1. mdsoliman2995@gmail.com : dainik pratidinsomoy : dainik pratidinsomoy
জিয়াউর রহমানের ৪৫তম শাহাদাৎ বার্ষিকী উপলক্ষে হাটহাজারীতে খতমে কুরআন, দোয়া মাহফিল ও ড্রাইভিং সার্টিফিকেট বিতরণ* - dainik pratidinsomoy
September 15, 2026, 11:02 pm
শিরোনামঃ
জিয়াউর রহমান: রাষ্ট্রচিন্তা, নেতৃত্ব ও উন্নয়নের এক অনুসন্ধানী পাঠ। চট্টগ্রাম বিআরটিএর অনিয়ম-দুর্নীতির অভিযোগে শ্রমিক ফেডারেশনের সংবাদ সম্মেলন সারোয়াতলীতে মাদকের বিস্তার, বাড়ছে চুরি-ছিনতাইসহ নানা অপরাধ। গাউছিয়া আমিরভাণ্ডার আশেকান পরিষদের উদ্যোগে মিলাদ মাহফিল অনুষ্ঠিত। চট্টগ্রাম-১৩ সংসদীয় আসনের সংসদ সদস্য সরওয়ার জামাল নিজাম সমাজকল্যাণ মন্ত্রালয় সম্পর্কিত স্থায়ী কমিটির সদস্য হওয়ায় অভিনন্দন জানিয়েছেন : পরৈকোড়া ইউনিয়ন চেয়ারম্যান পদপ্রার্থী সাবেক ছাত্রনেতা হান্নান রহিম তালুকদার স্বাধীন বাংলা ফুটবল একাডেমি চট্টগ্রাম ভাইস-চেয়ারম্যান নির্বাচিত হলেন :চট্টগ্রাম মহানগর যুবদলের সদস্য ও চট্টগ্রাম মোহামেডান স্পোর্টিং ক্লাব সমর্থক গোষ্ঠী সহ-সভাপতি শাবাব ইয়াজদানী পরৈকোড়া ইউনিয়নে চেয়ারম্যান প্রার্থী হান্নান রহিম তালুকদার : উন্নয়নকে অগ্রাধিকার দেওয়ার অঙ্গীকার বোয়ালখালীতে সড়কের নিরাপত্তা খুঁটি উপড়ে বালুর ব্যবসা, কারাদণ্ডে থামল নৈরাজ্য বোয়ালখালীতে শিক্ষিকার বাড়ির কলাপসিবল গেটের তালা ভেঙে চুরি। আহলা বেংগুরা সি,এন,জি,চালক সমিতির উদ্যেগে জুশনে জুলুস ঈদে মিলাদুন্নবী (সাঃ) এর র‌্যালি শেষে মোনাজাত করেন শায়ের মৌলানা মোঃ রুহুল আমিন রহিমী আলকাদেরী।
বিজ্ঞাপনঃ
Welcome To Our Website...

জিয়াউর রহমানের ৪৫তম শাহাদাৎ বার্ষিকী উপলক্ষে হাটহাজারীতে খতমে কুরআন, দোয়া মাহফিল ও ড্রাইভিং সার্টিফিকেট বিতরণ*

  • Update Time : Saturday, June 13, 2026
  • 106 Time View

 

*হাটহাজারী প্রতিনিধি:

বাংলাদেশ জাতীয়তাবাদী দলের প্রতিষ্ঠাতা, শহীদ প্রেসিডেন্ট জিয়াউর রহমানের ৪৫তম শাহাদাৎ বার্ষিকী উপলক্ষে হাটহাজারীতে খতমে কুরআন, দোয়া মাহফিল ও ড্রাইভিং সার্টিফিকেট বিতরণ অনুষ্ঠানের আয়োজন করা হয়।

হাটহাজারী কার গাড়ি ড্রাইভিং ট্রেনিং সেন্টার এন্ড স্কুলের উদ্যোগে শুক্রবার, ১২ জুন ২০২৬ ইং সন্ধ্যা ৭টায় চিকনদণ্ডী ইউনিয়নের ১নং ওয়ার্ডের ধোপার দিঘির পাড়স্থ চট্টগ্রাম জেলা পরিষদ মার্কেট, উত্তর ফতেয়াবাদে এ অনুষ্ঠান অনুষ্ঠিত হয়।

পরিচ্ছন্ন শ্রমিক নেতা মোঃ আনোয়ার হোসেন চৌধুরী এর সভাপতিত্বে ও মোহাম্মদ দেলোয়ার হোসেন এর সঞ্চালনায় উক্ত সভায়

প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন হাটহাজারী উপজেলা যুবদলের সাবেক সভাপতি ও উপজেলা বিএনপির সম্মানিত সদস্য মোঃ ইউসুফ। প্রধান বক্তা হিসেবে উপস্থিত ছিলেন মালিক শ্রমিক ঐক্য পরিষদের আহ্বায়ক ও চট্টগ্রাম নাজিরহাট-খাগড়াছড়ি বাস মালিক সমিতির সদস্য মোহাম্মদ নাসির চৌধুরী।

সভাপতিত্ব করেন প্রতিষ্ঠানের পরিচালক ও প্রধান প্রশিক্ষক মোঃ আনোয়ার হোসেন চৌধুরী। সঞ্চালনায় ছিলেন ধোপার দিঘীরপাড় চট্টগ্রাম জেলা পরিষদ মার্কেট ব্যবসায়ী সমিতির সাধারণ সম্পাদক মোঃ দেলোয়ার হোসেন।

অনুষ্ঠানে শহীদ জিয়াউর রহমানের আত্মার মাগফিরাত কামনায় খতমে কুরআন ও বিশেষ দোয়া মাহফিল অনুষ্ঠিত হয়। পরে ড্রাইভিং ট্রেনিং সার্টিফিকেট ট্রেনিং প্রাপ্তদের হাতে তুলে দেওয়া হয়।

এ সময় বক্তারা বলেন, শহীদ জিয়া ছিলেন বাংলার রাখাল রাজা। বহুদলীয় গণতন্ত্রের প্রবক্তা হিসেবে তিনি দেশে রাজনৈতিক স্থিতিশীলতা ও উন্নয়নের ভিত্তি রচনা করেছিলেন। তার আদর্শকে ধারণ করে নতুন প্রজন্মকে দক্ষ জনশক্তি হিসেবে গড়ে তুলতে হবে।

অনুষ্ঠানে অন্যান্যের মধ্যে উপস্থিত ছিলেন বিএনপি নেতা কাজী মোহাম্মদ ইউসুফ, মোহাম্মদ শওকত, সমাজসেবক মোহাম্মদ শাহাবুদ্দিন, মাওলানা মঞ্জুর রশিদ, মাওলানা আক্তার হোসেন হাবিবি, সাবেক সহ-সভাপতি মোহাম্মদ সেলিম উদ্দিন সেলিম, মোঃ মোরশেদুল ইসলাম। মোহাম্মদ বাহাদুর শাহ ফরিদ, চিকনদণ্ডী ১নং ওয়ার্ড বিএনপির সাধারণ সম্পাদক মোহাম্মদ জাহিদুল আলম জাহেদ, নুরুল ইসলাম কাউসার, মোহাম্মদ দৌলত, মোহাম্মদ আল আমিন, মোহাম্মদ নুরুল আফসারসহ স্থানীয় গণ্যমান্য ব্যক্তিবর্গ।

Please Share This Post in Your Social Media

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

More News Of This Category
© All rights reserved © 2026 dainikpratidinsomoy
Design & Development By: BD IT HOST