1. mdsoliman2995@gmail.com : dainik pratidinsomoy : dainik pratidinsomoy
চট্টগ্রাম মহানগরীর বিবিরহাট ও মইজ্জারটেক পশুর হাট পরিদর্শন করেন সিএমপি কমিশনার মহোদয়। - dainik pratidinsomoy
June 6, 2026, 3:06 pm
শিরোনামঃ
বোয়ালখালীতে রিকশা চালকের ওপর হামলাকারী গ্রেপ্তার চা-পাতি উদ্ধার: সাংবাদিকদের স্বাধীনতায় হস্তক্ষেপ করবে না সরকার: তথ্য প্রতিমন্ত্রী। মদনে নূর ভক্তের বিরুদ্ধে জাল দলিলে জমি দখলের অভিযোগ, তোলপাড় এলাকাজুড়ে বিশ্ব পরিবেশ দিবসে পাহাড় নিধনের অভিযোগ! চন্দনাইশের লট এলাহাবাদে রাতভর পাহাড় কাটা, প্রশাসনের নীরবতা নিয়ে প্রশ্ন! বিশ্ব পরিবেশ দিবসে পটিয়ায় মানবতার বন্ধনের বৃক্ষরোপণ কর্মসূচির উদ্বোধন। Gmail হ্যাক, ব্যাংক হিসাব থেকে বিকাশ/নগদে মানি ট্রান্সফার, পরে অনলাইন জুয়া ও গরু ব্যবসায় বিনিয়োগ; প্রতারক চক্রের মূলহোতা ইকবালসহ গ্রেপ্তার ২ সাংবাদিকতা ও মানবাধিকার বিষয়ক প্রশিক্ষণ কর্মশালা এবং সনদ বিতরণ অনুষ্ঠানে সাংবাদিক এম হান্নান রহিম তালুকদার’কে সমন্বয়ক করায় বাংলাদেশ মানবাধিকার ফাউন্ডেশন চেয়ারম্যান বিশিষ্ট আইনজীবী এডভোকেট মোঃ জাফর হায়দার’কে অভিনন্দন জানিয়েছেন ঈদ পূর্ণমিলনী ও পথশিশুদের মাঝে খাবার বিতরণ অনুষ্ঠিত চট্টগ্রাম নগরীর ট্রাফিক উত্তরের উপ-পুলিশ কমিশনার জনাব মোঃ নেছার উদ্দিন আহমেদ: উনার অন্যান্য দৃষ্টান্ত। বোয়ালখালীতে অটোরিকশা ছিনতাই, চালককে কুপিয়ে গুরুতর আহত
বিজ্ঞাপনঃ
Welcome To Our Website...

চট্টগ্রাম মহানগরীর বিবিরহাট ও মইজ্জারটেক পশুর হাট পরিদর্শন করেন সিএমপি কমিশনার মহোদয়।

  • Update Time : Monday, May 25, 2026
  • 60 Time View

 

নিজস্ব সাংসদাতা:

আসন্ন পবিত্র ঈদুল আযহা উপলক্ষ্যে কোরবানির হাটের সার্বিক নিরাপত্তা ব্যবস্থা অংশ হিসেবে আজ ২৫ মে ২০২৬ খ্রি. তারিখ নগরীর বিবিরহাট ও মইজ্জারটেক পশুর হাট সরেজমিনে পরিদর্শন করেন সিএমপি কমিশনার জনাব হাসান মোঃ শওকত আলী মহোদয়।

পরিদর্শনকালে তিনি সাংবাদিক, ব্যবসায়ী, ইজারাদার ও ক্রেতাদের সঙ্গে কথা বলেন এবং পশুর হাটকেন্দ্রিক সিএমপির গৃহীত সার্বিক নিরাপত্তা ব্যবস্থার বিভিন্ন দিক তুলে ধরেন। তিনি জানান, কোরবানির পশু কেনাবেচাকে ঘিরে যাতে কোনো ধরনের অপ্রীতিকর ঘটনা, প্রতারণা কিংবা ভোগান্তি না ঘটে, সে লক্ষ্যে সিএমপি সর্বোচ্চ সতর্ক অবস্থানে রয়েছে।

সিএমপি কমিশনার মহোদয় উপস্থিত সবাইকে জানান, পশুর হাটসংক্রান্ত যেকোনো প্রয়োজনে বা আইনি সহায়তার জন্য সিএমপির অস্থায়ী কন্ট্রোল রুমের সঙ্গে দ্রুত যোগাযোগ করতে। তিনি আরও বলেন, দূর-দূরান্ত থেকে আসা পশু ব্যবসায়ী ও ক্রেতাদের নিরাপত্তা নিশ্চিত করতে পুলিশ নিরলসভাবে কাজ করছে। প্রতারক চক্র, চাঁদাবাজি ও অতিরিক্ত হাসিল আদায় ঠেকাতে নেওয়া হয়েছে বিশেষ ব্যবস্থা। তিনি ইজারাদারদের উদ্দেশে কঠোর বার্তা দিয়ে বলেন, অতিরিক্ত হাসিল আদায়ের কোনো অভিযোগ পাওয়া গেলে সংশ্লিষ্টদের বিরুদ্ধে কঠোর আইনগত ব্যবস্থা গ্রহণ করা হবে।

এ সময় উপস্থিত ছিলেন সিএমপির অতিরিক্ত পুলিশ কমিশনার (ট্রাফিক) ও অতিরিক্ত দায়িত্বপ্রাপ্ত (প্রশাসন ও অর্থ) জনাব ওয়াহিদুল হক চৌধুরী; উপ-পুলিশ কমিশনার (সদর) জনাব মোঃ ফেরদৌস আলী চৌধুরী, বিপিএম (অতিরিক্ত ডিআইজি পদে পদোন্নতিপ্রাপ্ত); উপ-পুলিশ কমিশনার (ট্রাফিক-উত্তর) জনাব নেছার উদ্দিন আহম্মেদ, পিপিএম (অতিরিক্ত ডিআইজি পদে পদোন্নতিপ্রাপ্ত); উপ-পুলিশ কমিশনার (বন্দর) জনাব মোঃ আমিরুল ইসলামসহ সিএমপির ঊর্ধ্বতন কর্মকর্তাবৃন্দ।

Please Share This Post in Your Social Media

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

More News Of This Category
© All rights reserved © 2026 dainikpratidinsomoy
Design & Development By: BD IT HOST