1. mdsoliman2995@gmail.com : dainik pratidinsomoy : dainik pratidinsomoy
ঢাকায় সম্পাদক-প্রকাশকের আতিথেয়তায় মুগ্ধ চট্টগ্রামের সংবাদকর্মীরা, নতুন প্রতিনিধি নিয়োগ, সাংগঠনিক শৃঙ্খলা ও পেশাগত দায়িত্ব নিয়ে গুরুত্বপূর্ণ আলোচনা - dainik pratidinsomoy
September 11, 2026, 10:52 am
শিরোনামঃ
চট্টগ্রাম-১৩ সংসদীয় আসনের সংসদ সদস্য সরওয়ার জামাল নিজাম সমাজকল্যাণ মন্ত্রালয় সম্পর্কিত স্থায়ী কমিটির সদস্য হওয়ায় অভিনন্দন জানিয়েছেন : পরৈকোড়া ইউনিয়ন চেয়ারম্যান পদপ্রার্থী সাবেক ছাত্রনেতা হান্নান রহিম তালুকদার স্বাধীন বাংলা ফুটবল একাডেমি চট্টগ্রাম ভাইস-চেয়ারম্যান নির্বাচিত হলেন :চট্টগ্রাম মহানগর যুবদলের সদস্য ও চট্টগ্রাম মোহামেডান স্পোর্টিং ক্লাব সমর্থক গোষ্ঠী সহ-সভাপতি শাবাব ইয়াজদানী পরৈকোড়া ইউনিয়নে চেয়ারম্যান প্রার্থী হান্নান রহিম তালুকদার : উন্নয়নকে অগ্রাধিকার দেওয়ার অঙ্গীকার বোয়ালখালীতে সড়কের নিরাপত্তা খুঁটি উপড়ে বালুর ব্যবসা, কারাদণ্ডে থামল নৈরাজ্য বোয়ালখালীতে শিক্ষিকার বাড়ির কলাপসিবল গেটের তালা ভেঙে চুরি। আহলা বেংগুরা সি,এন,জি,চালক সমিতির উদ্যেগে জুশনে জুলুস ঈদে মিলাদুন্নবী (সাঃ) এর র‌্যালি শেষে মোনাজাত করেন শায়ের মৌলানা মোঃ রুহুল আমিন রহিমী আলকাদেরী। সারোয়াতলীতে কে এই ইয়াবা সম্রাট ইকবাল, তার খুটির জোর কোথায়, জানা যায় দীর্ঘদিন যাবত ইয়াবা কারবারের সাথে জড়িত সারোয়তলীর আব্দুল হক বৈদুর ছেলে ইকবাল, কিন্তু ধরাছোঁয়ার বাইরে: শুভ জন্মদিন চট্টগ্রাম প্রেসক্লাবের আজীবন সদস্য,মাওয়া গ্রুপের ব্যবস্থাপনা পরিচালক ব্যবসায়ী Hazi Mohammad Alam Bobby আসন্ন ৯নং পরৈকোড়া ইউপি নির্বাচনে চেয়ারম্যান পদপ্রার্থী সাবেক ছাত্রনেতা হান্নান রহিম তালুকদার দুই শিশুর পেটে ইয়াবা ঢুকিয়ে কক্সবাজার থেকে আনা হচ্ছিল চট্টগ্রামে, উদ্ধার ৬ হাজার ৬১৫ পিচ
বিজ্ঞাপনঃ
Welcome To Our Website...

ঢাকায় সম্পাদক-প্রকাশকের আতিথেয়তায় মুগ্ধ চট্টগ্রামের সংবাদকর্মীরা, নতুন প্রতিনিধি নিয়োগ, সাংগঠনিক শৃঙ্খলা ও পেশাগত দায়িত্ব নিয়ে গুরুত্বপূর্ণ আলোচনা

  • Update Time : Wednesday, September 2, 2026
  • 83 Time View

 

নিজস্ব প্রতিবেদক:

