1. mdsoliman2995@gmail.com : dainik pratidinsomoy : dainik pratidinsomoy
বড়লিয়ায় ঈদ পুনর্মিলনী ও প্রীতি সমাবেশ অনুষ্ঠিত - dainik pratidinsomoy
July 29, 2026, 11:11 am
শিরোনামঃ
চট্টগ্রাম মেট্রোপলিটন পুলিশের (সিএমপি) কমিশনার হাসান মো. শওকত আলী। ইউনাইটেড প্রেসক্লাব বাংলাদেশ চট্টগ্রাম বিভাগীয় কমিটি গঠনকল্পে আলোচনা সভা অনুষ্ঠিত পটিয়ার আশিয়ায় যুবদলের উদ্যোগে বৃক্ষরোপণ কর্মসূচি অনুষ্ঠিত তিন বছর পূর্তিতে সংগ্রামী স্বাধীন ২৪ টিভি: আলোচনা সভা, মিলাদ মাহফিল ও সাংস্কৃতিক অনুষ্ঠানে উৎসবমুখর আয়োজন ইউনাইটেড প্রেসক্লাব চট্টগ্রাম’র উদ্দ্যোগে সাংবাদিক হাফিজুর রহমান শফিকের বিরুদ্ধে মিথ্যা মামলা প্রত্যাহার ও নিঃশর্ত মুক্তির দাবিতে মানববন্ধন। সারোয়াতলী ইউনিয়ন ভূমি অফিস থেকে ভুক্তভোগীর অনুকূলে তদন্ত প্রতিবেদন দেওয়ার আশ্বাসে ঘুষ দাবির অভিযোগ সহকারী ভূমি উপ কর্মকর্তা তারানুমা এলাহীর বিরুদ্ধে। নবনিযুক্ত চট্টগ্রাম জেলা পরিষদের প্রশাসক মাহবুবের রহমান শামীম’র সাথে সাক্ষাৎ আনোয়ারা উপজেলা বিএনপি ও অঙ্গ সংগঠনের নেতৃবৃন্দ প্রশাসক মাহবুবের রহমান শামীমের সাথে কৃষক দলের বিভাগ ও জেলা নেতৃবৃন্দের সাক্ষাৎ সরকারি চলাচলের রাস্তা দখলের চেষ্টা, সাইনবোর্ড ভাঙচুর ও প্রাণনাশের হুমকি,বোয়ালখালী থানায় লিখিত অভিযোগ। বাংলাদেশ মফস্বল সাংবাদিক সোসাইটির (বিএমএসএস) ত্রান সামগ্রী বিতরণ
বিজ্ঞাপনঃ
Welcome To Our Website...

বড়লিয়ায় ঈদ পুনর্মিলনী ও প্রীতি সমাবেশ অনুষ্ঠিত

  • Update Time : Sunday, May 31, 2026
  • 87 Time View

পটিয়া প্রতিনিধি:

চট্টগ্রামের পটিয়া উপজেলার ৯ নং (ক) বড়লিয়া ইউনিয়নের আহলে সুন্নাত ওয়াল জামায়াত সমর্থিত বিভিন্ন সামাজিক, ধর্মীয় ও অঙ্গসংগঠনের নেতৃবৃন্দের সম্মানে এক ঈদ পুনর্মিলনী ও প্রীতি সমাবেশ অনুষ্ঠিত হয়েছে।
শনিবার (৩০ মে ২০২৫) বিকেল ৩টায় পূর্ব বড়লিয়া ফোরকানিয়া মাদ্রাসা মাঠে বড়লিয়া উন্নয়ন ফোরামের উদ্যোগে আয়োজিত এ অনুষ্ঠানের প্রধান সমন্বয়ক ও সৌজন্যে ছিলেন কানাডা প্রবাসী সাংবাদিক ও ব্যবসায়ী মফিজুল ইসলাম বাবলু চৌধুরী।
ঈদ পুনর্মিলনী ও প্রীতি সমাবেশ অনুষ্ঠানে সভাপতিত্বে করে বড়লিয়া ইউনিয়ন গাউসিয়া কমিটির উপদেষ্টা ও সাংবাদিক মোহাম্মদ আজম খান ও সভা পরিচালনা করেন ৯নং(ক) বড়লিয়া ইউনিয়নের গাউসিয়া কমিটির সাধারণ সম্পাদক ও সংগঠক মোহাম্মদ তাজুল ইসলাম খাঁন
অনুষ্ঠানের শুরুতে পবিত্র কোরআন থেকে তিলাওয়াত করেন হাফেজ আবুল আব্বাস মুহাম্মদ শাফিন এবং নাতে রাসূল (সা.) পরিবেশন করেন মাওলানা মুহাম্মদ সুলতান উদ্দিন।

