1. mdsoliman2995@gmail.com : dainik pratidinsomoy : dainik pratidinsomoy
সীতাকুণ্ডে ব্যবসায়ীর বাড়িতে মব সৃষ্টি করে হামলা পুলিশ ঘটনাস্থলে গিয়ে ভুক্তভোগী ব্যবসায়ীকে আটক করেন ঘটনাটি জানেন না ওসি সীতাকুণ্ড - dainik pratidinsomoy
September 17, 2026, 12:28 am
শিরোনামঃ
চট্টগ্রাম জেলা পুলিশ সুপার মাসুদ আলমের সঙ্গে সাংবাদিকের সৌজন্য সাক্ষাৎ মাদকের বিস্তার রোধে দৈনিক প্রতিদিন সময় নিউজের সাথে চট্টগ্রাম রেঞ্জ ডিআইজি মহোদয়ের সাক্ষাৎ জিয়াউর রহমান: রাষ্ট্রচিন্তা, নেতৃত্ব ও উন্নয়নের এক অনুসন্ধানী পাঠ। চট্টগ্রাম বিআরটিএর অনিয়ম-দুর্নীতির অভিযোগে শ্রমিক ফেডারেশনের সংবাদ সম্মেলন সারোয়াতলীতে মাদকের বিস্তার, বাড়ছে চুরি-ছিনতাইসহ নানা অপরাধ। গাউছিয়া আমিরভাণ্ডার আশেকান পরিষদের উদ্যোগে মিলাদ মাহফিল অনুষ্ঠিত। চট্টগ্রাম-১৩ সংসদীয় আসনের সংসদ সদস্য সরওয়ার জামাল নিজাম সমাজকল্যাণ মন্ত্রালয় সম্পর্কিত স্থায়ী কমিটির সদস্য হওয়ায় অভিনন্দন জানিয়েছেন : পরৈকোড়া ইউনিয়ন চেয়ারম্যান পদপ্রার্থী সাবেক ছাত্রনেতা হান্নান রহিম তালুকদার স্বাধীন বাংলা ফুটবল একাডেমি চট্টগ্রাম ভাইস-চেয়ারম্যান নির্বাচিত হলেন :চট্টগ্রাম মহানগর যুবদলের সদস্য ও চট্টগ্রাম মোহামেডান স্পোর্টিং ক্লাব সমর্থক গোষ্ঠী সহ-সভাপতি শাবাব ইয়াজদানী পরৈকোড়া ইউনিয়নে চেয়ারম্যান প্রার্থী হান্নান রহিম তালুকদার : উন্নয়নকে অগ্রাধিকার দেওয়ার অঙ্গীকার বোয়ালখালীতে সড়কের নিরাপত্তা খুঁটি উপড়ে বালুর ব্যবসা, কারাদণ্ডে থামল নৈরাজ্য
বিজ্ঞাপনঃ
Welcome To Our Website...

সীতাকুণ্ডে ব্যবসায়ীর বাড়িতে মব সৃষ্টি করে হামলা পুলিশ ঘটনাস্থলে গিয়ে ভুক্তভোগী ব্যবসায়ীকে আটক করেন ঘটনাটি জানেন না ওসি সীতাকুণ্ড

  • Update Time : Wednesday, June 24, 2026
  • 71 Time View

 

মোঃ কামাল উদ্দিন স্টাফ রিপোর্টার|

চট্টগ্রামের সীতাকুণ্ড উপজেলায় এক ব্যবসায়ীর বাড়িতে হামলা, ভাঙচুর ও লুটপাটের অভিযোগ উঠেছে। মঙ্গলবার (২৩ জুন) রাত আনুমানিক ১১টার দিকে উপজেলার ৮ নম্বর সোনাইছড়ি ইউনিয়নের ৫ নম্বর ওয়ার্ডের জঙ্গল সোনাইছড়ি এলাকায় এ ঘটনা ঘটে।

ভুক্তভোগী মো. ইয়াকুব (৩৫) একজন ব্যবসায়ী এবং বাংলাদেশ নাগরিক সমাজের অন্যতম সদস্য। তার পিতা জহির আলম। তাদের বাড়ি জঙ্গল সোনাইছড়ি (ইয়াকুব বিল্ডিং), ৫ নম্বর ওয়ার্ড, ৮ নম্বর সোনাইছড়ি ইউনিয়ন, সীতাকুণ্ড, চট্টগ্রামে অবস্থিত।
পরিবারের অভিযোগ, একটি জনপ্রিয় রাজনৈতিক দলের নাম ভাঙিয়ে একদল দুর্বৃত্ত সংঘবদ্ধভাবে তাদের বাড়িতে হামলা চালায়। হামলাকারীরা বাড়িতে ব্যাপক ভাঙচুর, অর্থ-সম্পদ লুটপাট এবং পরিবারের নারী-পুরুষসহ সকল সদস্যের ওপর হামলা চালায় বলে অভিযোগ করা হয়েছে। তাৎক্ষণিকভাবে হামলাকারীদের সুনির্দিষ্ট পরিচয় জানা যায়নি।

বিষয়টি থানা পুলিশকে জানানোর পর পুলিশ ঘটনাস্থলে গিয়ে ভুক্তভোগী ব্যবসায়ীকে আটক করেন পুলিশ , এ বিষয়ে সাংবাদিকরা মুঠোফোনে সীতাকুণ্ড থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি)-র সঙ্গে যোগাযোগ করলে তিনি জানান, ঘটনাস্থলে ইতোমধ্যে পুলিশ সদস্যদের পাঠানো হয়েছে , কেন গ্রেফতার হয়েছে সে বিষয়টি তিনি জানেন না , ঘটনাস্থলে যে সমস্ত পুলিশ সদস্যরা গিয়েছে তাদের সঙ্গে যোগাযোগ করে বলতে পারবেন ।

Please Share This Post in Your Social Media

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

More News Of This Category
© All rights reserved © 2026 dainikpratidinsomoy
Design & Development By: BD IT HOST