1. mdsoliman2995@gmail.com : dainik pratidinsomoy : dainik pratidinsomoy
কর্ণফুলীতে হামলা চালিয়ে ভাংচুর-লুটপাটের ঘটনায় সুষ্ঠু বিচারের দাবীতে সংবাদ সম্মেলন - dainik pratidinsomoy
July 29, 2026, 11:41 am
শিরোনামঃ
চট্টগ্রাম মেট্রোপলিটন পুলিশের (সিএমপি) কমিশনার হাসান মো. শওকত আলী। ইউনাইটেড প্রেসক্লাব বাংলাদেশ চট্টগ্রাম বিভাগীয় কমিটি গঠনকল্পে আলোচনা সভা অনুষ্ঠিত পটিয়ার আশিয়ায় যুবদলের উদ্যোগে বৃক্ষরোপণ কর্মসূচি অনুষ্ঠিত তিন বছর পূর্তিতে সংগ্রামী স্বাধীন ২৪ টিভি: আলোচনা সভা, মিলাদ মাহফিল ও সাংস্কৃতিক অনুষ্ঠানে উৎসবমুখর আয়োজন ইউনাইটেড প্রেসক্লাব চট্টগ্রাম’র উদ্দ্যোগে সাংবাদিক হাফিজুর রহমান শফিকের বিরুদ্ধে মিথ্যা মামলা প্রত্যাহার ও নিঃশর্ত মুক্তির দাবিতে মানববন্ধন। সারোয়াতলী ইউনিয়ন ভূমি অফিস থেকে ভুক্তভোগীর অনুকূলে তদন্ত প্রতিবেদন দেওয়ার আশ্বাসে ঘুষ দাবির অভিযোগ সহকারী ভূমি উপ কর্মকর্তা তারানুমা এলাহীর বিরুদ্ধে। নবনিযুক্ত চট্টগ্রাম জেলা পরিষদের প্রশাসক মাহবুবের রহমান শামীম’র সাথে সাক্ষাৎ আনোয়ারা উপজেলা বিএনপি ও অঙ্গ সংগঠনের নেতৃবৃন্দ প্রশাসক মাহবুবের রহমান শামীমের সাথে কৃষক দলের বিভাগ ও জেলা নেতৃবৃন্দের সাক্ষাৎ সরকারি চলাচলের রাস্তা দখলের চেষ্টা, সাইনবোর্ড ভাঙচুর ও প্রাণনাশের হুমকি,বোয়ালখালী থানায় লিখিত অভিযোগ। বাংলাদেশ মফস্বল সাংবাদিক সোসাইটির (বিএমএসএস) ত্রান সামগ্রী বিতরণ
বিজ্ঞাপনঃ
Welcome To Our Website...

কর্ণফুলীতে হামলা চালিয়ে ভাংচুর-লুটপাটের ঘটনায় সুষ্ঠু বিচারের দাবীতে সংবাদ সম্মেলন

  • Update Time : Wednesday, June 17, 2026
  • 105 Time View

 

