1. mdsoliman2995@gmail.com : dainik pratidinsomoy : dainik pratidinsomoy
চরণদ্বীপে চেয়ারম্যান প্রার্থী হিসেবে শাহীনুর শাহীন হিরুকে ঘিরে ব্যাপক আলোচনা। - dainik pratidinsomoy
September 13, 2026, 5:21 pm
শিরোনামঃ
গাউছিয়া আমিরভাণ্ডার আশেকান পরিষদের উদ্যোগে মিলাদ মাহফিল অনুষ্ঠিত। চট্টগ্রাম-১৩ সংসদীয় আসনের সংসদ সদস্য সরওয়ার জামাল নিজাম সমাজকল্যাণ মন্ত্রালয় সম্পর্কিত স্থায়ী কমিটির সদস্য হওয়ায় অভিনন্দন জানিয়েছেন : পরৈকোড়া ইউনিয়ন চেয়ারম্যান পদপ্রার্থী সাবেক ছাত্রনেতা হান্নান রহিম তালুকদার স্বাধীন বাংলা ফুটবল একাডেমি চট্টগ্রাম ভাইস-চেয়ারম্যান নির্বাচিত হলেন :চট্টগ্রাম মহানগর যুবদলের সদস্য ও চট্টগ্রাম মোহামেডান স্পোর্টিং ক্লাব সমর্থক গোষ্ঠী সহ-সভাপতি শাবাব ইয়াজদানী পরৈকোড়া ইউনিয়নে চেয়ারম্যান প্রার্থী হান্নান রহিম তালুকদার : উন্নয়নকে অগ্রাধিকার দেওয়ার অঙ্গীকার বোয়ালখালীতে সড়কের নিরাপত্তা খুঁটি উপড়ে বালুর ব্যবসা, কারাদণ্ডে থামল নৈরাজ্য বোয়ালখালীতে শিক্ষিকার বাড়ির কলাপসিবল গেটের তালা ভেঙে চুরি। আহলা বেংগুরা সি,এন,জি,চালক সমিতির উদ্যেগে জুশনে জুলুস ঈদে মিলাদুন্নবী (সাঃ) এর র‌্যালি শেষে মোনাজাত করেন শায়ের মৌলানা মোঃ রুহুল আমিন রহিমী আলকাদেরী। সারোয়াতলীতে কে এই ইয়াবা সম্রাট ইকবাল, তার খুটির জোর কোথায়, জানা যায় দীর্ঘদিন যাবত ইয়াবা কারবারের সাথে জড়িত সারোয়তলীর আব্দুল হক বৈদুর ছেলে ইকবাল, কিন্তু ধরাছোঁয়ার বাইরে: শুভ জন্মদিন চট্টগ্রাম প্রেসক্লাবের আজীবন সদস্য,মাওয়া গ্রুপের ব্যবস্থাপনা পরিচালক ব্যবসায়ী Hazi Mohammad Alam Bobby আসন্ন ৯নং পরৈকোড়া ইউপি নির্বাচনে চেয়ারম্যান পদপ্রার্থী সাবেক ছাত্রনেতা হান্নান রহিম তালুকদার
বিজ্ঞাপনঃ
Welcome To Our Website...

চরণদ্বীপে চেয়ারম্যান প্রার্থী হিসেবে শাহীনুর শাহীন হিরুকে ঘিরে ব্যাপক আলোচনা।

  • Update Time : Monday, May 18, 2026
  • 266 Time View

 

