1. mdsoliman2995@gmail.com : dainik pratidinsomoy : dainik pratidinsomoy
রায়গঞ্জে জন্ম ও মৃত্যু নিবন্ধনে নিবন্ধক হিসেবে শ্রেষ্ঠ ইউপির সন্মাননা পেল ব্রহ্মগাছার চেয়ারম্যান মোঃ গোলাম ছরওয়ার লিটন। - dainik pratidinsomoy
July 30, 2026, 8:30 am
শিরোনামঃ
আমিরাতে বাংলাদেশিদের সমস্যা সমাধানে রাষ্ট্রদূতের সহযোগিতা কামনা। হাটহাজারীতে ‘সেভ দ্য হিউম্যানিটি বাংলাদেশ’-এর উদ্যোগে বন্যার্তদের মাঝে ত্রাণ বিতরণ চট্টগ্রাম মেট্রোপলিটন পুলিশের (সিএমপি) কমিশনার হাসান মো. শওকত আলী। ইউনাইটেড প্রেসক্লাব বাংলাদেশ চট্টগ্রাম বিভাগীয় কমিটি গঠনকল্পে আলোচনা সভা অনুষ্ঠিত পটিয়ার আশিয়ায় যুবদলের উদ্যোগে বৃক্ষরোপণ কর্মসূচি অনুষ্ঠিত তিন বছর পূর্তিতে সংগ্রামী স্বাধীন ২৪ টিভি: আলোচনা সভা, মিলাদ মাহফিল ও সাংস্কৃতিক অনুষ্ঠানে উৎসবমুখর আয়োজন ইউনাইটেড প্রেসক্লাব চট্টগ্রাম’র উদ্দ্যোগে সাংবাদিক হাফিজুর রহমান শফিকের বিরুদ্ধে মিথ্যা মামলা প্রত্যাহার ও নিঃশর্ত মুক্তির দাবিতে মানববন্ধন। সারোয়াতলী ইউনিয়ন ভূমি অফিস থেকে ভুক্তভোগীর অনুকূলে তদন্ত প্রতিবেদন দেওয়ার আশ্বাসে ঘুষ দাবির অভিযোগ সহকারী ভূমি উপ কর্মকর্তা তারানুমা এলাহীর বিরুদ্ধে। নবনিযুক্ত চট্টগ্রাম জেলা পরিষদের প্রশাসক মাহবুবের রহমান শামীম’র সাথে সাক্ষাৎ আনোয়ারা উপজেলা বিএনপি ও অঙ্গ সংগঠনের নেতৃবৃন্দ প্রশাসক মাহবুবের রহমান শামীমের সাথে কৃষক দলের বিভাগ ও জেলা নেতৃবৃন্দের সাক্ষাৎ
বিজ্ঞাপনঃ
Welcome To Our Website...

রায়গঞ্জে জন্ম ও মৃত্যু নিবন্ধনে নিবন্ধক হিসেবে শ্রেষ্ঠ ইউপির সন্মাননা পেল ব্রহ্মগাছার চেয়ারম্যান মোঃ গোলাম ছরওয়ার লিটন।

  • Update Time : Sunday, October 2, 2022
  • 121 Time View

আজিজুর রহমান মুন্না সিরাজগঞ্জ ঃ

সিরাজগঞ্জের রায়গঞ্জ উপজেলার মাসিক উপজেলা জন্ম ও মৃত্যু নিবন্ধন টাস্কফোর্স কমিটির সভায় ২০২১-২২ অর্থ বছরের জন্ম ও মৃত্যু নিবন্ধনে নিবন্ধক হিসেবে শ্রেষ্ঠ ইউপি’র সন্মাননা পেলেন, ৯ নং ব্রহ্মগাছা ইউনিয়ন পরিষদের চেয়ারম্যান মোঃ গোলাম ছরওয়ার লিটন।

রায়গঞ্জ উপজেলা প্রশাসনের আয়োজনে রোববার (২ অক্টোবর) সকালে উপজেলা পরিষদের সম্মেলন কক্ষে অনুষ্ঠিত ওই সভার প্রধান অতিথি হিসেবে বক্তব্যে রাখেন, স্থানীয় সরকার বিভাগ সিরাজগঞ্জের উপ-পরিচালক মোহাম্মদ তোফাজ্জল হোসেন এবং সভাপতিত্ব করেন, রায়গঞ্জ উপজেলার নির্বাহী অফিসার তৃপ্তি কণা মন্ডল।

বিশেষ অতিথি হিসেবে উপস্থিত ছিলেন, রায়গঞ্জ উপজেলা পরিষদের চেয়ারম্যান অ্যাডভোকেট ইমরুল হোসেন তালুকদার, রায়গঞ্জ পৌরসভার মেয়র মোঃ আব্দুল্লাহ আল পাঠান প্রমুখ।
এসময় চান্দাইকোনা ইউপির চেয়ারম্যান আলহাজ্ব মোঃ আব্দুল হান্নান খান, ঘুড়কা ইউপির চেয়ারম্যান আলহাজ্ব মোঃ জিল্লুর রহমান সরকার, পাঙ্গাসী ইউপির চেয়ারম্যান,অধ্যক্ষ আলহাজ্ব মোঃ রফিকুল ইসলাম নান্নু, নলকা ইউপির চেয়ারম্যান মোঃ আবু বকর সিদ্দিক, সোনাখাড়া ইউপির চেয়ারম্যান রিপন, ধামাইনগর ইউপির চেয়ারম্যান রাইসুল ইসলাম সুমন সহ উপজেলার অন্যান্য চেয়ারম্যানগণ ও উপজেলার প্রশাসনের কৃষি কর্মকর্তা, মাধ্যমিক শিক্ষা কর্মকর্তা, মহিলা বিষয়ক কর্মকর্তা, পরিবার পরিকল্পনা কর্মকর্তা সহ বিভিন্ন ইউনিয়ন পরিষদের সচিবগণ, বিভিন্ন দপ্তরের কর্মকর্তারা এবং সাংবাদিকগণ উপস্থিত ছিলেন।
উক্ত জন্ম মৃত্যু নিবন্ধন টাস্ক ফোর্সের কমিটির সভায় দায়িত্ব সমূহ নিয়ে আলোচনা এবং জন্ম মৃত্যু নিবন্ধনের বিভিন্ন সমস্যা সমাধানে গুরুত্বপূর্ণ সিদ্ধান্ত গ্রহণ করা হয়েছে।

উল্লেখ্য, গণপ্রজাতন্ত্রী বাংলাদেশ সরকারের মিশন – জন্মের ৪৫ দিনের মধ্যে সকল শিশুদের জন্ম নিবন্ধন করা বাধ্যতামূলক । পাশা পাশি যে কোন লোক মৃত্যূর ৪৫ দিনের মধ্যে মৃত্যু নিবন্ধন করার ও বাধ্যবাধকতা রয়েছে। তাই সরকারের এই মহৎ উদ্যোগ কে স্বাগত জানিয়ে ৪৫ দিনের মধ্যে জন্ম ও মৃত্যু নিবন্ধন শতভাগ নিশ্চিত করতে গঠন করা হয়েছে জন্ম মৃত্যু নিবন্ধন টাস্ক ফোর্সের কমিটির।

Please Share This Post in Your Social Media

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

More News Of This Category
© All rights reserved © 2026 dainikpratidinsomoy
Design & Development By: BD IT HOST