স্বাগত বক্তব্য রাখেন বাংলাদেশ ইসলামী ফ্রন্ট
৯ নং (ক) বড়লিয়া ইউনিয়ন শাখার সাধারণ সম্পাদক আলহাজ্ব মুহাম্মদ শাহাদাত হোসাইন।
সভায় বক্তারা ঈদুল আজহার শিক্ষা, ভ্রাতৃত্ববোধ, সামাজিক সম্প্রীতি ও ইসলামের মানবকল্যাণমূলক আদর্শ সমাজে প্রতিষ্ঠার ওপর গুরুত্বারোপ করেন। তাঁরা বলেন, পারস্পরিক সৌহার্দ্য, ঐক্য ও ইসলামী মূল্যবোধ চর্চার মাধ্যমে একটি সুন্দর, শান্তিপূর্ণ ও আদর্শ সমাজ গঠন সম্ভব। ঈদের প্রকৃত শিক্ষা আত্মত্যাগ, সহমর্মিতা ও মানবসেবার মধ্যেই নিহিত রয়েছে।
বিশেষ অতিথি হিসেবে বক্তব্য রাখেন মুহাম্মদ জাহাঙ্গীর আলম মাস্টার, মুহাম্মদ বশিরুল আলম, শেখ মফিজ আহমদ, সৈয়দ আশরাফ রেজা সাইফ, গাউসিয়া হক কমিটি মেলঘর শাখার সভাপতি মুহাম্মদ মফিজুল ইসলাম, পটিয়া ব্লাড ফাউন্ডেশনের মুহাম্মদ সোলাইমান, পটিয়া আলো সংগঠনের সাধারণ সম্পাদক মুহাম্মদ তানিমুর রহমান, মুহাম্মদ এনামুল হক এনাম ও মুহাম্মদ সাজ্জাদ হোসাইন।
এছাড়াও অনুষ্ঠানে উপস্থিত ছিলেন আলহাজ্ব মুহাম্মদ জয়নাল আবেদীন চৌধুরী, মুহাম্মদ দিদারুল আলম মেম্বার, মুহাম্মদ শহিদুল ইসলাম কাদেরী, মুহাম্মদ হাসান, মুহাম্মদ ইফতেখার উদ্দিন জনি, মোহাম্মদ মামুন খাঁন, মোঃ মহিউদ্দীন হোসেন তালুকদার, মুহাম্মদ মিজান উদ্দিন, ইফতেখার আনোয়ার শাওন, মুহাম্মদ জাকির হোসেন, আব্বাসউদ্দীন রবিন, নুরুল কবিরসহ গাউসিয়া কমিটি, গাউসিয়া হক কমিটি, বাংলাদেশ ইসলামী ফ্রন্ট, যুবসেনা, ছাত্রসেনা এবং বিভিন্ন সামাজিক ও ধর্মীয় সংগঠনের নেতৃবৃন্দ এবং এলাকার গণ্যমান্য ব্যক্তিবর্গ।
অনুষ্ঠান শেষে দেশ, জাতি ও মুসলিম উম্মাহর শান্তি, সমৃদ্ধি এবং কল্যাণ কামনা করে বিশেষ মোনাজাত পরিচালনা করা হয়।

Please Share This Post in Your Social Media

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

More News Of This Category
© All rights reserved © 2026 dainikpratidinsomoy
Design & Development By: BD IT HOST