1. mdsoliman2995@gmail.com : dainik pratidinsomoy : dainik pratidinsomoy
মোহরা কাপ্তাই রাস্তার মাথায় অবৈধ টুকটুকি সিন্ডিকেটের দৌরাত্ম্য: কার ছত্রছায়ায় চলছে সড়ক দখল ও চাঁদাবাজি? - dainik pratidinsomoy
June 5, 2026, 9:24 pm
শিরোনামঃ
সাংবাদিকদের স্বাধীনতায় হস্তক্ষেপ করবে না সরকার: তথ্য প্রতিমন্ত্রী। মদনে নূর ভক্তের বিরুদ্ধে জাল দলিলে জমি দখলের অভিযোগ, তোলপাড় এলাকাজুড়ে বিশ্ব পরিবেশ দিবসে পাহাড় নিধনের অভিযোগ! চন্দনাইশের লট এলাহাবাদে রাতভর পাহাড় কাটা, প্রশাসনের নীরবতা নিয়ে প্রশ্ন! বিশ্ব পরিবেশ দিবসে পটিয়ায় মানবতার বন্ধনের বৃক্ষরোপণ কর্মসূচির উদ্বোধন। Gmail হ্যাক, ব্যাংক হিসাব থেকে বিকাশ/নগদে মানি ট্রান্সফার, পরে অনলাইন জুয়া ও গরু ব্যবসায় বিনিয়োগ; প্রতারক চক্রের মূলহোতা ইকবালসহ গ্রেপ্তার ২ সাংবাদিকতা ও মানবাধিকার বিষয়ক প্রশিক্ষণ কর্মশালা এবং সনদ বিতরণ অনুষ্ঠানে সাংবাদিক এম হান্নান রহিম তালুকদার’কে সমন্বয়ক করায় বাংলাদেশ মানবাধিকার ফাউন্ডেশন চেয়ারম্যান বিশিষ্ট আইনজীবী এডভোকেট মোঃ জাফর হায়দার’কে অভিনন্দন জানিয়েছেন ঈদ পূর্ণমিলনী ও পথশিশুদের মাঝে খাবার বিতরণ অনুষ্ঠিত চট্টগ্রাম নগরীর ট্রাফিক উত্তরের উপ-পুলিশ কমিশনার জনাব মোঃ নেছার উদ্দিন আহমেদ: উনার অন্যান্য দৃষ্টান্ত। বোয়ালখালীতে অটোরিকশা ছিনতাই, চালককে কুপিয়ে গুরুতর আহত কাশফুল লিগ্যাল এইড সার্ভিসে নতুন দায়িত্ব প্রদান সম্পন্ন হল।
বিজ্ঞাপনঃ
Welcome To Our Website...

মোহরা কাপ্তাই রাস্তার মাথায় অবৈধ টুকটুকি সিন্ডিকেটের দৌরাত্ম্য: কার ছত্রছায়ায় চলছে সড়ক দখল ও চাঁদাবাজি?

  • Update Time : Tuesday, June 2, 2026
  • 76 Time View

 

চট্টগ্রাম প্রতিনিধি:

