1. mdsoliman2995@gmail.com : dainik pratidinsomoy : dainik pratidinsomoy
ডাবুয়ার সাবেক ইউপি চেয়ারম্যান দিদারুল আলমের ইন্তেকাল, বিভিন্ন মহলের শোক - dainik pratidinsomoy
April 22, 2026, 1:49 pm
শিরোনামঃ
আহলা দরবার শরীফের মাসিক_তরীকত_মাহফিল_আজ ডাবুয়ার সাবেক ইউপি চেয়ারম্যান দিদারুল আলমের ইন্তেকাল, বিভিন্ন মহলের শোক সিএমপি কমিশনারের ‘ওপেন হাউজ ডে’-তে সেবা নিলেন সেবাপ্রত্যাশীরা* রাজশাহীতে আমের বাম্পার ফলনের আশা কৃষকের সিরাজগঞ্জে সদর উপজেলা শিক্ষা অফিসার আপেল মাহমুদ এর বদলীজনিত বিদায় এবং নবাগত শিক্ষা অফিসার নাইয়ার সুলতানাকে সংবর্ধনা প্রদান লালমনিরহাটে হিন্দু ধর্মাবলম্বীদের শারদীয় দুর্গোৎসব পরিদর্শনে বাংলাদেশ প্রেসক্লাবের নেতৃবৃন্দ নানা বাড়িতে বেড়াতে এসে প্রাণ গেল শিশু অপূর্বের সংসদ থেকে পদত্যাগের সিদ্বান্ত এখনও হয়নি”-লালমনিরহাটে জাপার চেয়ারম্যান গোলাম মোহাম্মদ কাদের এমপি টেকনাফে মালয়েশিয়াগামী ট্রলারডুবির ঘটনায় ৪ দালালসহ ৪১ রোহিঙ্গা উদ্ধার বেনাপোল বর্ডার দূর্গাপূজা উপলক্ষে বিএসএফকে মিষ্টি উপহার দিলো বিজিবি
বিজ্ঞাপনঃ
Welcome To Our Website...

ডাবুয়ার সাবেক ইউপি চেয়ারম্যান দিদারুল আলমের ইন্তেকাল, বিভিন্ন মহলের শোক

  • Update Time : Wednesday, April 22, 2026
  • 17 Time View

 

রাউজান প্রতিনিধি

রাউজান উপজেলার ডাবুয়া ইউনিয়নের সাবেক চেয়ারম্যান ও প্রবীণ বিএনপি নেতা দিদারুল আলম ১৪ই এপ্রিল সকাল সাড়ে ১০টায় হৃদরোগে আক্রান্ত হয়ে চট্টগ্রাম মেডিকেল কলেজ হাসপাতালে শেষ নিঃশ্বাস ত‍্যাগ করেন (ইন্না-রাজেউন)। মৃত্যুকালে তার বয়স হয়েছিল ৬২ বছর। মৃত্যুকালে তিনি স্ত্রী, দুই ছেলে, এক মেয়ে সহ অসংখ্য গুনগ্রাহী রেখে গেছেন। তার মৃত্যুতে রাউজানের সংসদ সদস্য আলহাজ্ব গিয়াস উদ্দিন কাদের চৌধুরী গভীর শোক প্রকাশ করেছেন এবং শোকাহত পরিবারের প্রতি সমবেদনা জ্ঞাপন করেন। একইদিন রাত ৯টায় পশ্চিম ডাবুয়া গাউছিয়া দাখিল মাদ্রাসা মাঠ প্রাঙ্গণে মরহুমের নামাজে জানাজা শেষে পারিবারিক কবরস্থানে দাফনকার্য সম্পাদন করা হয়। জানাজায় উপস্থিত হয়ে শোক প্রকাশ করেন জেলা বিএনপির সদস্য আবু জাফর চৌধুরী, উপজেলা বিএনপির সাবেক যুগ্ম আহবায়ক নুরুল হুদা চেয়ারম্যান, পৌর বিএনপির সাবেক সাধারণ সম্পাদক সৈয়দ মঞ্জুরুল হক মঞ্জু, উপজেলা বিএনপির যুগ্ম আহবায়ক মোসলেহ উদ্দিন, জেলা যুবদলের সহ সভাপতি সাবের সুলতান কাজল, সাবেক চেয়ারম্যান ফয়জুল ইসলাম চৌধুরী টিপু, মেজবাহ উদ্দিন আকবর, সাইফুল হক চৌধুরী লাভলু, বিএনপি নেতা এরশাদ চৌধুরী, বদিউল আলম, ইউনিয়ন ছাত্রদলের সাবেক সভাপতি ও বিএনপি নেতা মোঃ কামাল মিয়া, ইউনিয়ন বিএনপির আহবায়ক আলহাজ্ব মোহাম্মদ আরিফ উদ্দিন, যুবদলের আহবায়ক আব্দুল শুক্কুর, বিএনপি নেতা ওমর ফারুক, আব্দুল মন্নান মনি, জাকের হোসেন বাহাদুর, রহিম উদ্দিন, কামাল উদ্দিন, যুবদল নেতা মোজাম্মেল হক, সৈয়দ তৌহিদুল আলম, জামাল উদ্দিন তালুকদার সহ বিভিন্ন পর্যায়ের নেতৃবৃন্দ। এছাড়াও তাহার মৃত্যুতে রাউজানের বিভিন্ন রাজনৈতিক, সামাজিক, ধর্মীয় সংগঠন ও শিক্ষা প্রতিষ্ঠানের পক্ষ থেকে শোকবার্তা প্রদান করা হয়।

Please Share This Post in Your Social Media

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

More News Of This Category
© All rights reserved © 2026 dainikpratidinsomoy
Design & Development By: BD IT HOST