
এম.হান্নান রহিম তালুকদার
চট্টগ্রামের আনোয়ারা উপজেলায় সাম্প্রতিক বন্যায় ক্ষতিগ্রস্ত অসহায় মানুষের পাশে দাঁড়িয়েছেন দক্ষিণ জেলা বিএনপির আহ্বায়ক কমিটির সাবেক সদস্য ও আনোয়ারা উপজেলা বিএনপির সাবেক যুগ্ম আহ্বায়ক মোস্তাফিজুর রহমান।
তার উদ্যোগে উপজেলার বিভিন্ন ইউনিয়নের বন্যাকবলিত মানুষের মাঝে ত্রাণসামগ্রী বিতরণ করা হয়েছে। মঙ্গলবার (১৪ জুলাই) সকালে বিভিন্ন ইউনিয়নের পানিবন্দি ও ক্ষতিগ্রস্ত পরিবারের মাঝে এ ত্রাণ বিতরণ কার্যক্রম পরিচালিত হয়।
এ সময় খাদ্যসামগ্রীসহ নিত্যপ্রয়োজনীয় বিভিন্ন উপকরণ অসহায় মানুষের হাতে তুলে দেওয়া হয়।
ত্রাণ বিতরণকালে মোস্তাফিজুর রহমান বলেন,
“মানবিক দৃষ্টিকোণ থেকে অসহায় মানুষের পাশে দাঁড়ানো আমাদের নৈতিক দায়িত্ব। প্রাকৃতিক দুর্যোগে ক্ষতিগ্রস্ত মানুষের দুর্ভোগ লাঘবে আমরা সবসময় তাদের পাশে থাকার চেষ্টা করছি।
তিনি আরও বলেন, বন্যা পরিস্থিতি স্বাভাবিক না হওয়া পর্যন্ত এ ধরনের সহায়তা কার্যক্রম অব্যাহত থাকবে।
স্থানীয়রা জানান, বন্যার কারণে অনেক পরিবার চরম দুর্ভোগে পড়েছে। এ অবস্থায় ত্রাণ সহায়তা পেয়ে তারা কিছুটা হলেও স্বস্তি পেয়েছেন। তারা এ মানবিক উদ্যোগের জন্য সংশ্লিষ্টদের প্রতি কৃতজ্ঞতা প্রকাশ করেন।
Leave a Reply