1. mdsoliman2995@gmail.com : dainik pratidinsomoy : dainik pratidinsomoy
যুবদলের কেন্দ্রীয় কমিটিকে শুভেচ্ছা জানিয়ে চান্দগাঁও থানা যুবদলের আনন্দ মিছিল - dainik pratidinsomoy
July 29, 2026, 11:57 am
শিরোনামঃ
চট্টগ্রাম মেট্রোপলিটন পুলিশের (সিএমপি) কমিশনার হাসান মো. শওকত আলী। ইউনাইটেড প্রেসক্লাব বাংলাদেশ চট্টগ্রাম বিভাগীয় কমিটি গঠনকল্পে আলোচনা সভা অনুষ্ঠিত পটিয়ার আশিয়ায় যুবদলের উদ্যোগে বৃক্ষরোপণ কর্মসূচি অনুষ্ঠিত তিন বছর পূর্তিতে সংগ্রামী স্বাধীন ২৪ টিভি: আলোচনা সভা, মিলাদ মাহফিল ও সাংস্কৃতিক অনুষ্ঠানে উৎসবমুখর আয়োজন ইউনাইটেড প্রেসক্লাব চট্টগ্রাম’র উদ্দ্যোগে সাংবাদিক হাফিজুর রহমান শফিকের বিরুদ্ধে মিথ্যা মামলা প্রত্যাহার ও নিঃশর্ত মুক্তির দাবিতে মানববন্ধন। সারোয়াতলী ইউনিয়ন ভূমি অফিস থেকে ভুক্তভোগীর অনুকূলে তদন্ত প্রতিবেদন দেওয়ার আশ্বাসে ঘুষ দাবির অভিযোগ সহকারী ভূমি উপ কর্মকর্তা তারানুমা এলাহীর বিরুদ্ধে। নবনিযুক্ত চট্টগ্রাম জেলা পরিষদের প্রশাসক মাহবুবের রহমান শামীম’র সাথে সাক্ষাৎ আনোয়ারা উপজেলা বিএনপি ও অঙ্গ সংগঠনের নেতৃবৃন্দ প্রশাসক মাহবুবের রহমান শামীমের সাথে কৃষক দলের বিভাগ ও জেলা নেতৃবৃন্দের সাক্ষাৎ সরকারি চলাচলের রাস্তা দখলের চেষ্টা, সাইনবোর্ড ভাঙচুর ও প্রাণনাশের হুমকি,বোয়ালখালী থানায় লিখিত অভিযোগ। বাংলাদেশ মফস্বল সাংবাদিক সোসাইটির (বিএমএসএস) ত্রান সামগ্রী বিতরণ
বিজ্ঞাপনঃ
Welcome To Our Website...

যুবদলের কেন্দ্রীয় কমিটিকে শুভেচ্ছা জানিয়ে চান্দগাঁও থানা যুবদলের আনন্দ মিছিল

  • Update Time : Saturday, June 13, 2026
  • 49 Time View

 

এম.হান্নান রহিম তালুকদার

বাংলাদেশ জাতীয়তাবাদী যুবদলের নবগঠিত কেন্দ্রীয় নির্বাহী কমিটিকে শুভেচ্ছা ও অভিনন্দন জানিয়ে চান্দগাঁও থানা যুবদলের উদ্যোগে স্বাগত মিছিল অনুষ্ঠিত হয়েছে| চান্দগাঁও থানা যুবদলের সাবেক আহবায়ক গোলজার হোসেন এর নেতৃত্বে মিছিলটি অনুষ্ঠিত হয়।

১২ জুন (শুক্রবার) বিকেলে নগরীর বহদ্দারহাট মোড় থেকে মিছিলটি শুরু করে বিভিন্ন গুরুত্বপূর্ণ সড়ক পদক্ষিণ করে পরে তা বহদ্দারহাট বাসটার্মিনাল গিয়ে এক সংক্ষিপ্ত সমাবেশের মধ্য দিয়ে শেষ হয়|

প্রবল ঝড়-বৃষ্টি উপেক্ষা করে শত শত নেতাকর্মী স্বতঃস্ফুর্তভাবে মিছিলে অংশগ্রহণ করেন| এ সময় নেতাকর্মীরা নতুন কমিটির সভাপতি আবদুল মোনায়েম মুন্না ও সাধারণ সম্পাদক মোহাম্মদ নূরুল ইসলাম নয়নসহ কমিটির সদস্যদের অভিনন্দন জানিয়ে বিভিন্ন স্লোগান দেন।

মিছিল পরবর্তী সংক্ষিপ্ত সমাবেশে চান্দগাঁও থানা যুবদলের সাবেক আহবায়ক গোলজার হোসেন বলেন, বাংলাদেশের প্রধানমন্ত্রী তারেক রহমান কেন্দ্রীয় যুবদলের মুন্না-নয়ন পরিষদের পূর্ণাঙ্গ কমিটি ঘোষণায় আমরা অত্যন্ত আনন্দিত| যুবদলের প্রতিটি নেতাকর্মীকে সঙ্গে নিয়ে সংগঠনকে সাংগঠনিকভাবে আরও শক্তিশালী ও সুসংগঠিত করতে আমরা কাজ করবো| গণতন্ত্র পুনরুদ্ধার ও জনগণের অধিকার আদায়ের আন্দোলনে বাংলাদেশ জাতীয়তাবাদী যুবদল অগ্রণী ভূমিকা পালন করেছে| মাননীয় প্রধানমন্ত্রী তারেক রহমানের নেতৃত্বে জনগণের আকাঙ্খিত বাংলাদেশ বিনির্মাণে যুবদলের প্রতিটি নেতাকর্মীরা আরও শক্তিশালী ভূমিকা পালন করবে।

চান্দগাঁও থানা এবং থানার আওতাধীন ওয়ার্ড ও ইউনিট যুবদলের বিভিন্ন পর্যায়ের নেতৃবৃন্দ এ সময় উপস্থিত ছিলেন|

Please Share This Post in Your Social Media

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

More News Of This Category
© All rights reserved © 2026 dainikpratidinsomoy
Design & Development By: BD IT HOST