
মোঃ সোলায়মান চট্টগ্রাম জেলা ব্যুরো
চট্টগ্রাম জেলার পুলিশ সুপার মাসুদ আলমের সঙ্গে সৌজন্য সাক্ষাৎ করেছেন জাতীয় দৈনিক স্বাধীন দেশ পত্রিকার চট্টগ্রাম জেলা ব্যুরো প্রধান সাংবাদিক মোঃ সোলায়মান। ও বাংলাদেশ ইউনাইটেড প্রেসক্লাবের চট্টগ্রাম মহানগর এর সাধারণ সম্পাদক আহমদ নুর এরিক।
বুধবার (১৬ সেপ্টেম্বর) চট্টগ্রামে পুলিশ সুপারের কার্যালয়ে এ সৌজন্য সাক্ষাৎ অনুষ্ঠিত হয়। এ সময় সাংবাদিকতা, আইনশৃঙ্খলা পরিস্থিতি, মাদক ও অপরাধ নিয়ন্ত্রণসহ চট্টগ্রাম জেলার বিভিন্ন গুরুত্বপূর্ণ বিষয় নিয়ে মতবিনিময় হয়।
সাক্ষাৎকালে সাংবাদিক মোঃ সোলায়মান ও সাংবাদিক আহমদ নূর এরিক চট্টগ্রামের বিভিন্ন এলাকার সাধারণ মানুষের সমস্যা, মাদকবিরোধী কার্যক্রম এবং অপরাধ নিয়ন্ত্রণে গণমাধ্যমের দায়িত্বশীল ভূমিকার বিষয়টি তুলে ধরেন। পাশাপাশি পুলিশ ও গণমাধ্যমের মধ্যে পারস্পরিক সহযোগিতা ও সমন্বয়ের মাধ্যমে জনসচেতনতা বৃদ্ধির ওপর গুরুত্বারোপ করা হয়।
পুলিশ সুপার মাসুদ আলম সাংবাদিকদের বস্তুনিষ্ঠ ও দায়িত্বশীল সংবাদ পরিবেশনের মাধ্যমে আইনশৃঙ্খলা পরিস্থিতি স্বাভাবিক রাখা এবং জনসচেতনতা তৈরিতে ইতিবাচক ভূমিকা রাখার আহ্বান জানান।
সৌজন্য সাক্ষাৎ শেষে সাংবাদিক মোঃ সোলায়মান ও সাংবাদিক আহমদ নূর এরিক পুলিশ সুপার মাসুদ আলমের প্রতি কৃতজ্ঞতা ও শুভেচ্ছা জানান
Leave a Reply