1. mdsoliman2995@gmail.com : dainik pratidinsomoy : dainik pratidinsomoy
এইচ কে সি উচ্চ বিদ্যালয়ের এডহক কমিটির সভাপতি হলেন : জিয়াউর রহমান - dainik pratidinsomoy
September 11, 2026, 10:51 am
শিরোনামঃ
চট্টগ্রাম-১৩ সংসদীয় আসনের সংসদ সদস্য সরওয়ার জামাল নিজাম সমাজকল্যাণ মন্ত্রালয় সম্পর্কিত স্থায়ী কমিটির সদস্য হওয়ায় অভিনন্দন জানিয়েছেন : পরৈকোড়া ইউনিয়ন চেয়ারম্যান পদপ্রার্থী সাবেক ছাত্রনেতা হান্নান রহিম তালুকদার স্বাধীন বাংলা ফুটবল একাডেমি চট্টগ্রাম ভাইস-চেয়ারম্যান নির্বাচিত হলেন :চট্টগ্রাম মহানগর যুবদলের সদস্য ও চট্টগ্রাম মোহামেডান স্পোর্টিং ক্লাব সমর্থক গোষ্ঠী সহ-সভাপতি শাবাব ইয়াজদানী পরৈকোড়া ইউনিয়নে চেয়ারম্যান প্রার্থী হান্নান রহিম তালুকদার : উন্নয়নকে অগ্রাধিকার দেওয়ার অঙ্গীকার বোয়ালখালীতে সড়কের নিরাপত্তা খুঁটি উপড়ে বালুর ব্যবসা, কারাদণ্ডে থামল নৈরাজ্য বোয়ালখালীতে শিক্ষিকার বাড়ির কলাপসিবল গেটের তালা ভেঙে চুরি। আহলা বেংগুরা সি,এন,জি,চালক সমিতির উদ্যেগে জুশনে জুলুস ঈদে মিলাদুন্নবী (সাঃ) এর র‌্যালি শেষে মোনাজাত করেন শায়ের মৌলানা মোঃ রুহুল আমিন রহিমী আলকাদেরী। সারোয়াতলীতে কে এই ইয়াবা সম্রাট ইকবাল, তার খুটির জোর কোথায়, জানা যায় দীর্ঘদিন যাবত ইয়াবা কারবারের সাথে জড়িত সারোয়তলীর আব্দুল হক বৈদুর ছেলে ইকবাল, কিন্তু ধরাছোঁয়ার বাইরে: শুভ জন্মদিন চট্টগ্রাম প্রেসক্লাবের আজীবন সদস্য,মাওয়া গ্রুপের ব্যবস্থাপনা পরিচালক ব্যবসায়ী Hazi Mohammad Alam Bobby আসন্ন ৯নং পরৈকোড়া ইউপি নির্বাচনে চেয়ারম্যান পদপ্রার্থী সাবেক ছাত্রনেতা হান্নান রহিম তালুকদার দুই শিশুর পেটে ইয়াবা ঢুকিয়ে কক্সবাজার থেকে আনা হচ্ছিল চট্টগ্রামে, উদ্ধার ৬ হাজার ৬১৫ পিচ
বিজ্ঞাপনঃ
Welcome To Our Website...

এইচ কে সি উচ্চ বিদ্যালয়ের এডহক কমিটির সভাপতি হলেন : জিয়াউর রহমান

  • Update Time : Monday, September 7, 2026
  • 40 Time View

 

এম.হান্নান রহিম তালুকদার

নগরীর বায়েজিদ থানাধীন মোহাম্মদ নগর এইচ. কে. সি উচ্চ বিদ্যালয়ের দৈনন্দিন প্রশাসনিক কাজ পরিচালনার জন্য চার সদস্যের এডহক কমিটি অনুমোদন দিয়েছে মাধ্যমিক ও উচ্চ মাধ্যমিক শিক্ষা বোর্ড, চট্টগ্রাম। কমিটিতে শিক্ষা বোর্ড কর্তৃক সভাপতি পদে মনোনীত হয়েছেন চট্টগ্রাম মহানগর স্বেচ্ছাসেবক দলের সিনিয়র যুগ্ম আহ্বায়ক মো. জিয়াউর রহমান।

গত ৩ সেপ্টেম্বর (বৃহস্পতিবার) চট্টগ্রাম শিক্ষা বোর্ডের বিদ্যালয় পরিদর্শক প্রফেসর মো. আবুল কাসেম স্বাক্ষরিত এক বিজ্ঞপ্তিতে এ তথ্য জানা গেছে।
শিক্ষা মন্ত্রণালয়ের পরিপত্র ও চট্টগ্রাম শিক্ষা বোর্ডের প্রবিধানমালা-২০২৪ অনুযায়ী, স্মারক ইস্যুর তারিখ থেকে পরবর্তী ছয় মাসের জন্য এই কমিটির অনুমোদন দেওয়া হয়।

কমিটির অন্য সদস্যরা হলেন—জেলা শিক্ষা অফিসার কর্তৃক মনোনীত শিক্ষক প্রতিনিধি সদস্য উম্মে কুলসুম, জেলা প্রশাসক/উপজেলা নির্বাহী অফিসার কর্তৃক মনোনীত অভিভাবক প্রতিনিধি সদস্য মোহাম্মদ সফিকুল ইসলাম এবং পদাধিকারবলে সদস্য সচিব হিসেবে রয়েছেন বিদ্যালয়ের প্রধান শিক্ষক।

শিক্ষা বোর্ডের প্রবিধানমালা অনুযায়ী, নবগঠিত এডহক কমিটি বিদ্যালয়ের ব্যবস্থাপনা কমিটির যাবতীয় ক্ষমতা প্রয়োগ ও দায়িত্ব পালন করবে। তবে শিক্ষা মন্ত্রণালয়ের প্রজ্ঞাপন অনুযায়ী তারা নতুন কোনো শিক্ষক-কর্মচারী নিয়োগ দিতে পারবে না।

এদিকে মো. জিয়াউর রহমান সভাপতি মনোনীত হওয়ায় বিদ্যালয়ের শিক্ষক, অভিভাবক ও স্থানীয় সুধীজন তাঁকে আন্তরিক অভিনন্দন জানিয়েছেন। তাঁর যোগ্য নেতৃত্বে প্রতিষ্ঠানের শিক্ষার মানোন্নয়ন ও সার্বিক অবকাঠামোগত উন্নয়ন আরও গতিশীল হবে বলে তাঁরা আশাবাদ ব্যক্ত করেন।

Please Share This Post in Your Social Media

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

More News Of This Category
© All rights reserved © 2026 dainikpratidinsomoy
Design & Development By: BD IT HOST