1. mdsoliman2995@gmail.com : dainik pratidinsomoy : dainik pratidinsomoy
১৭ বছরের অবহেলা: উন্নয়ন বঞ্চনার অভিযোগে ক্ষুব্ধ বড়লিয়ার খাঁন বাড়ী সড়কের বাসিন্দারা। - dainik pratidinsomoy
September 15, 2026, 11:05 pm
শিরোনামঃ
জিয়াউর রহমান: রাষ্ট্রচিন্তা, নেতৃত্ব ও উন্নয়নের এক অনুসন্ধানী পাঠ। চট্টগ্রাম বিআরটিএর অনিয়ম-দুর্নীতির অভিযোগে শ্রমিক ফেডারেশনের সংবাদ সম্মেলন সারোয়াতলীতে মাদকের বিস্তার, বাড়ছে চুরি-ছিনতাইসহ নানা অপরাধ। গাউছিয়া আমিরভাণ্ডার আশেকান পরিষদের উদ্যোগে মিলাদ মাহফিল অনুষ্ঠিত। চট্টগ্রাম-১৩ সংসদীয় আসনের সংসদ সদস্য সরওয়ার জামাল নিজাম সমাজকল্যাণ মন্ত্রালয় সম্পর্কিত স্থায়ী কমিটির সদস্য হওয়ায় অভিনন্দন জানিয়েছেন : পরৈকোড়া ইউনিয়ন চেয়ারম্যান পদপ্রার্থী সাবেক ছাত্রনেতা হান্নান রহিম তালুকদার স্বাধীন বাংলা ফুটবল একাডেমি চট্টগ্রাম ভাইস-চেয়ারম্যান নির্বাচিত হলেন :চট্টগ্রাম মহানগর যুবদলের সদস্য ও চট্টগ্রাম মোহামেডান স্পোর্টিং ক্লাব সমর্থক গোষ্ঠী সহ-সভাপতি শাবাব ইয়াজদানী পরৈকোড়া ইউনিয়নে চেয়ারম্যান প্রার্থী হান্নান রহিম তালুকদার : উন্নয়নকে অগ্রাধিকার দেওয়ার অঙ্গীকার বোয়ালখালীতে সড়কের নিরাপত্তা খুঁটি উপড়ে বালুর ব্যবসা, কারাদণ্ডে থামল নৈরাজ্য বোয়ালখালীতে শিক্ষিকার বাড়ির কলাপসিবল গেটের তালা ভেঙে চুরি। আহলা বেংগুরা সি,এন,জি,চালক সমিতির উদ্যেগে জুশনে জুলুস ঈদে মিলাদুন্নবী (সাঃ) এর র‌্যালি শেষে মোনাজাত করেন শায়ের মৌলানা মোঃ রুহুল আমিন রহিমী আলকাদেরী।
বিজ্ঞাপনঃ
Welcome To Our Website...

১৭ বছরের অবহেলা: উন্নয়ন বঞ্চনার অভিযোগে ক্ষুব্ধ বড়লিয়ার খাঁন বাড়ী সড়কের বাসিন্দারা।

  • Update Time : Wednesday, June 24, 2026
  • 61 Time View

 

পটিয়া প্রতিনিধি:

চট্টগ্রামের পটিয়া উপজেলার ৯ নং (ক) বড়লিয়া ইউনিয়নের গুরুত্বপূর্ণ খাঁন বাড়ী সড়কটি দীর্ঘ ১৭ বছর ধরে সংস্কার ও উন্নয়ন থেকে বঞ্চিত রয়েছে বলে অভিযোগ উঠেছে। স্থানীয়দের দাবি, জনবহুল এই সড়কটি বছরের পর বছর অবহেলিত থাকায় প্রতিদিন চরম দুর্ভোগ পোহাতে হচ্ছে শিক্ষার্থী, মুসল্লি, ব্যবসায়ী এবং হযরত শাহসুফি ছমদ আলী শাহ (রহ.)-এর মাজারে আগত হাজারো দর্শনার্থীকে।
সরেজমিনে দেখা যায়, সড়কটির বিভিন্ন অংশ ভাঙাচোরা ও খানাখন্দে পরিণত হয়েছে। সামান্য বৃষ্টিতেই সৃষ্টি হয় জলাবদ্ধতা। ফলে যানবাহন চলাচল ঝুঁকিপূর্ণ হয়ে ওঠে এবং পথচারীদেরও দুর্ভোগে পড়তে হয়।
স্থানীয় বাসিন্দাদের অভিযোগ, বারবার আবেদন, গণস্বাক্ষর, জনপ্রতিনিধিদের অবহিতকরণ এবং বিভিন্ন গণমাধ্যমে সংবাদ প্রকাশের পরও সড়কটির উন্নয়নে কার্যকর কোনো পদক্ষেপ নেওয়া হয়নি। তাদের দাবি, উন্নয়ন বরাদ্দ বণ্টনের ক্ষেত্রে বৈষম্য করা হচ্ছে এবং কিছু প্রভাবশালী ব্যক্তির পছন্দের এলাকাগুলো নিয়মিত উন্নয়ন প্রকল্পে অন্তর্ভুক্ত হলেও খাঁন বাড়ী সড়কটি উপেক্ষিত থেকে যাচ্ছে।
এলাকাবাসীর একটি অংশের অভিযোগ, স্থানীয় বিএনপি নেতা আবদুল মান্নান তালুকদার ও হাবীবুর রহমান হাবীবের প্রভাবের কারণে সড়কটির উন্নয়ন কার্যক্রম দীর্ঘদিন ধরে ঝুলে আছে। যদিও এ বিষয়ে সংশ্লিষ্ট ব্যক্তিদের বক্তব্য পাওয়া যায়নি।
স্থানীয়রা আরও জানান, খাঁন বাড়ী সড়কটি শুধু একটি গ্রামীণ পথ নয়; এটি এলাকার শিক্ষা, ধর্মীয় কার্যক্রম এবং সামাজিক যোগাযোগের অন্যতম প্রধান মাধ্যম। অথচ দীর্ঘদিন ধরে সংস্কার না হওয়ায় জনগণের ভোগান্তি দিন দিন বেড়েই চলেছে।
একজন স্থানীয় সংবাদকর্মী জানান, জনস্বার্থে একাধিকবার বিষয়টি তুলে ধরা হলেও দৃশ্যমান কোনো অগ্রগতি হয়নি। এতে সাধারণ মানুষের মধ্যে হতাশা ও ক্ষোভ বাড়ছে। তাদের মতে, একটি গুরুত্বপূর্ণ জনসড়কের উন্নয়ন কোনো ব্যক্তি বা গোষ্ঠীর ইচ্ছা-অনিচ্ছার ওপর নির্ভর করতে পারে না।
এ অবস্থায় এলাকাবাসী নবনির্বাচিত সংসদ সদস্য আলহাজ এনামুল হক এনামের জরুরি হস্তক্ষেপ কামনা করেছেন। তাদের দাবি, দীর্ঘ ১৭ বছরের অবহেলার অবসান ঘটিয়ে দ্রুত সড়কটির উন্নয়নের জন্য প্রয়োজনীয় বরাদ্দ ও কার্যকর উদ্যোগ গ্রহণ করা হোক।
স্থানীয়দের ভাষ্য, “উন্নয়ন সবার অধিকার। খাঁন বাড়ী সড়কের মানুষ আর প্রতিশ্রুতি নয়, বাস্তব উন্নয়ন দেখতে চায়।”

Please Share This Post in Your Social Media

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

More News Of This Category
© All rights reserved © 2026 dainikpratidinsomoy
Design & Development By: BD IT HOST