
নিজস্ব সংবাদদাতা:
চট্টগ্রামসহ বিভিন্ন এলাকায় মাদকের বিস্তার রোধ, মাদক কারবারিদের বিরুদ্ধে আইনগত ব্যবস্থা গ্রহণ এবং তরুণ সমাজকে মাদকের ভয়াবহতা থেকে রক্ষার বিষয়ে চট্টগ্রাম রেঞ্জ ডিআইজি মহোদয়ের সঙ্গে দৈনিক প্রতিদিন সময় নিউজের প্রতিনিধিদের সাক্ষাৎ অনুষ্ঠিত হয়েছে।
সাক্ষাৎকালে মাদকের বিস্তার ও এর সঙ্গে সংশ্লিষ্ট অপরাধের বিভিন্ন দিক নিয়ে আলোচনা হয়। বিশেষ করে সীমান্তবর্তী এলাকা ও বিভিন্ন গুরুত্বপূর্ণ রুট ব্যবহার করে মাদক প্রবেশ, সরবরাহ ও বিক্রির সঙ্গে জড়িতদের শনাক্ত করে আইনের আওতায় আনার বিষয়ে গুরুত্বারোপ করা হয়।
এ সময় দৈনিক প্রতিদিন সময় নিউজের পক্ষ থেকে মাদকবিরোধী জনসচেতনতা বৃদ্ধির পাশাপাশি মাঠপর্যায়ে মাদক সংক্রান্ত তথ্য সংগ্রহ ও সংবাদ প্রকাশের মাধ্যমে সংশ্লিষ্ট প্রশাসনের দৃষ্টি আকর্ষণের বিষয়টি তুলে ধরা হয়।
চট্টগ্রাম রেঞ্জ ডিআইজি মহোদয় মাদকবিরোধী কার্যক্রমে আইনশৃঙ্খলা বাহিনীর পাশাপাশি গণমাধ্যম ও সাধারণ জনগণের সহযোগিতার গুরুত্ব তুলে ধরেন। মাদক নির্মূলে আইনশৃঙ্খলা বাহিনীর কার্যক্রমের পাশাপাশি সামাজিক সচেতনতা ও সম্মিলিত উদ্যোগ প্রয়োজন বলেও আলোচনায় উঠে আসে।
Leave a Reply