1. mdsoliman2995@gmail.com : dainik pratidinsomoy : dainik pratidinsomoy
ঈদ পূর্ণমিলনী ও পথশিশুদের মাঝে খাবার বিতরণ অনুষ্ঠিত - dainik pratidinsomoy
September 14, 2026, 7:42 pm
শিরোনামঃ
জিয়াউর রহমান: রাষ্ট্রচিন্তা, নেতৃত্ব ও উন্নয়নের এক অনুসন্ধানী পাঠ। চট্টগ্রাম বিআরটিএর অনিয়ম-দুর্নীতির অভিযোগে শ্রমিক ফেডারেশনের সংবাদ সম্মেলন সারোয়াতলীতে মাদকের বিস্তার, বাড়ছে চুরি-ছিনতাইসহ নানা অপরাধ। গাউছিয়া আমিরভাণ্ডার আশেকান পরিষদের উদ্যোগে মিলাদ মাহফিল অনুষ্ঠিত। চট্টগ্রাম-১৩ সংসদীয় আসনের সংসদ সদস্য সরওয়ার জামাল নিজাম সমাজকল্যাণ মন্ত্রালয় সম্পর্কিত স্থায়ী কমিটির সদস্য হওয়ায় অভিনন্দন জানিয়েছেন : পরৈকোড়া ইউনিয়ন চেয়ারম্যান পদপ্রার্থী সাবেক ছাত্রনেতা হান্নান রহিম তালুকদার স্বাধীন বাংলা ফুটবল একাডেমি চট্টগ্রাম ভাইস-চেয়ারম্যান নির্বাচিত হলেন :চট্টগ্রাম মহানগর যুবদলের সদস্য ও চট্টগ্রাম মোহামেডান স্পোর্টিং ক্লাব সমর্থক গোষ্ঠী সহ-সভাপতি শাবাব ইয়াজদানী পরৈকোড়া ইউনিয়নে চেয়ারম্যান প্রার্থী হান্নান রহিম তালুকদার : উন্নয়নকে অগ্রাধিকার দেওয়ার অঙ্গীকার বোয়ালখালীতে সড়কের নিরাপত্তা খুঁটি উপড়ে বালুর ব্যবসা, কারাদণ্ডে থামল নৈরাজ্য বোয়ালখালীতে শিক্ষিকার বাড়ির কলাপসিবল গেটের তালা ভেঙে চুরি। আহলা বেংগুরা সি,এন,জি,চালক সমিতির উদ্যেগে জুশনে জুলুস ঈদে মিলাদুন্নবী (সাঃ) এর র‌্যালি শেষে মোনাজাত করেন শায়ের মৌলানা মোঃ রুহুল আমিন রহিমী আলকাদেরী।
বিজ্ঞাপনঃ
Welcome To Our Website...

ঈদ পূর্ণমিলনী ও পথশিশুদের মাঝে খাবার বিতরণ অনুষ্ঠিত

  • Update Time : Friday, June 5, 2026
  • 87 Time View

 

ফুলকি দাশ (চট্টগ্রাম)

নগরীর কোতোয়ালী থানাধীন আন্দরকিল্লা রাজাপুকুর লেইনস্থ সংস্থার চেয়ারম্যান কার্যালয়ে বাংলাদেশ মানবাধিকার উন্নয়ন ফাউন্ডেশন কেন্দ্রীয় কমিটির উদ্যোগে ঈদ পুনর্মিলনী ও পথশিশুদের মাঝে খাবার বিতরণ কর্মসূচি অনুষ্ঠিত হয়।

অনুষ্ঠানে সভাপতিত্ব করেন আয়োজক কমিটির আহ্বায়ক মোহাম্মদ আবু হানিফ আয়োজক কমিটির সদস্য সচিব ফজলুল করিম মনসুর এবং সমন্বয়ক মোহাম্মদ নাছির উদ্দীন জসিমের যৌথ সঞ্চচালনায় অনুষ্ঠিত সভায় প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন সংস্থার চেয়ারম্যান এডভোকেট মোঃ জাফর হায়দার।
প্রধান বক্তা ছিলেন মহিউদ্দিন স্বপন। বিশেষ অতিথি হিসেবে উপস্থিত ছিলেন সমন্বয়ক সাংবাদিক এম. হান্নান রহিম তালুকদার।
এতে আরো উপস্থিত ছিলেন নগর আহ্বায়ক আবু হানিফ মাসুদ, ওমর ফারুক রাজু, আফরোজা বেগম, রোকেয়া বেগম, মোঃ জলিল, মোঃ জাহেদসহ সংগঠনের বিভিন্ন পর্যায়ের নেতৃবৃন্দ ও গণ্যমান্য ব্যক্তিবর্গ।

বক্তারা তাঁদের বক্তব্যে বলেন, ঈদের আনন্দ সমাজের সকল শ্রেণি-পেশার মানুষের সঙ্গে ভাগাভাগি করে নেওয়াই মানবিকতা ও সামাজিক দায়িত্ববোধের অন্যতম প্রকাশ। পথশিশু ও সুবিধাবঞ্চিত মানুষের মুখে হাসি ফোটানোর মাধ্যমে ঈদের প্রকৃত তাৎপর্য বাস্তবায়িত হয়। তাঁরা মানবিক মূল্যবোধ, সামাজিক সম্প্রীতি এবং অসহায় মানুষের কল্যাণে সকলকে এগিয়ে আসার আহ্বান জানান।

অনুষ্ঠান শেষে পথশিশুদের মাঝে খাবার বিতরণ করা হয় এবং দেশ, জাতি ও মানবকল্যাণ কামনা করে বিশেষ দোয়া ও মোনাজাত অনুষ্ঠিত হয়।

Please Share This Post in Your Social Media

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

More News Of This Category
© All rights reserved © 2026 dainikpratidinsomoy
Design & Development By: BD IT HOST