1. mdsoliman2995@gmail.com : dainik pratidinsomoy : dainik pratidinsomoy
সিএমপিতে ‘ব্রেস্ট ক্যান্সার সচেতনতা মাস ২০২৬’ উপলক্ষে সচেতনতামূলক সমাবেশ অনুষ্ঠিত* - dainik pratidinsomoy
October 26, 2026, 5:04 pm
শিরোনামঃ
বাংলাদেশ প্রেসক্লাব চট্টগ্রাম বিভাগীয় কমিটির সাংগঠনিক উন্নয়ন ও মতবিনিময় সভা অনুষ্ঠিত চট্টগ্রাম সিটি করপোরেশনের প্রশাসক হিসেবে নিয়োগ: ডাঃ শাহাদাত হোসেন। ব্রাহ্মণবাড়িয়ায় শাশুড়ি হত্যা মামলার পলাতক আসামি চট্টগ্রামে গ্রেপ্তার নজরুল বর্ষ উপলক্ষ্যে চট্টগ্রাম বিভাগীয় সাংস্কৃতিক প্রতিযোগিতা-২০২৬ এর পুরস্কার ও সনদ বিতরণ অনুষ্ঠান অনুষ্ঠিত। বোয়ালখালীতে সরকারবিরোধী কর্মকাণ্ডের অভিযোগ, নজরদারি ও তদন্তের দাবি সচেতন মহলের। রক আইকন আইয়ুব বাচ্চুর মৃত্যুবার্ষিকীতে ‘চাটগাঁইয়্যা নওজোয়ান’-এর শ্রদ্ধা নিবেদন নেলসন ম্যান্ডেলা গোল্ডেন অ্যাওয়ার্ড-২০২৬ : আনোয়ারার কৃতী সন্তান সাংবাদিক এম. হান্নান রহিম তালুকদার সম্মানিত পুলিশ সদস্য জাহেদের বিরুদ্ধে প্রকাশিত ভিত্তিহীন সংবাদের প্রতিবাদ। বোয়ালখালীতে মাদক ব্যবসায়ীর এক বছরের কারাদণ্ড ফেনীতে শারদীয় দুর্গাপূজা মণ্ডপ পরিদর্শন করলেন চট্টগ্রাম রেঞ্জ ডিআইজি
বিজ্ঞাপনঃ
Welcome To Our Website...

সিএমপিতে ‘ব্রেস্ট ক্যান্সার সচেতনতা মাস ২০২৬’ উপলক্ষে সচেতনতামূলক সমাবেশ অনুষ্ঠিত*

  • Update Time : Saturday, October 10, 2026
  • 81 Time View

 

বিশেষ প্রতিনিধি:

আজ ১০ অক্টোবর ২০২৬ খ্রি‘ তারিখ, সকাল ১০.০০ ঘটিকায় ব্রেস্ট ক্যান্সার সচেতনতা মাস’ উপলক্ষে নারী পুলিশ সদস্য এবং পুলিশ সদস্যদের পরিবারের সদস্যদের স্বাস্থ্য সুরক্ষা ও কল্যাণের লক্ষ্যে চট্টগ্রাম মেট্রোপলিটন পুলিশ (সিএমপি) লাইন্সের মাল্টিপারপাস শেডে এক সচেতনতামূলক সমাবেশ অনুষ্ঠিত হয়েছে।

চট্টগ্রাম সিটি কর্পোরেশন, সিএসসিআর হাসপাতাল এবং পোস্ট গ্র্যাজুয়েট সার্জারি একাডেমিয়ার যৌথ উদ্যোগে এবং চট্টগ্রাম মেট্রোপলিটন পুলিশের সহযোগিতায় এ সমাবেশের আয়োজন করা হয়। সমাবেশে প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন পুনাক-সিএমপির সম্মানিত সভানেত্রী জনাব ফারজানা আরজু। এ ছাড়া পুনাক-সিএমপির সম্মানিত নারী নেতৃবৃন্দ অনুষ্ঠানে উপস্থিত ছিলেন।

অনুষ্ঠানটি সঞ্চালনা করেন বিভাগীয় পুলিশ হাসপাতাল, চট্টগ্রামের তত্ত্বাবধায়ক (ভারপ্রাপ্ত) ডা. মোহাম্মদ রবিউল হাসান চৌধুরী। অনুষ্ঠানে উপস্থিত ছিলেন সিএসসিআর হাসপাতালের সম্মানিত চেয়ারম্যান ডা. খুরশিদ জামিল চৌধুরী। আরও উপস্থিত ছিলেন চট্টগ্রাম মেডিকেল কলেজের সার্জারি বিভাগের সহযোগী অধ্যাপক ডা. সায়ারা বানু শিউলী, ডা. রাহেলা বেগম, ডা. সামিয়া বিনতে কবীর, ডা. মাসুমা রহমান, ডা. হালিমা সাদিয়া এবং সিএসসিআর হাসপাতালের ভারপ্রাপ্ত সহকারী মহাব্যবস্থাপক জনাব আজিজুর রহমান। এ ছাড়া বিভাগীয় পুলিশ হাসপাতাল, চট্টগ্রামের চিকিৎসকদের মধ্যে উপস্থিত ছিলেন ডা. বিন্দু রানী গোপ, কনসালট্যান্ট, (গাইনি অ্যান্ড অবস); ডা. লুৎফুন নাহার (প্যাথলজিস্ট); ডা. আইরিন সুলতানা জেইসী (মেডিকেল অফিসার); ডা. যারীন তাসনিম (মেডিকেল অফিসার); ডা. তন্বী চক্রবর্তী (ডেন্টাল সার্জন); ডা. পুনম ঘোষ (সনোলজিস্ট, রেডিওলজি অ্যান্ড ইমেজিং) সহ সিএমপি স্কুল এন্ড কলেজ এর শিক্ষক-শিক্ষার্থী বৃন্দ।

অনুষ্ঠানটি বাস্তবায়নে সিএসসিআরের পক্ষ থেকে সার্বিক সহযোগিতা প্রদান করেন মানিক বড়ুয়া, এনাম তালুকদার, সাইফুদ্দীন ফারুকী ও মোঃ রতন আলী।

Please Share This Post in Your Social Media

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

More News Of This Category
© All rights reserved © 2026 dainikpratidinsomoy
Design & Development By: BD IT HOST