1. mdsoliman2995@gmail.com : dainik pratidinsomoy : dainik pratidinsomoy
সিরাজগঞ্জে বিশ্ব শিশু দিবস ও শিশু অধিকার সপ্তাহের শুভ উদ্বোধন। - dainik pratidinsomoy
October 28, 2026, 10:18 pm
শিরোনামঃ
কলমের মূল্য কি হামলা-মামলা? দক্ষিণ চট্টগ্রামে ব্যাঙের ছাতার মতো প্রেসক্লাব, বিপাকে পেশাদার সাংবাদিক! রাউজানে প্রবাসীর পরিবার কে প্রাণনাশের হুমকিও চাঁদা দাবির অভিযোগ, বেলাল/সাইফুল ও কংকর রফিকের বিরুদ্ধে! সাংবাদিক হান্নান রহিম তালুকদার’কে সংবর্ধনা দিলেন চট্টগ্রাম সাংস্কৃতিক একাডেমি মা বাবার দোয়া নিয়ে ইউপি চেয়ারম্যান নির্বাচনে সমর্থন চেয়ে প্রচারণা শুরু করলেন : সাংবাদিক হান্নান রহিম তালুকদার -আফসানা আক্তার শেকা (আনোয়ারা) কে এই আওয়ামী সন্ত্রাসী দিদারুল আলম? সারোয়াতলী’র বেঙ্গুরা বাজারে প্রকাশ্যে চলাফেরা নিয়ে প্রশ্ন, প্রশাসনের দৃষ্টি আকর্ষণ। বাংলাদেশ প্রেসক্লাব চট্টগ্রাম বিভাগীয় কমিটির সাংগঠনিক উন্নয়ন ও মতবিনিময় সভা অনুষ্ঠিত চট্টগ্রাম সিটি করপোরেশনের প্রশাসক হিসেবে নিয়োগ: ডাঃ শাহাদাত হোসেন। ব্রাহ্মণবাড়িয়ায় শাশুড়ি হত্যা মামলার পলাতক আসামি চট্টগ্রামে গ্রেপ্তার নজরুল বর্ষ উপলক্ষ্যে চট্টগ্রাম বিভাগীয় সাংস্কৃতিক প্রতিযোগিতা-২০২৬ এর পুরস্কার ও সনদ বিতরণ অনুষ্ঠান অনুষ্ঠিত। বোয়ালখালীতে সরকারবিরোধী কর্মকাণ্ডের অভিযোগ, নজরদারি ও তদন্তের দাবি সচেতন মহলের।
বিজ্ঞাপনঃ
Welcome To Our Website...

সিরাজগঞ্জে বিশ্ব শিশু দিবস ও শিশু অধিকার সপ্তাহের শুভ উদ্বোধন।

  • Update Time : Tuesday, October 4, 2022
  • 351 Time View

আজিজুর রহমান মুন্না, সিরাজগঞ্জ ঃ
বাংলাদেশ শিশু একাডেমি, সিরাজগঞ্জের আয়োজনে বিশ্ব শিশু দিবস ও শিশু অধিকার সপ্তাহ— ২০২২ এর শুভ উদ্বোধন করা হয়েছে।

এ উদযাপন উপলক্ষে সোমবার (৩ অক্টোবর) সকালে জেলা প্রশাসক কার্যালয়ের সামনে
বেলুন উড়িয়ে দিবসের শুভ সূচনা শেষে শিশু সমাবেশ এবং আলোচনা সভা অনুষ্ঠান শহিদ শামসুদ্দিন সম্মেলন কক্ষে অনুষ্ঠিত হয়।

এতে অনুষ্ঠানের প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন, জেলা প্রশাসক ড. ফারুক আহাম্মদ। সভাপতিত্ব করেন অতিরিক্ত জেলা প্রশাসক (সার্বিক) মোহাম্মদ মনির হোসেন।

সন্মানিত অতিথি হিসেবে উপস্থিত ছিলেন সিরাজগঞ্জ সরকারি কলেজের বাংলা বিভাগের সহকারী অধ্যাপক শফিক তালুকদার সহ অন্যান্য অতিথিবৃন্দ।

অনুষ্ঠানে স্বাগত বক্তব্য এবং পাওয়ার প্রেজেন্টেশন উপস্থাপন করেন জেলা শিশু বিষয়ক কর্মকর্তা রুদ্র মোস্তফা।

অনুষ্ঠানে শিশুদের প্রতিনিধি হিসেবে বক্তব্য রাখেন রাফসান শফিক স্পর্শ এবং উম্মে হানি।

জানা যায় যে, ৪ অক্টোবর সকাল ১০টায় জাতীয় কন্যা দিবস উপলক্ষে কন্যা শিশুদের রচনা প্রতিযোগিতা, ৬ অক্টোবর সকাল ১০ টায় চিত্রাংকন প্রতিযোগিতা, ১০ অক্টোবর সকাল সাড়ে দশটায় প্রাথমিক শিশুদের ৫০ মিটার দৌড় প্রতিযোগিতা এবং ১১ অক্টোবর সকাল ১১ টায় আলোচনা সভা, পুরস্কার বিতরণ ও সাংস্কৃতিক অনুষ্ঠান পরিবেশন অনুষ্ঠিত হবে বাংলাদেশ শিশু একাডেমি সিরাজগঞ্জে।

Please Share This Post in Your Social Media

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

More News Of This Category
© All rights reserved © 2026 dainikpratidinsomoy
Design & Development By: BD IT HOST