1. mdsoliman2995@gmail.com : dainik pratidinsomoy : dainik pratidinsomoy
লোহাগাড়া পুটিবিলায় ৪ কিলোমিটার কাঁচা সড়ক সংস্কারের অভাবে বেহাল দশা : জনদুর্ভোগে যেন শেষ নেই - dainik pratidinsomoy
July 31, 2026, 12:02 pm
শিরোনামঃ
২নং সোনাখাড়ারা ইউনিয়ন বিএনপি’র সাবেক সভাপতি সুলতান মাহমুদ দুলাল সরকার এর প্রথম মৃত্যুবার্ষিকী আজ। আমিরাতে বাংলাদেশিদের সমস্যা সমাধানে রাষ্ট্রদূতের সহযোগিতা কামনা। হাটহাজারীতে ‘সেভ দ্য হিউম্যানিটি বাংলাদেশ’-এর উদ্যোগে বন্যার্তদের মাঝে ত্রাণ বিতরণ চট্টগ্রাম মেট্রোপলিটন পুলিশের (সিএমপি) কমিশনার হাসান মো. শওকত আলী। ইউনাইটেড প্রেসক্লাব বাংলাদেশ চট্টগ্রাম বিভাগীয় কমিটি গঠনকল্পে আলোচনা সভা অনুষ্ঠিত পটিয়ার আশিয়ায় যুবদলের উদ্যোগে বৃক্ষরোপণ কর্মসূচি অনুষ্ঠিত তিন বছর পূর্তিতে সংগ্রামী স্বাধীন ২৪ টিভি: আলোচনা সভা, মিলাদ মাহফিল ও সাংস্কৃতিক অনুষ্ঠানে উৎসবমুখর আয়োজন ইউনাইটেড প্রেসক্লাব চট্টগ্রাম’র উদ্দ্যোগে সাংবাদিক হাফিজুর রহমান শফিকের বিরুদ্ধে মিথ্যা মামলা প্রত্যাহার ও নিঃশর্ত মুক্তির দাবিতে মানববন্ধন। সারোয়াতলী ইউনিয়ন ভূমি অফিস থেকে ভুক্তভোগীর অনুকূলে তদন্ত প্রতিবেদন দেওয়ার আশ্বাসে ঘুষ দাবির অভিযোগ সহকারী ভূমি উপ কর্মকর্তা তারানুমা এলাহীর বিরুদ্ধে। নবনিযুক্ত চট্টগ্রাম জেলা পরিষদের প্রশাসক মাহবুবের রহমান শামীম’র সাথে সাক্ষাৎ আনোয়ারা উপজেলা বিএনপি ও অঙ্গ সংগঠনের নেতৃবৃন্দ
বিজ্ঞাপনঃ
Welcome To Our Website...

লোহাগাড়া পুটিবিলায় ৪ কিলোমিটার কাঁচা সড়ক সংস্কারের অভাবে বেহাল দশা : জনদুর্ভোগে যেন শেষ নেই

  • Update Time : Tuesday, July 7, 2026
  • 63 Time View

 

ফুলকি দাশ (চট্টগ্রাম)

চট্টগ্রামের লোহাগাড়া উপজেলার পুটিবিলার ৯নং ওয়ার্ডের লম্বাখাটা হতে নলুয়ারবিল পর্যন্ত দীর্ঘ ৪ কি.মি. কাঁচা সড়ক সংস্কারের অভাবে বেহাল দশা হয়ে দাঁড়িয়েছে। এ নিয়ে স্থানীয়দের জনদুর্ভোগের শেষ নেই।

উপজেলার পুটিবিলা ইউনিয়নের এমচর হাট থেকে প্রায় ৮ কি.মি. দক্ষিণ-পূর্ব দিকে গ্রামীণ সড়ক বেয়ে যেতে হয় সে-সব গ্রামে। কাঁচা সড়কটি পুটিবিলার ৯ নাম্বার ওয়ার্ডের লম্বাখাটা থেকে শুরু হয়ে নলুয়ারবিল হয়ে বান্দরবানের লামা উপজেলার কেয়াজুপাড়ার সাথে মিলিত হয়।

নলুয়ারবিল, বারতালিক্কা, বাবুলবাজার, রহমতবিলা, ইয়াসিন পাড়া ও লম্বাখাটা গ্রামের প্রায় ৩ হাজার মানুষের যাতায়াতের একমাত্র সড়ক এটি।

সড়কটির বয়স প্রায় ৩ দশকের বেশি। এখানকার শিক্ষার্থীরা প্রায় ৩-৪ কি.মি এই কাঁচা সড়ক বেয়ে পার্শ্ববর্তী ইউনিয়নের জয়নাল আবেদীন বীরবিক্রম উচ্চ বিদ্যালয়ে পড়তে যায়। ছয়টি এলাকাজুড়ে রয়েছে ১টি সরকারি প্রাথমিক বিদ্যালয় ও ১টি ইবতেদায়ী মাদ্রাসা। শিক্ষার্থীদের দৈনিক যাতায়াতে চরম দুর্ভোগ পোহাতে হচ্ছে।

স্থানীয়দের অভিযোগ, পাহাড় থেকে গাছ, বাঁশ বোঝাই করা ভারী গাড়ি চলাচলের ফলে কাঁচা সড়কটিতে বড়সড় গর্তের সৃষ্টি হয়। সামান্য বৃষ্টি হলেই সড়কটি গাড়ি চলাচলে অনুপযোগী হয়ে পড়ে। গাড়ি চলাচল বিচ্ছিন্ন হয়ে পড়ায় ওইসব এলাকার অসুস্থ রোগীদের নিয়ে চরম বিপাকে পড়েছেন স্থানীয় বাসিন্দারা।
এই এলাকায় সময়ে সময়ে সরকারের বিভিন্ন পর্যায়ের প্রতিনিধিরা এসে তাদের আশ্বস্ত করেছিল। সরকার যায় সরকার আসে, স্থানীয় জনপ্রতিনিধিরাও আসে যায় এবং তাদের ভাগ্যেরও পরিবর্তন ঘটে কিন্তু এই অঞ্চলের মানুষের ভাগ্যের পরিবর্তন আর হয় না। বর্তমান অচলাবস্থা কাটিয়ে উঠতে স্থানীয় বাসিন্দারা সরকারের সুদৃষ্টি কামনা করে সড়কটিকে দ্রুত সংস্কারের দাবি জানান।

Please Share This Post in Your Social Media

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

More News Of This Category
© All rights reserved © 2026 dainikpratidinsomoy
Design & Development By: BD IT HOST