেন ঈদ পূর্ণমিলনী ও পথশিশুদের মাঝে খাবার বিতরণ অনুষ্ঠিত চট্টগ্রাম নগরীর ট্রাফিক উত্তরের উপ-পুলিশ কমিশনার জনাব মোঃ নেছার উদ্দিন আহমেদ: উনার অন্যান্য দৃষ্টান্ত। বোয়ালখালীতে অটোরিকশা ছিনতাই, চালককে কুপিয়ে গুরুতর আহত কাশফুল লিগ্যাল এইড সার্ভিসে নতুন দায়িত্ব প্রদান সম্পন্ন হল।
বিজ্ঞাপনঃ
Welcome To Our Website...

ঝালকাঠিতে শালিসিতে ডেকে নিয়ে নারীসহ চারজনকে পেটানোর অভিযোগ

  • Update Time : Saturday, October 1, 2022
  • 307 Time View

আবু সায়েম আকন, ঝালকাঠি জেলা প্রতিনিধিঃ ঝালকাঠির রাজাপুরে শালিসিতে ডেকে নিয়ে নারী সহ একই পরিবারের চারজনকে পিটিয়ে আহত করার অভিযোগ পাওয়া গেছে। শনিবার বেলা ১১টার দিকে উপজেলার শুক্তাগর ইউনিয়নের পিংড়ি বাড়ইবাড়ি এলাকায় এ ঘটনা ঘটে। স্থানীয়রা আহতদের উদ্ধার করে উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে ভর্তি করেছে। খবর পেয়ে পুলিশ ঘটনাস্থল পরিদর্শন করেছে। আহতরা হলো উপজেলার পিংড়ি বাড়ইবাড়ি এলাকার মৃত আবতাব আলী সরদারের ছেলে মো. নুর আলম সরদার (৬০) তার স্ত্রী কাওসার বেগম (৫৫) ও দুই ছেলে মো. রিপন সরদার (২৬), হাফেজ মো. আব্দুল্লাহ (২০)। আহত মো. রিপন সরদার জানায়, জমিজমা নিয়ে তার চাচাদের সাথে দীর্ঘদিন থেকে বিরোধ চলে আসছে। ঐ বিরোধ নিয়ে স্থানীয় ভাবে শালিস মিমাংশা চলছে। ঘটনার দিন শনিবার বেলা ১১টার দিকে শালিস মিমাংশার কথা বলে রিপনসহ তার বাবা-মা ও ছোট ভাই আব্দুল্লাহকে তার চাচা কবির সরদার বাড়িতে ডেকে নেয়। এসময় তাদের আপন চার চাচা কবির সরদার, আব্দুল হক সরদার, ফেরদাউস সরদার, মিলন সরদার ও তাদের ছেলে-মেয়েসহ ১০/১২ জন মিলে শালিসদারদের সামনে রুমের মধ্যে আটকে রেখে একই পরিবারের চারজনকে পিটিয়ে আহত করে। স্থানীয়রা তাদের উদ্ধার করে উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে নিয়ে আসলে কর্তব্যরত চিকিৎসক কাওসার বেগমকে প্রাথমিক চিকিৎসা দিয়ে বাকিদের ভর্তি করেন। অভিযুক্ত মিলন সরদার জানায়, আমার বড় ভাই আব্দুল হক সরদাররের শরীরে প্রথমে আঘাত করায় আমরা তাদেরকে মারদর করেছি। রাজাপুর থানা অফিসার ইনচার্জ পুলক চন্দ্র রায় বলেন, লিখিত অভিযোগ পেলে তদন্ত করে আইনগত ব্যবস্থা নেয়া হবে।

Please Share This Post in Your Social Media

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

More News Of This Category
© All rights reserved © 2026 dainikpratidinsomoy
Design & Development By: BD IT HOST