1. mdsoliman2995@gmail.com : dainik pratidinsomoy : dainik pratidinsomoy
চট্টগ্রাম সাইবার ট্রাইব্যুনালে দীর্ঘদিনের মামলায় খালাস পেলেন মো. আজিম হোসেন (ইমন) - dainik pratidinsomoy
July 30, 2026, 1:33 pm
শিরোনামঃ
আমিরাতে বাংলাদেশিদের সমস্যা সমাধানে রাষ্ট্রদূতের সহযোগিতা কামনা। হাটহাজারীতে ‘সেভ দ্য হিউম্যানিটি বাংলাদেশ’-এর উদ্যোগে বন্যার্তদের মাঝে ত্রাণ বিতরণ চট্টগ্রাম মেট্রোপলিটন পুলিশের (সিএমপি) কমিশনার হাসান মো. শওকত আলী। ইউনাইটেড প্রেসক্লাব বাংলাদেশ চট্টগ্রাম বিভাগীয় কমিটি গঠনকল্পে আলোচনা সভা অনুষ্ঠিত পটিয়ার আশিয়ায় যুবদলের উদ্যোগে বৃক্ষরোপণ কর্মসূচি অনুষ্ঠিত তিন বছর পূর্তিতে সংগ্রামী স্বাধীন ২৪ টিভি: আলোচনা সভা, মিলাদ মাহফিল ও সাংস্কৃতিক অনুষ্ঠানে উৎসবমুখর আয়োজন ইউনাইটেড প্রেসক্লাব চট্টগ্রাম’র উদ্দ্যোগে সাংবাদিক হাফিজুর রহমান শফিকের বিরুদ্ধে মিথ্যা মামলা প্রত্যাহার ও নিঃশর্ত মুক্তির দাবিতে মানববন্ধন। সারোয়াতলী ইউনিয়ন ভূমি অফিস থেকে ভুক্তভোগীর অনুকূলে তদন্ত প্রতিবেদন দেওয়ার আশ্বাসে ঘুষ দাবির অভিযোগ সহকারী ভূমি উপ কর্মকর্তা তারানুমা এলাহীর বিরুদ্ধে। নবনিযুক্ত চট্টগ্রাম জেলা পরিষদের প্রশাসক মাহবুবের রহমান শামীম’র সাথে সাক্ষাৎ আনোয়ারা উপজেলা বিএনপি ও অঙ্গ সংগঠনের নেতৃবৃন্দ প্রশাসক মাহবুবের রহমান শামীমের সাথে কৃষক দলের বিভাগ ও জেলা নেতৃবৃন্দের সাক্ষাৎ
বিজ্ঞাপনঃ
Welcome To Our Website...

চট্টগ্রাম সাইবার ট্রাইব্যুনালে দীর্ঘদিনের মামলায় খালাস পেলেন মো. আজিম হোসেন (ইমন)

  • Update Time : Thursday, July 2, 2026
  • 58 Time View

 

মোঃ কামাল উদ্দিন স্টাফ রিপোর্টার| চট্টগ্রাম

চট্টগ্রামের মিরসরাই থানায় ২০২০ সালে দায়ের হওয়া ডিজিটাল নিরাপত্তা আইন, ২০১৮-এর একটি মামলায় দীর্ঘ বিচারিক প্রক্রিয়া শেষে মো. আজিম হোসেন (ইমন) খালাস পেয়েছেন।
মামলার নথি অনুযায়ী, ১৪ আগস্ট ২০২০ তারিখে চট্টগ্রাম জেলার মিরসরাই উপজেলার মঘাদিয়া ইউনিয়নের পূর্ব খেয়াচরা এলাকার তাজু মেম্বার বাড়ির বাসিন্দা মো. আমির হোসেনের ছেলে তাইজুল ইসলাম মিরসরাই থানায় ডিজিটাল নিরাপত্তা আইন, ২০১৮-এর অধীনে মামলা দায়ের করেন। মামলার নম্বর ছিল মিরসরাই থানা মামলা নং-১০ (১৪/০৮/২০২০) এবং জি.আর. মামলা নং-১৪৪/২০।
মামলায় আসামি ছিলেন চট্টগ্রাম জেলার মিরসরাই থানার দক্ষিণ তালবাড়িয়া এলাকার লম্বা হোসেনের বাড়ির মৃত আবু জাফরের ছেলে মো. আজিম হোসেন (ইমন)।
পরবর্তীতে মামলাটি চট্টগ্রাম সাইবার ট্রাইব্যুনালে বিচারাধীন থাকে। মামলা নং-৪২৩/২০২১ (চট্টগ্রাম)-এর শুনানি শেষে ট্রাইব্যুনালের বিজ্ঞ বিচারক জেলা ও দায়রা জজ জিনাত সুলতানা সাক্ষ্য-প্রমাণ ও উপস্থাপিত তথ্য-উপাত্ত পর্যালোচনা করে ডিজিটাল নিরাপত্তা আইন, ২০১৮-এর ২৪(১) ধারায় দায়ের করা মামলায় মো. আজিম হোসেন (ইমন)-কে খালাস প্রদান করেন।
দীর্ঘ বিচারিক প্রক্রিয়া শেষে খালাস পাওয়ার পর মো. আজিম হোসেন (ইমন) সন্তোষ প্রকাশ করেন। তিনি আদালতের প্রতি সম্মান জানিয়ে বলেন, “রায়ের মাধ্যমে ন্যায়বিচার প্রতিষ্ঠিত হয়েছে।”
উল্লেখ্য, ২০২০ সালে দায়ের হওয়া এ মামলার দীর্ঘ বিচারিক কার্যক্রম শেষে চট্টগ্রাম সাইবার ট্রাইব্যুনাল আসামিকে খালাস প্রদান করেন।

Please Share This Post in Your Social Media

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

More News Of This Category
© All rights reserved © 2026 dainikpratidinsomoy
Design & Development By: BD IT HOST