1. mdsoliman2995@gmail.com : dainik pratidinsomoy : dainik pratidinsomoy
সংযুক্ত আরব আমিরাত শ্রমিক দলের সাবেক সাধারণ সম্পাদক এরশাদের স্মরণে শোকসভা ও দোয়া মাহফিল অনুষ্ঠিত - dainik pratidinsomoy
June 13, 2026, 5:19 am
শিরোনামঃ
জিয়াউর রহমানের ৪৫তম শাহাদাৎ বার্ষিকী উপলক্ষে হাটহাজারীতে খতমে কুরআন, দোয়া মাহফিল ও ড্রাইভিং সার্টিফিকেট বিতরণ* চার দশকের রাজপথ, কারাগার ও সংগ্রামের ইতিহাস: পটিয়ার রাজনীতিতে খোরশেদ আলম খোরশেদ কতটা প্রভাবশালী? সংযুক্ত আরব আমিরাত শ্রমিক দলের সাবেক সাধারণ সম্পাদক এরশাদের স্মরণে শোকসভা ও দোয়া মাহফিল অনুষ্ঠিত সিএমপি’র ‘ওপেন হাউজ ডে’-তে সেবা নিলেন সেবাপ্রত্যাশীরা। অপরাধ নিয়ন্ত্রণে আরও কার্যকর পদক্ষেপের নির্দেশনা: ঢাকা রেঞ্জের মাসিক অপরাধ পর্যালোচনা সভা অনুষ্ঠিত বোয়ালখালীতে প্রবাসী ওমর ফারুক হত্যার আসামী গ্রেপ্তার। নৈতিক মনোবল বৃদ্ধির মাধ্যমে পুলিশকে আরও জনবান্ধব করা হচ্ছে: স্বরাষ্ট্রমন্ত্রী সালাহউদ্দিন আহমদ মহেশখালী উপজেলা প্রেসক্লাবের দ্বিবার্ষিক সম্মেলন ও কাউন্সিল অনুষ্ঠিত সাতকানিয়া থানা পরিদর্শন করলেন চট্টগ্রাম জেলা পুলিশ সুপার। বাংলাদেশ পুলিশ উইমেন নেটওয়ার্কের কৌশলগত পরিকল্পনা বাস্তবায়ন নিয়ে আলোচনা সভা অনুষ্ঠিত*
বিজ্ঞাপনঃ
Welcome To Our Website...

সংযুক্ত আরব আমিরাত শ্রমিক দলের সাবেক সাধারণ সম্পাদক এরশাদের স্মরণে শোকসভা ও দোয়া মাহফিল অনুষ্ঠিত

  • Update Time : Thursday, June 11, 2026
  • 44 Time View

 

হাটহাজারী প্রতিনিধি:

বাংলাদেশ জাতীয়তাবাদী শ্রমিক দল সংযুক্ত আরব আমিরাত শাখার সাবেক সাধারণ সম্পাদক মরহুম মোঃ এরশাদের অকাল মৃত্যুতে গভীর শোক প্রকাশ করে চট্টগ্রাম উত্তর জেলা জাতীয়তাবাদী শ্রমিক দল ও হাটহাজারী উপজেলা শ্রমিক দলের যৌথ উদ্যোগে এক শোকসভা ও দোয়া মাহফিল অনুষ্ঠিত হয়।

সম্প্রতি হাটহাজারী উপজেলা জাতীয়তাবাদী শ্রমিক দলের বাসস্ট্যান্ডস্থ কার্যালয়ে আয়োজিত এ অনুষ্ঠানে সভাপতিত্ব করেন হাটহাজারী উপজেলা জাতীয়তাবাদী শ্রমিক দলের সভাপতি মোহাম্মদ নাসিম উদ্দিন মেম্বার। সঞ্চালনা করেন সংগঠনের সহ-সভাপতি মোহাম্মদ মোরশেদুল আলম।

এতে প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন চট্টগ্রাম উত্তর জেলা জাতীয়তাবাদী শ্রমিক দলের সাধারণ সম্পাদক সৈয়দ নাসির উদ্দিন। প্রধান বক্তা হিসেবে উপস্থিত ছিলেন চট্টগ্রাম উত্তর জেলা জাতীয়তাবাদী শ্রমিক দলের যুগ্ম সাধারণ সম্পাদক মোহাম্মদ নাসির উদ্দিন চৌধুরী। বিশেষ অতিথি হিসেবে উপস্থিত ছিলেন চট্টগ্রাম উত্তর জেলা জাতীয়তাবাদী শ্রমিক দলের যুগ্ম সাধারণ সম্পাদক মোঃ নুরুল আমিন।

বক্তারা মরহুম মোঃ এরশাদের কর্মময় জীবন, সংগঠনের প্রতি তাঁর অবদান এবং প্রবাসে থেকেও শ্রমিক দলের সাংগঠনিক কার্যক্রমে সক্রিয় ভূমিকার কথা স্মরণ করেন। তাঁরা বলেন, এরশাদের মৃত্যু সংগঠনের জন্য এক অপূরণীয় ক্ষতি। তাঁর আদর্শ ও কর্মনিষ্ঠা আগামী প্রজন্মের নেতাকর্মীদের জন্য অনুকরণীয় হয়ে থাকবে।

এ সময় আরও উপস্থিত ছিলেন জাতীয়তাবাদী শ্রমিক দলের প্রধান উপদেষ্টা মোহাম্মদ বাহাদুর শাহ ফরিদ, হাটহাজারী পৌরসভা শ্রমিক দলের সাংগঠনিক সম্পাদক মাহমুদুল্লাহ বাপ্পি, উপজেলা শ্রমিক দলের দপ্তর সম্পাদক মোঃ নুরুল আফসার ছারাং উপস্থিত ছিলেন ইউনিয়ন শ্রমিক দলের সাধারণ সম্পাদক মোহাম্মদ জাবেদ। উপস্থিত ছিলেন পাহাড়তলী ১ নং ওয়ার্ড শ্রমিক দলের অন্যতম সদস্য মোঃ রাজন উদ্দিন। উপস্থিত ছিলেন চিকনদন্ডি ইউনিয়ন যুবদলের সাবেক যুগ্ম আহবায়ক ও পরিচ্ছন্ন শ্রমিক দল নেতা মোঃ আনোয়ার হোসেন চৌধুরী। উপস্থিত ছিলেন হাটহাজারী উপজেলা শহীদ জিয়া স্মৃতি সংসদের সদস্য সচিব মোহাম্মদ আইয়ুব। উপস্থিত ছিলেন মীর্জাপুর ইউনিয়ন যুবদল নেতা মোহাম্মদ মজিদসহ শ্রমিক দলের নেতৃবৃন্দ।

Please Share This Post in Your Social Media

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

More News Of This Category
© All rights reserved © 2026 dainikpratidinsomoy
Design & Development By: BD IT HOST