
নিজস্ব প্রতিবেদক:
এসএসসি/দাখিল/ভোকেশনাল পরীক্ষা ২০২৬-এর ফলাফল মূল্যায়ন এবং ২০২৭ সালের পরীক্ষায় শতভাগ সাফল্য অর্জনের লক্ষ্যে কর্মপরিকল্পনা গ্রহণ বিষয়ক এক সভা অনুষ্ঠিত হয়েছে।
সভায় প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন মাননীয় সংসদ সদস্য আলহাজ্ব এরশাদ উল্লাহ।
উপজেলা নির্বাহী অফিসার জনাব মেহেদী হাসান ফারুকের সভাপতিত্বে অনুষ্ঠিত সভায় উপজেলার ৩৪টি বিদ্যালয়ের প্রধান শিক্ষক ও সহকারী প্রধান শিক্ষক, ১৪টি মাদ্রাসার অধ্যক্ষ এবং সংশ্লিষ্ট ম্যানেজিং কমিটির সভাপতিগণ উপস্থিত ছিলেন।
সভায় ২০২৬ সালের এসএসসি/দাখিল/ভোকেশনাল পরীক্ষার ফলাফল বিস্তারিতভাবে পর্যালোচনা ও বিশ্লেষণ করা হয়। পাশাপাশি শিক্ষার্থীদের ফলাফল আরও উন্নত করা, ঝরে পড়া রোধ এবং ২০২৭ সালের পরীক্ষায় সর্বোচ্চ সাফল্য নিশ্চিত করতে বিভিন্ন গুরুত্বপূর্ণ কর্মপরিকল্পনা গ্রহণ করা হয়।
সভায় সিদ্ধান্ত নেওয়া হয়, ২০২৭ সালের প্রতিটি এসএসসি পরীক্ষার্থীর প্রতি ১০ জনের জন্য একজন করে শিক্ষককে দায়িত্ব প্রদান করা হবে। দায়িত্বপ্রাপ্ত শিক্ষক সংশ্লিষ্ট শিক্ষার্থীদের পড়াশোনা, নিয়মিত উপস্থিতি, দুর্বলতা ও সার্বিক অগ্রগতি নিবিড়ভাবে পর্যবেক্ষণ করবেন। টেস্ট পরীক্ষার আগেই প্রত্যেক শিক্ষার্থীর পড়াশোনার অগ্রগতি ও সম্ভাবনা সম্পর্কে বিস্তারিত মূল্যায়ন প্রতিবেদন (পেনপিকচার) প্রদান করতে হবে।
এছাড়া টেস্ট পরীক্ষায় অনুত্তীর্ণ কোনো শিক্ষার্থীকে ফরম পূরণের সুযোগ দেওয়া হবে না বলে সভায় সিদ্ধান্ত নেওয়া হয়। এ বিষয়ে কোনো ধরনের তদবির বা অনৈতিক প্রভাব গ্রহণযোগ্য হবে না বলেও স্পষ্টভাবে জানানো হয়।
সভায় শিক্ষার্থীদের নিয়মিত অধ্যয়ন, যথাযথ প্রস্তুতি এবং শিক্ষকদের নিবিড় তদারকির মাধ্যমে ২০২৭ সালের এসএসসি/দাখিল/ভোকেশনাল পরীক্ষায় শতভাগ সাফল্য অর্জনের ওপর বিশেষ গুরুত্বারোপ করা হয়।
সভায় বক্তারা বলেন, লক্ষ্য একটাই—প্রতিটি শিক্ষার্থীকে পরীক্ষার জন্য যথাযথভাবে প্রস্তুত করা, প্রতিটি প্রতিষ্ঠানের ফলাফল উন্নত করা এবং ২০২৭
Leave a Reply