1. mdsoliman2995@gmail.com : dainik pratidinsomoy : dainik pratidinsomoy
বাংলাদেশ প্রেসক্লাব চট্টগ্রাম বিভাগীয় কমিটির সাংগঠনিক উন্নয়ন ও মতবিনিময় সভা অনুষ্ঠিত - dainik pratidinsomoy
October 26, 2026, 5:02 pm
শিরোনামঃ
বাংলাদেশ প্রেসক্লাব চট্টগ্রাম বিভাগীয় কমিটির সাংগঠনিক উন্নয়ন ও মতবিনিময় সভা অনুষ্ঠিত চট্টগ্রাম সিটি করপোরেশনের প্রশাসক হিসেবে নিয়োগ: ডাঃ শাহাদাত হোসেন। ব্রাহ্মণবাড়িয়ায় শাশুড়ি হত্যা মামলার পলাতক আসামি চট্টগ্রামে গ্রেপ্তার নজরুল বর্ষ উপলক্ষ্যে চট্টগ্রাম বিভাগীয় সাংস্কৃতিক প্রতিযোগিতা-২০২৬ এর পুরস্কার ও সনদ বিতরণ অনুষ্ঠান অনুষ্ঠিত। বোয়ালখালীতে সরকারবিরোধী কর্মকাণ্ডের অভিযোগ, নজরদারি ও তদন্তের দাবি সচেতন মহলের। রক আইকন আইয়ুব বাচ্চুর মৃত্যুবার্ষিকীতে ‘চাটগাঁইয়্যা নওজোয়ান’-এর শ্রদ্ধা নিবেদন নেলসন ম্যান্ডেলা গোল্ডেন অ্যাওয়ার্ড-২০২৬ : আনোয়ারার কৃতী সন্তান সাংবাদিক এম. হান্নান রহিম তালুকদার সম্মানিত পুলিশ সদস্য জাহেদের বিরুদ্ধে প্রকাশিত ভিত্তিহীন সংবাদের প্রতিবাদ। বোয়ালখালীতে মাদক ব্যবসায়ীর এক বছরের কারাদণ্ড ফেনীতে শারদীয় দুর্গাপূজা মণ্ডপ পরিদর্শন করলেন চট্টগ্রাম রেঞ্জ ডিআইজি
বিজ্ঞাপনঃ
Welcome To Our Website...

বাংলাদেশ প্রেসক্লাব চট্টগ্রাম বিভাগীয় কমিটির সাংগঠনিক উন্নয়ন ও মতবিনিময় সভা অনুষ্ঠিত

  • Update Time : Sunday, October 25, 2026
  • 29 Time View

 

নিজস্ব প্রতিবেদক, চট্টগ্রাম:

বাংলাদেশ প্রেসক্লাবের চট্টগ্রাম বিভাগীয় কমিটির উদ্যোগে সাংগঠনিক উন্নয়ন ও মতবিনিময় সভা অনুষ্ঠিত হয়েছে।

শুক্রবার (২৩ অক্টোবর) চট্টগ্রাম নগরীর ১০ নম্বর উত্তর কাট্টলী চৌধুরী বাড়িতে এ সভা অনুষ্ঠিত হয়।

সভায় সভাপতিত্ব করেন বাংলাদেশ প্রেসক্লাব চট্টগ্রাম বিভাগীয় কমিটির সভাপতি সাংবাদিক শহীদুল ইসলাম চৌধুরী দুলদুল। এতে প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন সংগঠনের কেন্দ্রীয় প্রতিষ্ঠাতা সভাপতি সাংবাদিক ফরিদ খাঁন।

সভায় আরও উপস্থিত ছিলেন বাংলাদেশ প্রেসক্লাব চট্টগ্রাম জেলা কমিটির সভাপতি মো. আজম খাঁন, চট্টগ্রাম মহানগর কমিটির সভাপতি মো. হাসানুল আলম, মহানগর কমিটির সাধারণ সম্পাদক মো. সোলায়মানসহ বিভিন্ন জেলার প্রতিনিধিরা।

সভায় সংগঠনের ঐক্য ও সংহতি সুদৃঢ় করা, সাংগঠনিক কাঠামো আরও শক্তিশালী করা, সদস্যদের মধ্যে পারস্পরিক সমন্বয় বৃদ্ধি এবং ভবিষ্যৎ কর্মপরিকল্পনা বাস্তবায়নসহ বিভিন্ন গুরুত্বপূর্ণ বিষয়ে বিস্তারিত আলোচনা হয়।

বক্তারা বলেন, একটি শক্তিশালী ও গতিশীল সাংবাদিক সংগঠন গড়ে তুলতে সদস্যদের মধ্যে ঐক্য, পারস্পরিক সহযোগিতা এবং পেশাগত দায়িত্বশীলতা বজায় রাখা অত্যন্ত জরুরি। সংগঠনের কার্যক্রমকে আরও গতিশীল করার পাশাপাশি সাংবাদিকদের পেশাগত মানোন্নয়ন ও সাংগঠনিক সক্ষমতা বৃদ্ধিতে সবাইকে সম্মিলিতভাবে কাজ করতে হবে।

সভায় সংগঠনের উন্নয়ন ও অগ্রযাত্রা অব্যাহত রাখতে পারস্পরিক সহযোগিতা জোরদার এবং ভবিষ্যৎ কর্মপরিকল্পনা বাস্তবায়নে ঐক্যবদ্ধভাবে কাজ করার প্রত্যয় ব্যক্ত করেন উপস্থিত নেতৃবৃন্দ ও প্রতিনিধিরা।

Please Share This Post in Your Social Media

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

More News Of This Category
© All rights reserved © 2026 dainikpratidinsomoy
Design & Development By: BD IT HOST