1. mdsoliman2995@gmail.com : dainik pratidinsomoy : dainik pratidinsomoy
বাকলিয়ায় জনতার হাতে আটক কিশোর গ্যাং লিডার, পুলিশের কাছে সোপর্দ - dainik pratidinsomoy
July 29, 2026, 12:10 pm
শিরোনামঃ
চট্টগ্রাম মেট্রোপলিটন পুলিশের (সিএমপি) কমিশনার হাসান মো. শওকত আলী। ইউনাইটেড প্রেসক্লাব বাংলাদেশ চট্টগ্রাম বিভাগীয় কমিটি গঠনকল্পে আলোচনা সভা অনুষ্ঠিত পটিয়ার আশিয়ায় যুবদলের উদ্যোগে বৃক্ষরোপণ কর্মসূচি অনুষ্ঠিত তিন বছর পূর্তিতে সংগ্রামী স্বাধীন ২৪ টিভি: আলোচনা সভা, মিলাদ মাহফিল ও সাংস্কৃতিক অনুষ্ঠানে উৎসবমুখর আয়োজন ইউনাইটেড প্রেসক্লাব চট্টগ্রাম’র উদ্দ্যোগে সাংবাদিক হাফিজুর রহমান শফিকের বিরুদ্ধে মিথ্যা মামলা প্রত্যাহার ও নিঃশর্ত মুক্তির দাবিতে মানববন্ধন। সারোয়াতলী ইউনিয়ন ভূমি অফিস থেকে ভুক্তভোগীর অনুকূলে তদন্ত প্রতিবেদন দেওয়ার আশ্বাসে ঘুষ দাবির অভিযোগ সহকারী ভূমি উপ কর্মকর্তা তারানুমা এলাহীর বিরুদ্ধে। নবনিযুক্ত চট্টগ্রাম জেলা পরিষদের প্রশাসক মাহবুবের রহমান শামীম’র সাথে সাক্ষাৎ আনোয়ারা উপজেলা বিএনপি ও অঙ্গ সংগঠনের নেতৃবৃন্দ প্রশাসক মাহবুবের রহমান শামীমের সাথে কৃষক দলের বিভাগ ও জেলা নেতৃবৃন্দের সাক্ষাৎ সরকারি চলাচলের রাস্তা দখলের চেষ্টা, সাইনবোর্ড ভাঙচুর ও প্রাণনাশের হুমকি,বোয়ালখালী থানায় লিখিত অভিযোগ। বাংলাদেশ মফস্বল সাংবাদিক সোসাইটির (বিএমএসএস) ত্রান সামগ্রী বিতরণ
বিজ্ঞাপনঃ
Welcome To Our Website...

বাকলিয়ায় জনতার হাতে আটক কিশোর গ্যাং লিডার, পুলিশের কাছে সোপর্দ

  • Update Time : Thursday, June 18, 2026
  • 109 Time View

 

চট্টগ্রাম প্রতিনিধি:

চট্টগ্রাম নগরীর বাকলিয়া থানাধীন এক্সেস রোড এলাকার শান্তিনগর বগারবিল শাহ আমানত হাউজিং সোসাইটি এলাকায় কথিত কিশোর গ্যাং লিডার মোঃ সাঈদ হোসেনকে জনতা আটক করে পুলিশের কাছে সোপর্দ করেছে।

স্থানীয় সূত্রে জানা যায়, এলাকায় দীর্ঘদিন ধরে কিশোর গ্যাংয়ের বিভিন্ন অপতৎপরতা, আধিপত্য বিস্তার এবং সাধারণ মানুষকে হয়রানির অভিযোগ নিয়ে বাসিন্দাদের মধ্যে ক্ষোভ বিরাজ করছিল। এরই প্রেক্ষাপটে মঙ্গলবার স্থানীয় জনতা মোঃ সাঈদ হোসেনকে আটক করে আইনশৃঙ্খলা বাহিনীর হাতে তুলে দেয়।

প্রত্যক্ষদর্শীরা জানান, অভিযুক্ত যুবকের বিরুদ্ধে এলাকায় বিভিন্ন ধরনের বিশৃঙ্খল কর্মকাণ্ডে জড়িত থাকার অভিযোগ রয়েছে। তার কর্মকাণ্ডে অতিষ্ঠ হয়ে স্থানীয় বাসিন্দারা তাকে আটক করে বাকলিয়া থানা পুলিশকে খবর দেন। পরে পুলিশ ঘটনাস্থলে পৌঁছে তাকে নিজেদের হেফাজতে নেয়।

এ বিষয়ে স্থানীয় সচেতন মহল কিশোর গ্যাংয়ের বিস্তার রোধে প্রশাসনের আরও কঠোর নজরদারি ও কার্যকর পদক্ষেপ গ্রহণের দাবি জানিয়েছেন। তারা বলেন, তরুণদের অপরাধমূলক কর্মকাণ্ড থেকে ফিরিয়ে আনতে সামাজিক সচেতনতা বৃদ্ধির পাশাপাশি পরিবার ও শিক্ষাপ্রতিষ্ঠানের দায়িত্বশীল ভূমিকা প্রয়োজন।

বাকলিয়া থানার ওসির পক্ষ থেকে জানানো হয়েছে, আটক ব্যক্তির বিষয়ে অভিযোগ ও তথ্য-উপাত্ত যাচাই করে প্রয়োজনীয় আইনগত ব্যবস্থা গ্রহণ করা হবে।
এ ঘটনায় এলাকায় ব্যাপক চাঞ্চল্যের সৃষ্টি হলেও বর্তমানে পরিস্থিতি স্বাভাবিক রয়েছে বলে স্থানীয় সূত্রে জানা গেছে।

Please Share This Post in Your Social Media

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

More News Of This Category
© All rights reserved © 2026 dainikpratidinsomoy
Design & Development By: BD IT HOST