1. mdsoliman2995@gmail.com : dainik pratidinsomoy : dainik pratidinsomoy
বোয়ালখালী বিদগ্রাম ত্রিপুরেশ্বরী গীতা শিক্ষালয়ের ৫ম বছর পদার্পণে সপ্তসতী গীতা যজ্ঞ অনুষ্ঠিত - dainik pratidinsomoy
July 29, 2026, 8:49 am
শিরোনামঃ
চট্টগ্রাম মেট্রোপলিটন পুলিশের (সিএমপি) কমিশনার হাসান মো. শওকত আলী। ইউনাইটেড প্রেসক্লাব বাংলাদেশ চট্টগ্রাম বিভাগীয় কমিটি গঠনকল্পে আলোচনা সভা অনুষ্ঠিত পটিয়ার আশিয়ায় যুবদলের উদ্যোগে বৃক্ষরোপণ কর্মসূচি অনুষ্ঠিত তিন বছর পূর্তিতে সংগ্রামী স্বাধীন ২৪ টিভি: আলোচনা সভা, মিলাদ মাহফিল ও সাংস্কৃতিক অনুষ্ঠানে উৎসবমুখর আয়োজন ইউনাইটেড প্রেসক্লাব চট্টগ্রাম’র উদ্দ্যোগে সাংবাদিক হাফিজুর রহমান শফিকের বিরুদ্ধে মিথ্যা মামলা প্রত্যাহার ও নিঃশর্ত মুক্তির দাবিতে মানববন্ধন। সারোয়াতলী ইউনিয়ন ভূমি অফিস থেকে ভুক্তভোগীর অনুকূলে তদন্ত প্রতিবেদন দেওয়ার আশ্বাসে ঘুষ দাবির অভিযোগ সহকারী ভূমি উপ কর্মকর্তা তারানুমা এলাহীর বিরুদ্ধে। নবনিযুক্ত চট্টগ্রাম জেলা পরিষদের প্রশাসক মাহবুবের রহমান শামীম’র সাথে সাক্ষাৎ আনোয়ারা উপজেলা বিএনপি ও অঙ্গ সংগঠনের নেতৃবৃন্দ প্রশাসক মাহবুবের রহমান শামীমের সাথে কৃষক দলের বিভাগ ও জেলা নেতৃবৃন্দের সাক্ষাৎ সরকারি চলাচলের রাস্তা দখলের চেষ্টা, সাইনবোর্ড ভাঙচুর ও প্রাণনাশের হুমকি,বোয়ালখালী থানায় লিখিত অভিযোগ। বাংলাদেশ মফস্বল সাংবাদিক সোসাইটির (বিএমএসএস) ত্রান সামগ্রী বিতরণ
বিজ্ঞাপনঃ
Welcome To Our Website...

বোয়ালখালী বিদগ্রাম ত্রিপুরেশ্বরী গীতা শিক্ষালয়ের ৫ম বছর পদার্পণে সপ্তসতী গীতা যজ্ঞ অনুষ্ঠিত

  • Update Time : Monday, July 20, 2026
  • 61 Time View

 

রাজীব ধর (বোয়ালখালী)

চট্টগ্রামে বোয়ালখালী বিদগ্রাম ত্রিপুরেশ্বরী গীতা শিক্ষালয়ের ৫ম বছর পদার্পণ উপলক্ষে সপ্তসতী গীতা যজ্ঞ অনুষ্ঠিত হয়েছে। শুক্রবার (১৭ জুলাই) এ উপলক্ষ্যে বিভিন্ন ধর্মীয় ও পবিত্র অনুষ্ঠান মালার আয়োজন করা হয়। এর মধ্যে ছিল শতাধিক শিক্ষার্থীদের অংশগ্রহণে গীতা অষ্টাদশ অধ্যায় পর্যন্ত সপ্তসতী গীতা শ্লোক পাঠের মধ্যে দিয়ে গীতা যজ্ঞের উল্লেখযোগ্য অংশ ছিল সমাজের ও মানুষের মনের মধ্যে ভালো চিন্তা চেতনা উদয়ের নিমিত্তে একটা গীতা শ্লোক। শেষে একটা বেল পাতা আহুতি, সূর্য পূজা, গ্রহ পূজা, সহ ইত্যাদি মাঙ্গলিক কর্ম যজ্ঞ পরিচালনা করেন সর্বমঙ্গলা কালী ধামের অধ্যক্ষ শ্রীমৎ স্বামী কৃষ্ণানন্দ পুরী মহারাজ, পাচুরিয়া তপোবন আশ্রমের শ্রীমৎ স্বামী চিন্ময়ানন্দ পুরী মহারাজ, বান্দরবান লোকনাথ সেবাশ্রমের অধ্যক্ষ শ্রীমৎ পরমানন্দ ব্রহ্মচারী, এতে উপস্থিত ছিলেন বাংলাদেশ গীতা শিক্ষা পরিষদ চট্টগ্রাম জেলার সাধারণ সম্পাদক উজ্জ্বল শুক্ল দাশ, জেলার যুগ্ম সম্পাদক শিক্ষক
সুমন কুমার দাশ, বোয়ালখালী উপজেলার প্রধান উপদেষ্টা ও উক্ত অনুষ্ঠানে পৃষ্টপোষক বিপ্লব দাশ বাবু, সভাপতি পোপন দাশ, সাধারণ সম্পাদক রুপন দাশ, দপ্তর সম্পাদক সঞ্জয় চক্রবর্ত্তী, সদস্য সৌরভ দাশ, রাখাল দাশ, শুভ ঘোষ, পৌরসভার সভাপতি শিমুল ধর, সারোয়াতলী ইউনিয়ন এর সভাপতি রয়েল দাশ, সাধারণ সম্পাদক জনি আইচ, পোপাদিয়া ইউনিয়ন সভাপতি শুভদাশ, আমুচিয়া ইউনিয়ন এর সাবেক সাধারণ সম্পাদক শিক্ষক দীপক চক্রবর্তী, শাকপুরার সভাপতি অধীর দাশ, খরণদ্বীপ সভাপতি দীলিপ দাশ, চরনদ্বীপ সভাপতি সুবল দাশসহ গীতা স্কুলের পরিচালনা পরিষদের নেতৃবৃন্দ এবং এলাকার অসংখ্য নারী-পুরুষ অংশগ্রহণ করেন, সংক্ষিপ্ত পরিসরে আলোচনা সভায় বক্তরা বলেন নতুন প্রজন্মদের শুরু থেকেই নিষ্কাম কর্ম করার অভ্যাস করুন এবং তথাকথিত শিক্ষিত না করে প্রকৃত শিক্ষা নিয়ে সমাজের মঙ্গলের জন্য আলোকিত মানুষ হয়ে যেন বিশ্বাসের পাত্র হয়ে উঠে আমাদের নতুন প্রজন্ম।

Please Share This Post in Your Social Media

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

More News Of This Category
© All rights reserved © 2026 dainikpratidinsomoy
Design & Development By: BD IT HOST