1. mdsoliman2995@gmail.com : dainik pratidinsomoy : dainik pratidinsomoy
রক আইকন আইয়ুব বাচ্চুর মৃত্যুবার্ষিকীতে ‘চাটগাঁইয়্যা নওজোয়ান’-এর শ্রদ্ধা নিবেদন - dainik pratidinsomoy
October 26, 2026, 5:04 pm
শিরোনামঃ
বাংলাদেশ প্রেসক্লাব চট্টগ্রাম বিভাগীয় কমিটির সাংগঠনিক উন্নয়ন ও মতবিনিময় সভা অনুষ্ঠিত চট্টগ্রাম সিটি করপোরেশনের প্রশাসক হিসেবে নিয়োগ: ডাঃ শাহাদাত হোসেন। ব্রাহ্মণবাড়িয়ায় শাশুড়ি হত্যা মামলার পলাতক আসামি চট্টগ্রামে গ্রেপ্তার নজরুল বর্ষ উপলক্ষ্যে চট্টগ্রাম বিভাগীয় সাংস্কৃতিক প্রতিযোগিতা-২০২৬ এর পুরস্কার ও সনদ বিতরণ অনুষ্ঠান অনুষ্ঠিত। বোয়ালখালীতে সরকারবিরোধী কর্মকাণ্ডের অভিযোগ, নজরদারি ও তদন্তের দাবি সচেতন মহলের। রক আইকন আইয়ুব বাচ্চুর মৃত্যুবার্ষিকীতে ‘চাটগাঁইয়্যা নওজোয়ান’-এর শ্রদ্ধা নিবেদন নেলসন ম্যান্ডেলা গোল্ডেন অ্যাওয়ার্ড-২০২৬ : আনোয়ারার কৃতী সন্তান সাংবাদিক এম. হান্নান রহিম তালুকদার সম্মানিত পুলিশ সদস্য জাহেদের বিরুদ্ধে প্রকাশিত ভিত্তিহীন সংবাদের প্রতিবাদ। বোয়ালখালীতে মাদক ব্যবসায়ীর এক বছরের কারাদণ্ড ফেনীতে শারদীয় দুর্গাপূজা মণ্ডপ পরিদর্শন করলেন চট্টগ্রাম রেঞ্জ ডিআইজি
বিজ্ঞাপনঃ
Welcome To Our Website...

রক আইকন আইয়ুব বাচ্চুর মৃত্যুবার্ষিকীতে ‘চাটগাঁইয়্যা নওজোয়ান’-এর শ্রদ্ধা নিবেদন

  • Update Time : Wednesday, October 21, 2026
  • 67 Time View

​শেখ শহীদুল হক বাবলু (চট্টগ্রাম)

​বাংলাদেশের ব্যান্ডসংগীতের অবিসংবাদিত কিংবদন্তি, একুশে পদকপ্রাপ্ত গুণী শিল্পী ও জনপ্রিয় ব্যান্ড এলআরবি (LRB)-এর প্রতিষ্ঠাতা আইয়ুব বাচ্চুর (এবি বস) ৮ম মৃত্যুবার্ষিকীতে তাঁর স্মৃতির প্রতি গভীর শ্রদ্ধা নিবেদন করেছে সামাজিক, সাংস্কৃতিক ও স্বেচ্ছাসেবী সংগঠন ‘চাটগাঁইয়্যা নওজোয়ান’।
​গতকাল সকালে চট্টগ্রামের চৈতন্য গলি কবরস্থানে প্রয়াত এই সুরসাধকের সমাধিতে সামাজিক, সাংস্কৃতিক ও স্বেচ্ছাসেবী চাটগাঁইয়্যা নওজোয়ান সংগঠনের পক্ষ থেকে পুষ্পস্তবক অর্পণ করে শ্রদ্ধা জানানো হয়। শ্রদ্ধা নিবেদন শেষে আইয়ুব বাচ্চুর বিদেহী আত্মার মাগফিরাত ও শান্তিকামনায় বিশেষ মোনাজাত পরিচালনা করা হয়। মোনাজাত পরিচালনা করেন ‘চাটগাঁইয়্যা নওজোয়ান’-এর সহ-সভাপতি মো. ইলিয়াছ ইলু।
​শ্রদ্ধা নিবেদনকালে ‘চাটগাঁইয়্যা নওজোয়ান’-এর পক্ষে উপস্থিত ছিলেন সংগঠনের সহ-সভাপতি মো. ইলিয়াছ ইলু, আশরাফ উদ্দীন মাহমুদ, সহিদুল হক চৌধুরী, মোহাম্মদ মনজুর আলম, আবুল কালাম এবং প্রচার সম্পাদক ওমর আলী রনি প্রমুখ।
​উল্লেখ্য, চট্টগ্রামের কৃতি সন্তান আইয়ুব বাচ্চু তাঁর আজীবনের সৃষ্টিশীল কর্ম, সুরের জাদুকরী স্পর্শ ও কালজয়ী গানের মাধ্যমে বাংলা সংগীতকে বিশ্বদরবারে অনন্য উচ্চতায় নিয়ে গেছেন। তাঁর মৃত্যুবার্ষিকীতে সংগঠনের নেতৃবৃন্দ এই মহান শিল্পীর স্মৃতির প্রতি গভীর শ্রদ্ধা ও ভাবগম্ভীর ভালোবাসার প্রকাশ ঘটান।

Please Share This Post in Your Social Media

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

More News Of This Category
© All rights reserved © 2026 dainikpratidinsomoy
Design & Development By: BD IT HOST