
স্টাফ রিপোর্টার মোঃ জয়নাল
চট্টগ্রামের বোয়ালখালীর কালাইয়ারহাট বাদামতল এলাকায় মাসুদ নামক এই ব্যক্তি গড়ে তুলেছে মাদকের সাম্রাজ্য কিন্তু দেখার কেউ নাই।
এলাকা সূত্রে জানা যায় মাসুদ নামক এই ব্যক্তি কালাইয়ারহাট বাদামতল এলাকায় দীর্ঘদিন যাবৎ করে যাচ্ছে রমরমা মাদকের ব্যবসা তবে ধরাছোঁয়ার বাইরে এখনো মাসুদ,
তিনি পাহাড় থেকে টাংকি টাংকি মাদক সরফভাটা এলাকার খল্লাকাটা কামাল থেকে সংগ্রহ করে বোয়ালখালীর আনাচে-কানাচে পাইকারি ও খুচরা বিক্রি করে বলে তথ্যসূত্রে জানা যায়। কে এই খল্লাকাটা কামাল তার পরিচয় ও প্রকাশ করা হবে দ্বিতীয় পর্বের প্রতিবেদনে।
অন্যদিকে সচেতন মহল বলেন এই ধরনের চিহ্নিত মাদক কারবারীদের কারণে ধ্বংস হচ্ছে যুবসমাজ, নষ্ট হচ্ছে সমাজের পরিবেশ, মাদক সেবন করে ঘরে প্রবেশ করার পর নির্যাতনের শিকার হচ্ছে একাধিক গৃহবধু।
তাই এ ধরনের মাদক কারবারির সাথে যারা জড়িত তাদেরকে অবিলম্বে আইনের আওতায় আনতে হবে আইনের আওতায় এনে দৃষ্টান্তমূলক শাস্তির ব্যবস্থা নিশ্চিত করতে হবে।
এই ব্যাপারে সচেতন মহল প্রশাসনের উদ্দেশ্য বলেন মাদক কারবারিদের গ্রেফতার করতে প্রশাসনের তো বাঁধা থাকার কথা না। সরকার কর্তৃক মাদকের বিরুদ্ধে জিরো টলারেন্স ঘোষণা করেছে,
তারপরেও প্রশাসনের ভূমিকা নিয়ে জনমনে প্রশ্ন কেন
Leave a Reply