1. mdsoliman2995@gmail.com : dainik pratidinsomoy : dainik pratidinsomoy
ভারী বর্ষণে আনোয়ারায় পানিবন্দী মানুষের পাশে সরওয়ার জামাল নিজাম এমপি পুত্র সনি - dainik pratidinsomoy
July 29, 2026, 8:53 am
শিরোনামঃ
চট্টগ্রাম মেট্রোপলিটন পুলিশের (সিএমপি) কমিশনার হাসান মো. শওকত আলী। ইউনাইটেড প্রেসক্লাব বাংলাদেশ চট্টগ্রাম বিভাগীয় কমিটি গঠনকল্পে আলোচনা সভা অনুষ্ঠিত পটিয়ার আশিয়ায় যুবদলের উদ্যোগে বৃক্ষরোপণ কর্মসূচি অনুষ্ঠিত তিন বছর পূর্তিতে সংগ্রামী স্বাধীন ২৪ টিভি: আলোচনা সভা, মিলাদ মাহফিল ও সাংস্কৃতিক অনুষ্ঠানে উৎসবমুখর আয়োজন ইউনাইটেড প্রেসক্লাব চট্টগ্রাম’র উদ্দ্যোগে সাংবাদিক হাফিজুর রহমান শফিকের বিরুদ্ধে মিথ্যা মামলা প্রত্যাহার ও নিঃশর্ত মুক্তির দাবিতে মানববন্ধন। সারোয়াতলী ইউনিয়ন ভূমি অফিস থেকে ভুক্তভোগীর অনুকূলে তদন্ত প্রতিবেদন দেওয়ার আশ্বাসে ঘুষ দাবির অভিযোগ সহকারী ভূমি উপ কর্মকর্তা তারানুমা এলাহীর বিরুদ্ধে। নবনিযুক্ত চট্টগ্রাম জেলা পরিষদের প্রশাসক মাহবুবের রহমান শামীম’র সাথে সাক্ষাৎ আনোয়ারা উপজেলা বিএনপি ও অঙ্গ সংগঠনের নেতৃবৃন্দ প্রশাসক মাহবুবের রহমান শামীমের সাথে কৃষক দলের বিভাগ ও জেলা নেতৃবৃন্দের সাক্ষাৎ সরকারি চলাচলের রাস্তা দখলের চেষ্টা, সাইনবোর্ড ভাঙচুর ও প্রাণনাশের হুমকি,বোয়ালখালী থানায় লিখিত অভিযোগ। বাংলাদেশ মফস্বল সাংবাদিক সোসাইটির (বিএমএসএস) ত্রান সামগ্রী বিতরণ
বিজ্ঞাপনঃ
Welcome To Our Website...

ভারী বর্ষণে আনোয়ারায় পানিবন্দী মানুষের পাশে সরওয়ার জামাল নিজাম এমপি পুত্র সনি

  • Update Time : Friday, July 10, 2026
  • 41 Time View

 

এম.হান্নান রহিম তালুকদার

আনোয়ারা ভারী বর্ষণ ও পাহাড়ি ঢলে আনোয়ারা ও কর্ণফুলী উপজেলার বিভিন্ন এলাকায় জলাবদ্ধতা সৃষ্টি হয়ে পানিবন্দী হয়ে পড়েছে হাজার হাজার মানুষ।

এমন পরিস্থিতিতে ক্ষতিগ্রস্ত মানুষের পাশে দাঁড়িয়েছেন চট্টগ্রাম-১৩ (আনোয়ারা-কর্ণফুলী) সংসদীয় আসনের চার বারের জনগণের ভোটে নির্বাচিত এমপি সরওয়ার জামাল নিজামের পুত্র সাহওয়াজ জামাল নিজাম সনি।

গতকাল বৃহস্পতিবার দুপুরে তিনি আনোয়ারা কর্ণফুলী উপজেলার বিভিন্ন ইউনিয়নে পানিবন্দী এলাকায় গিয়ে ক্ষতিগ্রস্ত মানুষের খোঁজখবর নেন এবং তিনি বাড়ি বাড়ি গিয়ে ক্ষতিগ্রস্ত পরিবারের মাঝে শুকনো খাবার বিতরণ করেন।

এ সময় উপস্থিত ছিলেন সরওয়ার জামাল নিজাম (এমপি)’র ব্যক্তিগত সহকারী চট্টগ্রাম দক্ষিণ জেলা বিএনপির নেতা আখতার নবী চৌধুরী, বিএনপি নেতা ফরিদ উদ্দিন চৌধুরী, দক্ষিণ জেলা স্বেচ্ছাসেবক দলের সিনিয়র যুগ্ম আহ্বায়ক ইকবাল হায়দার চৌধুরী, বিএনপি নেতা শহিদুল আলম, যুবদলের যুগ্ম আহ্বায়ক লোকমান উদ্দিন, আমিনুল হক, নুরুল আজিম, আনোয়ারা হিন্দু বৌদ্ধ খ্রিস্টান কল্যাণ ফ্রন্টের সাধারণ সম্পাদক রাহুল ধর, মুমিন, মহিউদ্দিন, নাজিম উদ্দিন শাহ প্রমুখ।

সাহওয়াজ জামাল নিজাম সনি বলেন, যে কোন প্রাকৃতিক দুর্যোগে ক্ষতিগ্রস্ত মানুষের পাশে দাঁড়ানো আমাদের নৈতিক দায়িত্ব ও কর্তব্য এই ভাবেই সাধারণ মানুষের পাশে সবসময় পাশে থাকার অঙ্গিকার ব্যক্ত করেন।

Please Share This Post in Your Social Media

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

More News Of This Category
© All rights reserved © 2026 dainikpratidinsomoy
Design & Development By: BD IT HOST