1. mdsoliman2995@gmail.com : dainik pratidinsomoy : dainik pratidinsomoy
তারেক রহমান রাজনৈতিক দর্শন চর্চা ও গবেষণা কেন্দ্রের দুই দশকে পদার্পণে জিয়ার মাজারে শ্রদ্ধা নিবেদন - dainik pratidinsomoy
October 31, 2026, 11:47 am
শিরোনামঃ
কলমের মূল্য কি হামলা-মামলা? দক্ষিণ চট্টগ্রামে ব্যাঙের ছাতার মতো প্রেসক্লাব, বিপাকে পেশাদার সাংবাদিক! রাউজানে প্রবাসীর পরিবার কে প্রাণনাশের হুমকিও চাঁদা দাবির অভিযোগ, বেলাল/সাইফুল ও কংকর রফিকের বিরুদ্ধে! সাংবাদিক হান্নান রহিম তালুকদার’কে সংবর্ধনা দিলেন চট্টগ্রাম সাংস্কৃতিক একাডেমি মা বাবার দোয়া নিয়ে ইউপি চেয়ারম্যান নির্বাচনে সমর্থন চেয়ে প্রচারণা শুরু করলেন : সাংবাদিক হান্নান রহিম তালুকদার -আফসানা আক্তার শেকা (আনোয়ারা) কে এই আওয়ামী সন্ত্রাসী দিদারুল আলম? সারোয়াতলী’র বেঙ্গুরা বাজারে প্রকাশ্যে চলাফেরা নিয়ে প্রশ্ন, প্রশাসনের দৃষ্টি আকর্ষণ। বাংলাদেশ প্রেসক্লাব চট্টগ্রাম বিভাগীয় কমিটির সাংগঠনিক উন্নয়ন ও মতবিনিময় সভা অনুষ্ঠিত চট্টগ্রাম সিটি করপোরেশনের প্রশাসক হিসেবে নিয়োগ: ডাঃ শাহাদাত হোসেন। ব্রাহ্মণবাড়িয়ায় শাশুড়ি হত্যা মামলার পলাতক আসামি চট্টগ্রামে গ্রেপ্তার নজরুল বর্ষ উপলক্ষ্যে চট্টগ্রাম বিভাগীয় সাংস্কৃতিক প্রতিযোগিতা-২০২৬ এর পুরস্কার ও সনদ বিতরণ অনুষ্ঠান অনুষ্ঠিত। বোয়ালখালীতে সরকারবিরোধী কর্মকাণ্ডের অভিযোগ, নজরদারি ও তদন্তের দাবি সচেতন মহলের।
বিজ্ঞাপনঃ
Welcome To Our Website...

তারেক রহমান রাজনৈতিক দর্শন চর্চা ও গবেষণা কেন্দ্রের দুই দশকে পদার্পণে জিয়ার মাজারে শ্রদ্ধা নিবেদন

  • Update Time : Thursday, October 15, 2026
  • 56 Time View

 

এম.হান্নান রহিম তালুকদার

চট্টগ্রাম, ১২ অক্টোবর ২০২৬ প্রতিষ্ঠার ১৯ বছর পূর্ণ করে ২০তম বর্ষে পদার্পণ উপলক্ষে চট্টগ্রামস্থ রাঙ্গুনিয়ায় শহীদ রাষ্ট্রপতি জিয়াউর রহমানের মাজারে পুষ্পমাল্য অর্পণ ও শ্রদ্ধা নিবেদন করেছে তারেক রহমান রাজনৈতিক দর্শন চর্চা ও গবেষণা কেন্দ্র বাংলাদেশ।
সোমবার সংগঠনের কেন্দ্রীয় কমিটির চেয়ারম্যান মোঃ আলমগীর নূরের সভাপতিত্বে এবং প্রধান অতিথি সাবেক কেন্দ্রীয় ছাত্রদলের সহ-সভাপতি ও বিএনপি নেতা এম এ হাসেম রাজুর নেতৃত্বে এ কর্মসূচি অনুষ্ঠিত হয়। শ্রদ্ধা নিবেদন শেষে সংক্ষিপ্ত সমাবেশে বক্তব্য রাখেন প্রধান অতিথি এম এ হাসেম রাজু, চেয়ারম্যান মোঃ আলমগীর নূরসহ অন্যান্য নেতৃবৃন্দ।
বক্তারা বলেন, শহীদ রাষ্ট্রপতি জিয়াউর রহমান ছিলেন স্বাধীনতার ঘোষক, বহুদলীয় গণতন্ত্রের প্রবর্তক ও মাটি ও মানুষের নেতা। তাঁর আদর্শ এবং বেগম খালেদা জিয়ার গণতান্ত্রিক সংগ্রামের ধারাবাহিকতায় প্রধানমন্ত্রী তারেক রহমানের নেতৃত্বে গণতন্ত্র ও রাষ্ট্রীয় উন্নয়ন এগিয়ে যাবে বলে তাঁরা প্রত্যাশা ব্যক্ত করেন।
অন্যান্যদের মধ্যে উপস্থিত ছিলেন সাবেক ছাত্রনেতা নাজিবুল আহসান চৌধুরী সোহেল, গবেষণা কেন্দ্রের চট্টগ্রাম মহানগর কমিটির সভাপতি মনিরুজ্জামান টিটু, সাধারণ সম্পাদক একেএম অলিউল্লাহ হক, নুরুল হাকিম, সৌদি আরব বিএনপি নেতা মনজুর হাসান, সহসভাপতি শফিকুর রহমান, দক্ষিণ জেলা কমিটির যুগ্ম আহ্বায়ক সালাউদ্দিন, সদস্যসচিব মোঃ মুছা, ইঞ্জিনিয়ার মাজেদুল আলম, ইয়াসিন চৌধুরী রানা, মোঃ ফারুক, শিরিন জাহান শিরিন, কামরুন নেছা, খোরশেদ চেয়ারম্যান ও সৈয়দ ওবায়দুল করিম চৌধুরীসহ সংগঠনের বিভিন্ন পর্যায়ের নেতৃবৃন্দ।
উল্লেখ্য, ২০০৭ সালের ১২ অক্টোবর মোঃ আলমগীর নূরের উদ্যোগে প্রতিষ্ঠিত সংগঠনটি শহীদ জিয়াউর রহমানের জাতীয়তাবাদী আদর্শ এবং তারেক রহমানের রাজনৈতিক দর্শন নিয়ে চর্চা ও গবেষণা করে আসছে। দুই দশকে পদার্পণ উপলক্ষে সংগঠনটি ৪৭ দফা ও ৩১ দফার তুলনামূলক গবেষণা, ডিজিটাল আর্কাইভ প্রতিষ্ঠা এবং নীতি-গবেষণা কার্যক্রম সম্প্রসারণের উদ্যোগ নিয়েছে।

Please Share This Post in Your Social Media

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

More News Of This Category
© All rights reserved © 2026 dainikpratidinsomoy
Design & Development By: BD IT HOST