এম.হান্নান রহিম তালুকদার

চট্টগ্রামের কর্ণফুলীতে পূর্ব শত্রুতার জের ধরে প্রতিপক্ষের উপর হামলা চালিয়ে বাড়ীঘর ভাংচুর ও লুটপাটের অভিযোগে সংবাদ সম্মেলন করেছে ভুক্তভোগী পরিবার। মঙ্গলবার (১৬ জুন) চট্টগ্রাম প্রেস ক্লাবের এস রহমান হলে উক্ত সংবাদ
সম্মেলন অনুষ্ঠিত হয়।
সংবাদ সম্মেলনে ভুক্তভোগী পরিবারের পক্ষে
লিখিত বক্তব্য পাঠ করেন নাজমুনুর রশীদ মুন্না।
তিনি তার বক্তব্যে অভিযোগ করে বলেন, আবু শাকের, আবু তাহের, আবু হানিফ, আলী হায়দার গং এর সাথে সন্ত্রাসী সেলিম, নাছির, নাঈম হোসেন মানিক, বরকত আলী, সাখাওয়াত, মনা এবং মোহাম্মদ আলী গং এর দীর্ঘদিন ধরে বিরোধ চলে আসছিলো। প্রায় সময় তারা তাদেরকে শারিরীক ও মানসিকভাবে নির্যাতন করতো।
জায়গা-জমির বিরোধকে কেন্দ্র করে গত ২৩ মে ইব্রাহিম বুলু এবং আজগর এর মধ্যে সংঘর্ষ হলে ইব্রাহিম বুলু গুরুতর আহত হয়ে চট্টগ্রাম মেডিকেল কলেজ হাসপাতালের আইসিইউতে চিকিৎসাধীন অবস্থায় গত ৫ জুন মৃত্যুবরণ করেন। বুলুর মৃত্যুতে এলাকায় উত্তেজনা ছড়িয়ে পড়লে সেই সুযোগকে কাজে লাগিয়ে সন্ত্রাসী সেলিম গং আবু তাহের গং কে বুলুর হত্যাকারী আজগরের নিকটাত্মীয় বলে ২০-২৫ জন সন্ত্রাসী নিয়ে হামলা চালিয়ে বাড়ীঘর ভাংচুর ও লুটপাট করে। তাদের মূল উদ্দেশ্য ছিলো আবু তাহের গং এর ভিটেমাটি দখল করা। সন্ত্রাসীরা হাতুড়ি দিয়ে বসতবাড়ী ভাংচুর করে ঘরের ভেতর ঢুকে মহিলাদেরকে ব্যাপক মারধর করে। সন্ত্রাসীরা নগদ ১২ লক্ষ টাকা, ২ ভরি স্বর্ণ, গুরুত্বপূর্ণ দলিল, টিভি, ফ্রিজ, আলমিরাসহ প্রায় ২২ লক্ষ টাকার মালামাল লুট করে নিয়ে যায়। তারা আলী আজগর, আবু শাকের, আবু তাহের, আবু হানিফ, আলী হায়দারের মালিকানাধীন ৫টি ঘর ভেঙ্গে গুড়িয়ে দেয়। যাওয়ার সময় পুনরায় ঘরে ঢুকলে গুম-খুন করার হুমকি দিয়ে চলে যায়। এসময় হামলাকারীরা নাজমুনুর রশীদ মুন্নার ২ বছর বয়সী শিশু সন্তানকে হত্যার উদ্দেশ্যে পুকুরের পানিতে ছুড়ে ফেলে দিলে তাকে দ্রুত উদ্ধার করে একটি চিতায় আশ্রয় নিয়ে রাতযাপন করেন। এরপর থেকে তারা খোলা আকাশের নীচে বসবাস করতেছেন বলে জানান।
তিনি বলেন, বুলু হত্যা মামলায় আজগর, আজগরের স্ত্রী, ছেলে, মেয়েসহ গ্রেফতার হয়ে কারাগারে রয়েছেন। নিহত বুলু এবং হত্যার অভিযোগে গ্রেফতার আজগর উভয়েই তাদের নিকটাত্মীয়। তারাও বুলু হত্যার সুষ্ঠু বিচার দাবি করছেন। কিন্তু তাদের উপর হামলা, লুটপাট, ভাংচুর সম্পূর্ণ উদ্দেশ্য প্রণোদিত বলে জানান।
তিনি আরো বলেন, ঘটনার পর মামলা করতে কর্ণফুলী থানায় গেলে পুলিশ জানায় এই মামলা নেওয়া যাবে না, দরকার হলে আদালতে মামলা করার পরামর্শ দেন ওসি । বসতবাড়ি উচ্ছেদ ও লুটপাটের ঘটনায় পুলিশ মামলা না নেওয়ায় অপরাধীরা আরো বেপরোয়া হয়ে উঠেছে এমন দাবী করে এই অবস্থায় পরিবারের অন্যান্য সদস্যসহ তারা জীবনের চরম নিরাপত্তাহীনতায় ভুগতেছেন বলে অভিযোগ করেন।
তিনি হামলা ও লুটপাটকারী সন্ত্রাসীদের দৃষ্টান্তমূলক শাস্তির জন্য মাননীয় স্বরাষ্ট্রমন্ত্রী, আইজিপিসহ পুলিশের উর্ধ্বতন কর্মকর্তাদের হস্তক্ষেপ কামনা করেন।
সংবাদ সম্মেলনে উপস্থিত ছিলেন নাজমুনুর রশীদ মুন্না, ফাতেমা বেগম, জান্নাতুল ফেরদৌস হীরা, তসলিমা কাওছার হীরা, তাসনিয়া প্রমুখ।

Please Share This Post in Your Social Media

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

More News Of This Category
© All rights reserved © 2026 dainikpratidinsomoy
Design & Development By: BD IT HOST