চট্টগ্রামের চান্দগাঁও থানাধীন মোহরা কাপ্তাই রাস্তার মাথা এলাকায় দীর্ঘদিন ধরে নামে বেনামে সড়কে চলছে অবৈধ টুকটুকি ও টেম্পো সিন্ডিকেট। অভিযোগ রয়েছে, ফিটনেসবিহীন ও অনুমোদনহীন শত শত টুকটুকি প্রতিদিন প্রকাশ্যে মূল সড়ক দখল করে পার্কিং করলেও সংশ্লিষ্ট কর্তৃপক্ষের দৃশ্যমান কোনো ব্যবস্থা নেই।
স্থানীয়দের অভিযোগ, একদিকে ফুটপাত ব্যবসায়ীদের দখলে পথচারীদের চলাচলের রাস্তা সংকুচিত হয়ে পড়েছে, অন্যদিকে অবৈধ টুকটুকি ও টেম্পোর দখলে রয়েছে মূল সড়ক। ফলে প্রতিনিয়ত সৃষ্টি হচ্ছে তীব্র যানজট, বাড়ছে সড়ক দুর্ঘটনার ঝুঁকি এবং চরম ভোগান্তিতে পড়ছেন সাধারণ মানুষ।
প্রশ্ন উঠেছে, এসব ফিটনেসবিহীন টুকটুকি ও টেম্পো সরকারকে কী পরিমাণ রাজস্ব, কর বা ভ্যাট প্রদান করছে? অথচ বৈধ কাগজপত্র ও লাইসেন্সধারী গ্রাম সিএনজি অটোরিকশা আরপি (রুট পারমিট) শর্ত ভঙ্গ করে নগরীতে প্রবেশ করলে ট্রাফিক আইনে আটক ও মামলা দেওয়া হয়। আইন প্রয়োগে আপত্তি নেই, কিন্তু একই এলাকায় হাজার হাজার রাস্তার পাশে দাঁড়িয়ে থাকা অবৈধ  টুকটুকি টেম্পো গুলোর বিরুদ্ধে দৃশ্যমান অভিযান না থাকায় জনমনে বৈষম্যের প্রশ্ন দেখা দিয়েছে।

স্থানীয়দের ভাষ্য, কিছু অসাধু ব্যক্তি পুলিশ, সাংবাদিক এবং প্রভাবশালী মহলের নাম ব্যবহার করে মাসোয়ারা আদায়ের মাধ্যমে এসব অবৈধ যানবাহন পরিচালনার সুযোগ করে দিচ্ছে। যদিও এ অভিযোগের স্বাধীন যাচাই প্রয়োজন, তবে অভিযোগের সত্যতা উদঘাটনে সংশ্লিষ্ট কর্তৃপক্ষের নিরপেক্ষ তদন্ত জরুরি হয়ে পড়েছে।
সবচেয়ে উদ্বেগজনক বিষয় হলো, মোহরা ট্রাফিক পুলিশ বক্সের সামনেই দিনের পর দিন সড়ক দখল করে এসব যানবাহন দাঁড়িয়ে থাকতে দেখা যায়। প্রশ্ন উঠেছে, বিষয়টি কি সংশ্লিষ্ট দায়িত্বশীল কর্মকর্তাদের নজরের বাইরে, নাকি অন্য কোনো কারণে কার্যকর ব্যবস্থা গ্রহণ করা হচ্ছে না?
সচেতন মহলের দাবি, আইন সবার জন্য সমান। পুলিশ, সাংবাদিক, রাজনৈতিক নেতা কিংবা প্রভাবশালী ব্যক্তি—কেউ আইনের ঊর্ধ্বে নন। যদি কারও নাম ব্যবহার করে অবৈধ যানবাহন পরিচালনা, চাঁদাবাজি কিংবা সড়ক দখলের মতো কর্মকাণ্ড সংঘটিত হয়ে থাকে, তাহলে তাদের বিরুদ্ধেও আইনানুগ ব্যবস্থা গ্রহণ করতে হবে।
জনস্বার্থে অবিলম্বে মোহরা কাপ্তাই রাস্তার মাথা এলাকায় চলমান অবৈধ টুকটুকি সিন্ডিকেট, চাঁদাবাজি, সড়ক দখল এবং ট্রাফিক ব্যবস্থাপনার দুর্বলতা নিয়ে সংশ্লিষ্ট প্রশাসনের উচ্চ পর্যায়ের তদন্তের দাবি জানিয়েছেন স্থানীয় বাসিন্দারা। একই সঙ্গে অবৈধ ও ফিটনেসবিহীন যানবাহনের বিরুদ্ধে নিয়মিত অভিযান পরিচালনার আহ্বান জানিয়েছেন তারা।
এখন প্রশ্ন একটাই—আইনের চোখে কি সবাই সমান, নাকি কিছু অবৈধ যানবাহনের জন্য রয়েছে অদৃশ্য আশ্রয়-প্রশ্রয়?

Please Share This Post in Your Social Media

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

More News Of This Category
© All rights reserved © 2026 dainikpratidinsomoy
Design & Development By: BD IT HOST