1. mdsoliman2995@gmail.com : dainik pratidinsomoy : dainik pratidinsomoy
ফিনলে স্কয়ারের ‘ক্রিয়েটর্স হাব’ অফিসের ছদ্মবেশে মাদক ব্যবসা। - dainik pratidinsomoy
September 14, 2026, 5:36 pm
শিরোনামঃ
জিয়াউর রহমান: রাষ্ট্রচিন্তা, নেতৃত্ব ও উন্নয়নের এক অনুসন্ধানী পাঠ। চট্টগ্রাম বিআরটিএর অনিয়ম-দুর্নীতির অভিযোগে শ্রমিক ফেডারেশনের সংবাদ সম্মেলন সারোয়াতলীতে মাদকের বিস্তার, বাড়ছে চুরি-ছিনতাইসহ নানা অপরাধ। গাউছিয়া আমিরভাণ্ডার আশেকান পরিষদের উদ্যোগে মিলাদ মাহফিল অনুষ্ঠিত। চট্টগ্রাম-১৩ সংসদীয় আসনের সংসদ সদস্য সরওয়ার জামাল নিজাম সমাজকল্যাণ মন্ত্রালয় সম্পর্কিত স্থায়ী কমিটির সদস্য হওয়ায় অভিনন্দন জানিয়েছেন : পরৈকোড়া ইউনিয়ন চেয়ারম্যান পদপ্রার্থী সাবেক ছাত্রনেতা হান্নান রহিম তালুকদার স্বাধীন বাংলা ফুটবল একাডেমি চট্টগ্রাম ভাইস-চেয়ারম্যান নির্বাচিত হলেন :চট্টগ্রাম মহানগর যুবদলের সদস্য ও চট্টগ্রাম মোহামেডান স্পোর্টিং ক্লাব সমর্থক গোষ্ঠী সহ-সভাপতি শাবাব ইয়াজদানী পরৈকোড়া ইউনিয়নে চেয়ারম্যান প্রার্থী হান্নান রহিম তালুকদার : উন্নয়নকে অগ্রাধিকার দেওয়ার অঙ্গীকার বোয়ালখালীতে সড়কের নিরাপত্তা খুঁটি উপড়ে বালুর ব্যবসা, কারাদণ্ডে থামল নৈরাজ্য বোয়ালখালীতে শিক্ষিকার বাড়ির কলাপসিবল গেটের তালা ভেঙে চুরি। আহলা বেংগুরা সি,এন,জি,চালক সমিতির উদ্যেগে জুশনে জুলুস ঈদে মিলাদুন্নবী (সাঃ) এর র‌্যালি শেষে মোনাজাত করেন শায়ের মৌলানা মোঃ রুহুল আমিন রহিমী আলকাদেরী।
বিজ্ঞাপনঃ
Welcome To Our Website...

ফিনলে স্কয়ারের ‘ক্রিয়েটর্স হাব’ অফিসের ছদ্মবেশে মাদক ব্যবসা।

  • Update Time : Tuesday, May 5, 2026
  • 297 Time View

নিজস্ব সাংসদাতা:

চট্টগ্রাম নগরের পাঁচলাইশ থানার ২ নম্বর গেট এলাকায় ফিনলে স্কয়ার ভবনের ৭ম তলায় ‘ক্রিয়েটর্স হাব’। বাইরে থেকে এটি একটি সাধারণ অফিস মনে হলেও ভেতরে চলছিল মাদক লেনদেনের প্রস্তুতি। এই স্থানকে কেন্দ্র করেই গোয়েন্দা পুলিশের অভিযানে ধরা পড়ে উচ্চমূল্যের ‘ক্রিস্টাল আইস’।

সোমবার (৪ মে) সিএমপির ডিবি (উত্তর) বিভাগের পুলিশ পরিদর্শক (নিরস্ত্র) মো. আফতাব হোসেনের নেতৃত্বে পরিচালিত অভিযানে এ তথ্য জানা যায়।

গ্রেপ্তার দুজন হলেন— মো. সাজ্জাদুল রহমান সাকিব (২৭) ও মো. আবু ফয়সল (২৬)। তাদের দুজনেরই স্থায়ী ঠিকানা চট্টগ্রামের ফটিকছড়ি এলাকায় হলেও বর্তমানে তারা নগরের বিভিন্ন স্থানে বসবাস করছিলেন।

জানা যায়, গোপন তথ্যের ভিত্তিতে গোয়েন্দা পুলিশের একটি দল পাঁচলাইশ থানার ২ নম্বর গেট এলাকার ফিনলে স্কয়ার ভবনের ৭ম তলায় অবস্থিত ‘ক্রিয়েটর্স হাব’ এ অভিযান চালায়। অভিযানে গিয়ে তারা দেখতে পায়, প্রতিষ্ঠানের দুই ব্যক্তি সেখানে মাদক বিক্রির প্রস্তুতি নিয়ে অবস্থান করছিলেন।

অভিযানিক দল ঘটনাস্থলে প্রবেশ করলে ডিবি পুলিশের উপস্থিতি টের পেয়ে ওই দুই ব্যক্তি পালানোর চেষ্টা করেন। তবে দ্রুতই তাদের আটক করা হয়। পরবর্তীতে তল্লাশি চালিয়ে তাদের কাছ থেকে ১৭৫ গ্রাম সাদা রঙের ক্রিস্টাল আইস উদ্ধার করা হয়, যার আনুমানিক বাজারমূল্য ১৭ লাখ ৫০ হাজার টাকা।

প্রাথমিক জিজ্ঞাসাবাদে তারা জানান, ফটিকছড়ি এলাকার এক ওমানপ্রবাসী মাদক কারবারি চক্রের মাধ্যমে তারা এই মাদক সংগ্রহ করে ‘ক্রিয়েটর্স হাব’ এ এনে বিক্রির প্রস্তুতি নিচ্ছিলেন। শহরের ব্যস্ত ও নজর এড়ানো যায় এমন স্থানে অবস্থান নিয়ে এ ধরনের লেনদেনের পরিকল্পনা ছিল বলে ধারণা করছে পুলিশ।

তথ্যটি নিশ্চিত করে চট্টগ্রাম মেট্রোপলিটন পুলিশের জনসংযোগ বিভাগের সহকারী কমিশনার আমিনুর রশিদ বলেন, ‘ডিবি পুলিশের অভিযানে দুজনকে ক্রিস্টাল আইস নামে উচ্চমূল্যের মাদকসহ গ্রেপ্তার করা হয়েছে। পরবর্তী আইন ব্যবস্থা নেয়ার জন্য তাদের পাঁচলাইশ থানায় হস্তান্তর করা হয়েছে।’

Please Share This Post in Your Social Media

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

More News Of This Category
© All rights reserved © 2026 dainikpratidinsomoy
Design & Development By: BD IT HOST