জাতীয় দৈনিক অপরাধ দমন-এর চট্টগ্রাম জেলার একঝাঁক মূলধারার সংবাদকর্মীর সঙ্গে ঢাকার প্রধান কার্যালয়ে সম্পাদক ও প্রকাশক জনাব সেলিম খানের সৌজন্য সাক্ষাৎ ও মতবিনিময় অনুষ্ঠিত হয়েছে। পেশাগত দায়িত্ব, সাংগঠনিক কার্যক্রম এবং চট্টগ্রামে পত্রিকার নতুনভাবে কার্যক্রম সম্প্রসারণকে কেন্দ্র করে এ সাক্ষাৎ অনুষ্ঠিত হয়।
গতকাল ঢাকার প্রধান কার্যালয়ে আয়োজিত এ অনুষ্ঠানে চট্টগ্রাম থেকে যাওয়া সংবাদকর্মীরা পত্রিকার সম্মানিত সম্পাদক ও প্রকাশক সেলিম খানসহ সম্পাদকমণ্ডলীর সদস্যদের ফুলেল শুভেচ্ছা জানান। দীর্ঘদিনের পেশাগত সম্পর্ককে আরও সুদৃঢ় করার পাশাপাশি পত্রিকার আগামী দিনের কর্মপরিকল্পনা নিয়েও সেখানে প্রাণবন্ত আলোচনা হয়।
চট্টগ্রামের প্রতিনিধিদের সম্মানে সম্পাদক ও প্রকাশকের উদ্যোগে ঢাকা অফিসে আয়োজন করা হয় উন্নতমানের খানাপিনার। অনুষ্ঠানে উপস্থিত সংবাদকর্মীরা বলেন, ব্যস্ততার মধ্যেও সম্পাদক ও প্রকাশকের আন্তরিকতা, সৌহার্দ্যপূর্ণ আচরণ ও আতিথেয়তা তাদের মুগ্ধ করেছে।
সাদামাটা জীবনযাপনের পাশাপাশি উচ্চশিক্ষিত ও আইনজীবী হিসেবে পরিচিত সম্পাদক ও প্রকাশক সেলিম খানের সঙ্গে সংবাদকর্মীদের দীর্ঘ সময় মতবিনিময় হয়। এ সময় সাংবাদিকতার নীতি-আদর্শ, বস্তুনিষ্ঠ সংবাদ পরিবেশন, সাংগঠনিক শৃঙ্খলা এবং পেশাগত দায়িত্ব পালনের বিভিন্ন দিক নিয়ে আলোচনা করা হয়।
অনুসন্ধানে জানা যায়, চট্টগ্রাম জেলায় পত্রিকার সাংগঠনিক কার্যক্রম নতুনভাবে সাজানোর বিষয়টিও বৈঠকে গুরুত্ব পায়। বিশেষ করে জেলা ও উপজেলা পর্যায়ে নতুন প্রতিনিধি নিয়োগের জন্য বিজ্ঞপ্তি প্রকাশ এবং যোগ্য ও দায়িত্বশীল সংবাদকর্মীদের সম্পৃক্ত করার বিষয়ে প্রয়োজনীয় নির্দেশনা দেওয়া হয়েছে।
বৈঠকে সংবাদকর্মীদের পেশাগত পরিচয় ও পত্রিকার ভাবমূর্তি রক্ষায় আরও সতর্ক থাকার ওপর গুরুত্বারোপ করা হয়। একই সঙ্গে সংবাদ সংগ্রহ ও প্রকাশের ক্ষেত্রে তথ্য যাচাই, নিরপেক্ষতা এবং দায়িত্বশীলতার বিষয়েও আলোচনা হয়।
সংশ্লিষ্টরা মনে করছেন, চট্টগ্রামে নতুন সাংগঠনিক কাঠামোর মাধ্যমে পত্রিকার কার্যক্রম আরও গতিশীল করার উদ্যোগ নেওয়া হলে মাঠপর্যায়ে সংবাদ সংগ্রহের পরিধি বাড়বে এবং স্থানীয় গুরুত্বপূর্ণ বিষয়গুলো জাতীয় পর্যায়ে আরও কার্যকরভাবে তুলে ধরা সম্ভব হবে।
অনুষ্ঠানে উপস্থিত সংবাদকর্মীদের মধ্যে সম্পাদক ও প্রকাশকের সঙ্গে সরাসরি মতবিনিময় নতুন উদ্দীপনার সৃষ্টি করেছে। দীর্ঘদিনের পেশাগত দূরত্ব ও সাংগঠনিক নানা বিষয় নিয়ে খোলামেলা আলোচনার সুযোগ তৈরি হওয়ায় প্রতিনিধিদের মধ্যেও ঐক্য ও পারস্পরিক সহযোগিতার মনোভাব আরও জোরদার হয়েছে বলে উপস্থিতরা জানান।
এ সময় পত্রিকার আগামী দিনের পরিকল্পনা, সাংগঠনিক সম্প্রসারণ, প্রতিনিধি নিয়োগ এবং মাঠপর্যায়ে সংবাদকর্মীদের দায়িত্বশীল ভূমিকা নিয়ে গুরুত্বপূর্ণ মতামত উঠে আসে। পাশাপাশি চট্টগ্রামের বিভিন্ন উপজেলা থেকে যোগ্য ও সক্রিয় সংবাদকর্মীদের সম্পৃক্ত করার বিষয়েও আলোচনা হয়।
অনুষ্ঠানে উপস্থিত ছিলেন জাতীয় দৈনিক অপরাধ দমন-এর সম্পাদক ও প্রকাশক জনাব সেলিম খান, প্রধান ভারপ্রাপ্ত সম্পাদক আমিনুল ইসলাম, বাংলাদেশ প্রেসক্লাব কেন্দ্রীয় কমিটির প্রতিষ্ঠাতা সভাপতি ও সাংবাদিক নেতা ফরিদ খাঁন, দৈনিক অপরাধ দমন-এর সারাদেশের ক্রাইম রিপোর্টার এবং বাংলাদেশ প্রেসক্লাব ঢাকা জেলার সাধারণ সম্পাদক মোঃ জামাল উদ্দীনসহ চট্টগ্রাম ও অন্যান্য এলাকার সংবাদকর্মীরা।
সৌহার্দ্যপূর্ণ পরিবেশে অনুষ্ঠিত এ সাক্ষাৎ ও মতবিনিময়কে শুধু আনুষ্ঠানিক সৌজন্য সাক্ষাৎ নয়, বরং পত্রিকার সাংগঠনিক কার্যক্রমকে নতুনভাবে গতিশীল করার একটি গুরুত্বপূর্ণ উদ্যোগ হিসেবে দেখছেন সংশ্লিষ্ট সংবাদকর্মীরা।
চট্টগ্রামে নতুন প্রতিনিধি নিয়োগের মাধ্যমে মাঠপর্যায়ে কার্যক্রম আরও বিস্তৃত করার উদ্যোগ বাস্তবায়িত হলে দৈনিক অপরাধ দমনের সংবাদ সংগ্রহ ও প্রকাশনায় নতুন গতি সঞ্চার হবে—এমন প্রত্যাশাই ব্যক্ত করেছেন উপস্থিত সংবাদকর্মীরা।

Please Share This Post in Your Social Media

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

More News Of This Category
© All rights reserved © 2026 dainikpratidinsomoy
Design & Development By: BD IT HOST