
এম.হান্নান রহিম তালুকদার (চট্টগ্রাম)
জোরালো হচ্ছে পটিয়া-আনোয়ারা- চন্দনাইশ তিন উপজেলার সংযোগ স্থান চামুদরিয়া ঘাটে সেতু নির্মাণের দাবি। অদ্য, ২৩ এপ্রিল ২০২৬ চামুদরিয়া ঘাট কুলে ওয়াই টাইপ সেতু বাস্তবায়নের লক্ষ্যে গঠিত চামুদরিয়া ওয়াই টাইপ সেতু বাস্তবায়ন পরিষদের ১ম সভা নগরীর চকবাজারস্থ আরএফ টাওয়ারে নিপা এন্টারপ্রাইজ হল রুমে রাত ৮ ঘটিকায় অনুষ্ঠিত হয়।
তিন উপজেলার বিশিষ্ট রাজনৈতিক নেতৃবৃন্দ ও সচেতন সামাজিক ব্যক্তিবর্গের উপস্থিতিতে সভায় সভাপতিত্ব করেন বিশিষ্ট রাজনীতিবিদ এম. এ. হাশেম রাজু, সঞ্চালনা করেন কমিটির সদস্য সচিব এম.নুরুল হুদা চৌধুরী।
সভায় বক্তারা, চামুদরিয়া ওয়াই টাইপ সেতু নির্মাণের স্বপ্ন বাস্তবায়নে সকলকে ঐক্যবদ্ধ হয়ে কাজ করার আহ্বান জানান। এতে বক্তারা আশা প্রকাশ করেন, চামুদরিয়া ঘাটস্থ ওয়াই টাইপ সেতু বাস্তবায়ন হলে তিন উপজেলার জনগণের জীবনযাত্রার মান আমূল পরিবর্তন হবে৷ সেতু বাস্তবায়নের লক্ষ্যে সভায় কয়েকটি সিদ্ধান্ত গৃহীত হয়। উল্লেখযোগ্য সিদ্ধান্ত সমূহ :- চট্টগ্রাম -১২,১৩,১৪ সংসদীয় আসনের সাংসদদের সাথে সেতু বাস্তবায়ন পরিষদ ও এলাকার গণ্যমাণ্য ব্যক্তিবর্গকে নিয়ে চট্টগ্রাম সার্কিট হাউসে নেতৃবৃন্দের মতবিনিময়। তিনটি উপজেলায় সেতু বাস্তবায়ন পরিষদের জনসংযোগ, মানববন্ধন, লিফলেট বিতরণ সহ ব্যাপক জনমত গঠন। উল্লেখ্য, সভায় গৃহীত সিদ্ধান্ত সমূহ বাস্তবায়নের লক্ষ্যে সর্বসম্মতিক্রমে ৭ জন সদস্যকে মনোনীত করা হয়। তারা হলেন – এম.এ হাশেম রাজু, এম.মঞ্জুর উদ্দীন চৌধুরী, আলহাজ্ব মো: ইসমাইল হোসেন, এম.নুরুল হুদা চৌধুরী, নাছির উদ্দীন আহমদ শাহ, কর আইনজীবী মো: মাহবুবুল আলম, সাংবাদিক সুজিত কুমার দাশ। সভায় উপস্থিত সকলে উপরোক্ত সাত সদস্য বিশিষ্ট সাময়িক কমিটিকে সহযোগিতার আশ্বাস প্রদান করেন।
সভায় উপস্থিত ছিলেন- এম. এ হাশেম রাজু, আলহাজ্ব মোহাম্মদ ইসমাইল হোসেন, মীর মোহাম্মদ মহিউদ্দিন, এম.নুরুল হুদা চৌধুরী, আলী আসকর (সিরাজ), কর আইনজীবী ওসমান হায়দার, মোহাম্মদ মাহবুবুল আলম, নাছির উদ্দীন আহমদ শাহ, সাংবাদিক সুজিত কুমার দাশ, সাগর মিত্র, এটিএম সেলিম, পরিমল দত্ত, কে.এম হেমায়েতুল ইসলাম হেমায়েত, সাংবাদিক মোঃ কাউছার আলম, মো: আমিনুল হক, শেখ ফরমান উল্লাহ চৌধুরী, সাবেক ছাত্রনেতা- আনোয়ারা উপজেলা জিসাস সংগঠনের সভাপতি হাসমত উল্লাহ পিংকু, পরিষদের ছাত্র বিষয়ক সম্পাদক ছাত্রনেতা মো: লোকমান হাকিম, মো: মনছপ আলী, মানবাধিকার কর্মী ইফতেখার হোসাইন চৌধুরী প্রমূখ।
লাউয়ার খীলের অধিবাসী কয়েক শত পরিবার চানঁখালী নদীর খালে চামুদরিয়ায় ভাঙ্গন কবলিত হয়ে তারা এখন উদবাস্তু মতো সুইস গেইটের জায়গায় তথা সরকারি জায়গায় বসবাস করছে। তাদের পুনবাসন দাবি করেও সভায় বক্তব্য রাখেন।
Leave a Reply