মোঃ আজম খাঁন চট্টগ্রাম।

ত্যাগী বিএনপি নেতা না “প্রবাসী” ইস্যুতে রাজনৈতিক অপপ্রচার?
চট্টগ্রামের বোয়ালখালী উপজেলার ৭নং চরণদ্বীপ ইউনিয়ন পরিষদের সম্ভাব্য চেয়ারম্যান প্রার্থী হিসেবে বিএনপির নেতা মোঃ শাহীনুর শাহীন হিরুর নাম এখন স্থানীয় রাজনীতিতে ব্যাপক আলোচনায় উঠে এসেছে। ইউনিয়নের বিভিন্ন এলাকা ঘুরে স্থানীয়দের সঙ্গে কথা বলে জানা যায়, দীর্ঘদিন ধরে বিএনপির রাজনীতিতে সক্রিয় এই নেতাকে আগামী ইউনিয়ন পরিষদ নির্বাচনে চেয়ারম্যান পদে দেখতে আগ্রহ প্রকাশ করছেন সাধারণ মানুষ ও দলীয় নেতাকর্মীদের একটি বড় অংশ।
রাজনৈতিক সূত্রে জানা গেছে, শাহীনুর শাহীন হিরু গত প্রায় ১৭ বছর ধরে বোয়ালখালীতে বিএনপির দলীয় কর্মকাণ্ড, আন্দোলন-সংগ্রাম ও ফ্যাসিবাদবিরোধী আন্দোলনে সক্রিয় ভূমিকা পালন করে আসছেন। বর্তমানে তিনি চট্টগ্রাম দক্ষিণ জেলা বিএনপির আহ্বায়ক কমিটির সিনিয়র সদস্য হিসেবে দায়িত্ব পালন করছেন। স্থানীয়দের ভাষ্য, রাজনৈতিক জীবনে তিনি একজন পরিচ্ছন্ন, সৎ ও ভদ্র ব্যক্তিত্ব হিসেবে পরিচিত।
এলাকাবাসীর দাবি, জুলাই বিপ্লবের পর থেকে ৭নং চরণদ্বীপ ইউনিয়নের বিভিন্ন সামাজিক, উন্নয়নমূলক ও জনকল্যাণমূলক কর্মকাণ্ডে আরও বেশি সম্পৃক্ত হয়ে উঠেছেন শাহীনুর শাহীন হিরু। ইউনিয়নের বিভিন্ন শ্রেণি-পেশার মানুষের সঙ্গে নিয়মিত যোগাযোগ রাখায় সাধারণ জনগণের মধ্যেও তার জনপ্রিয়তা বৃদ্ধি পেয়েছে বলে মনে করছেন অনেকে।
স্থানীয় সূত্রে আরও জানা যায়, জাতীয় নির্বাচনের সময় চট্টগ্রাম-৮ আসনে বিএনপির প্রার্থী আলহাজ্ব এরশাদ উল্লাহ’র পক্ষে মাঠে সক্রিয় ভূমিকা পালন করেন শাহীনুর শাহীন হিরু। নির্বাচনী প্রচারণা, কর্মী-সমর্থকদের সংগঠিত করা এবং আর্থিক সহায়তাসহ বিভিন্ন ক্ষেত্রে তার অবদান ছিল উল্লেখযোগ্য। দলীয় নেতাকর্মীদের দাবি, ধানের শীষের প্রার্থীর বিজয়ে তার অবদান অস্বীকার করার সুযোগ নেই।
তবে চেয়ারম্যান প্রার্থী হিসেবে তার জনপ্রিয়তা বাড়ার সঙ্গে সঙ্গে একটি মহল তাকে “প্রবাসী” আখ্যা দিয়ে রাজনৈতিকভাবে বিতর্কিত করার চেষ্টা করছে বলেও অভিযোগ উঠেছে। এ বিষয়ে স্থানীয়দের একাংশ মনে করছেন, ব্যবসায়িক কারণে বিদেশ যাওয়া কোনো অপরাধ নয়; বরং এটিকে ইস্যু বানিয়ে তার জনপ্রিয়তা খাটো করার অপচেষ্টা চালানো হচ্ছে।
এদিকে ইউনিয়নের বিভিন্ন এলাকায় ইতোমধ্যে তাকে সম্ভাব্য চেয়ারম্যান প্রার্থী হিসেবে জনসংযোগ করতে দেখা গেছে। স্থানীয়দের ভাষ্য, তিনি দানশীল, সাধারণ মানুষের সুখ-দুঃখে পাশে থাকা একজন সাদামনের মানুষ। ফলে আগামী ইউনিয়ন পরিষদ নির্বাচনে তিনি শক্ত অবস্থানে থাকবেন বলে ধারণা করছেন রাজনৈতিক বিশ্লেষকরা।
এ বিষয়ে শাহীনুর শাহীন হিরুর ঘনিষ্ঠজনরা জানান, তিনি চরণদ্বীপ ইউনিয়নবাসীর দোয়া ও ভালোবাসা নিয়ে আগামী দিনে জনগণের সেবক হিসেবে কাজ করতে চান। ইউনিয়নের উন্নয়ন, স্বচ্ছ নেতৃত্ব ও সাধারণ মানুষের অধিকার প্রতিষ্ঠাই হবে তার মূল লক্ষ্য।

Please Share This Post in Your Social Media

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

More News Of This Category
© All rights reserved © 2026 dainikpratidinsomoy
Design & Development By: BD IT HOST