
বোয়ালখালী প্রতিনিধি:
বিশ্বকাপ ফুটবল ২০২৬-এর বহুল প্রতীক্ষিত আর্জেন্টিনা-স্পেন ফাইনাল ম্যাচকে ঘিরে ফুটবলপ্রেমীদের মাঝে উৎসবের আমেজ বিরাজ করছে। এ উপলক্ষে পশ্চিম খিতাপচর ৫ নম্বর ওয়ার্ডে আর্জেন্টিনা ফুটবলপ্রেমী মোঃ জানে আলম-এর উদ্যোগে এলাকার শিশু-কিশোরদের মাঝে আর্জেন্টিনা জাতীয় দলের জার্সি বিতরণ করা হয়।
এসময় উপস্থিত ছিলেন পশ্চিম খিতাপচর ৫ নং ওয়ার্ডের সাবেক ইউপি-সদস্য মোঃ এনামুল হক সজীব। এছাড়াও উপস্থিত ছিলেন মোঃ হুমায়ুন কবির লিটনসহ এলাকার গণ্যমান্য ব্যক্তিবর্গ ও ফুটবলপ্রেমীরা।
আয়োজক মোঃ জানে আলম ও সাবেক ইউপি সদস্য এনামুল হক সজীব বলেন, বিশ্বকাপ ফুটবল শুধু একটি খেলা নয়, এটি বিশ্বব্যাপী কোটি মানুষের আবেগের নাম। শিশু-কিশোরদের মাঝে খেলাধুলার প্রতি আগ্রহ সৃষ্টি এবং আনন্দ ভাগাভাগি করে নিতেই এই ক্ষুদ্র উদ্যোগ গ্রহণ করা হয়েছে।
অনুষ্ঠান শেষে শিশু-কিশোরদের মুখে হাসি আর উচ্ছ্বাসে মুখর হয়ে ওঠে পুরো এলাকা। স্থানীয়রা এমন ব্যতিক্রমী উদ্যোগের প্রশংসা করেন এবং ভবিষ্যতেও এ ধরনের সামাজিক ও ক্রীড়াবান্ধব আয়োজন অব্যাহত থাকবে বলে আশা প্রকাশ করেন।
Leave a Reply