1. mdsoliman2995@gmail.com : dainik pratidinsomoy : dainik pratidinsomoy
চট্টগ্রামের বোয়ালখালীতে ‘টুপিওয়ালা মাসুদ’ নামে কথিত মাদক কারবারিকে ঘিরে জনমনে প্রশ্ন, প্রশাসনের ভূমিকা নিয়ে আলোচনা - dainik pratidinsomoy
September 14, 2026, 10:56 pm
শিরোনামঃ
জিয়াউর রহমান: রাষ্ট্রচিন্তা, নেতৃত্ব ও উন্নয়নের এক অনুসন্ধানী পাঠ। চট্টগ্রাম বিআরটিএর অনিয়ম-দুর্নীতির অভিযোগে শ্রমিক ফেডারেশনের সংবাদ সম্মেলন সারোয়াতলীতে মাদকের বিস্তার, বাড়ছে চুরি-ছিনতাইসহ নানা অপরাধ। গাউছিয়া আমিরভাণ্ডার আশেকান পরিষদের উদ্যোগে মিলাদ মাহফিল অনুষ্ঠিত। চট্টগ্রাম-১৩ সংসদীয় আসনের সংসদ সদস্য সরওয়ার জামাল নিজাম সমাজকল্যাণ মন্ত্রালয় সম্পর্কিত স্থায়ী কমিটির সদস্য হওয়ায় অভিনন্দন জানিয়েছেন : পরৈকোড়া ইউনিয়ন চেয়ারম্যান পদপ্রার্থী সাবেক ছাত্রনেতা হান্নান রহিম তালুকদার স্বাধীন বাংলা ফুটবল একাডেমি চট্টগ্রাম ভাইস-চেয়ারম্যান নির্বাচিত হলেন :চট্টগ্রাম মহানগর যুবদলের সদস্য ও চট্টগ্রাম মোহামেডান স্পোর্টিং ক্লাব সমর্থক গোষ্ঠী সহ-সভাপতি শাবাব ইয়াজদানী পরৈকোড়া ইউনিয়নে চেয়ারম্যান প্রার্থী হান্নান রহিম তালুকদার : উন্নয়নকে অগ্রাধিকার দেওয়ার অঙ্গীকার বোয়ালখালীতে সড়কের নিরাপত্তা খুঁটি উপড়ে বালুর ব্যবসা, কারাদণ্ডে থামল নৈরাজ্য বোয়ালখালীতে শিক্ষিকার বাড়ির কলাপসিবল গেটের তালা ভেঙে চুরি। আহলা বেংগুরা সি,এন,জি,চালক সমিতির উদ্যেগে জুশনে জুলুস ঈদে মিলাদুন্নবী (সাঃ) এর র‌্যালি শেষে মোনাজাত করেন শায়ের মৌলানা মোঃ রুহুল আমিন রহিমী আলকাদেরী।
বিজ্ঞাপনঃ
Welcome To Our Website...

চট্টগ্রামের বোয়ালখালীতে ‘টুপিওয়ালা মাসুদ’ নামে কথিত মাদক কারবারিকে ঘিরে জনমনে প্রশ্ন, প্রশাসনের ভূমিকা নিয়ে আলোচনা

  • Update Time : Friday, June 19, 2026
  • 203 Time View

 

বোয়ালখালী প্রতিনিধি:

চট্টগ্রামের বোয়ালখালী উপজেলার কালাইয়ারহাট বাদামতল এলাকায় মাসুদ’ নামে পরিচিত এক ব্যক্তিকে কেন্দ্র করে মাদক ব্যবসার অভিযোগে স্থানীয়দের মধ্যে উদ্বেগ ও ক্ষোভ দেখা দিয়েছে। এলাকাবাসীর দাবি, দীর্ঘদিন ধরে তিনি এলাকায় মাদক ব্যবসার একটি নেটওয়ার্ক গড়ে তুলেছেন। তবে নানা অভিযোগ উঠলেও এখনো তিনি আইনশৃঙ্খলা বাহিনীর ধরাছোঁয়ার বাইরে রয়েছেন বলে অভিযোগ রয়েছে।

স্থানীয় সূত্রে জানা যায়, মাসুদ দীর্ঘদিন ধরে এলাকায় মাদক সরবরাহ ও বিক্রির সঙ্গে জড়িত বলে জনশ্রুতি রয়েছে। অভিযোগ রয়েছে, তিনি বিভিন্ন উৎস থেকে মাদক সংগ্রহ করে বোয়ালখালীর বিভিন্ন এলাকায় পাইকারি ও খুচরা পর্যায়ে সরবরাহ করে আসছেন। তবে এসব অভিযোগের বিষয়ে সংশ্লিষ্ট ব্যক্তিদের বক্তব্য পাওয়া যায়নি।

এলাকার সচেতন নাগরিকরা বলছেন, মাদক ব্যবসার বিস্তারের কারণে যুবসমাজ ধ্বংসের দিকে ধাবিত হচ্ছে। মাদকের ভয়াবহ প্রভাব পরিবার ও সমাজব্যবস্থার ওপর নেতিবাচক প্রভাব ফেলছে। মাদকাসক্তদের কারণে অনেক পরিবারে অশান্তি সৃষ্টি হচ্ছে এবং সামাজিক নিরাপত্তা বিঘ্নিত হচ্ছে বলে তাদের অভিযোগ।

সচেতন মহলের দাবি, মাদক ব্যবসার সঙ্গে জড়িত ব্যক্তি ও তাদের সহযোগীদের দ্রুত শনাক্ত করে আইনের আওতায় আনতে হবে। একই সঙ্গে তাদের বিরুদ্ধে দৃষ্টান্তমূলক ব্যবস্থা গ্রহণেরও আহ্বান জানিয়েছেন তারা।

স্থানীয়দের প্রশ্ন, সরকার যখন মাদকের বিরুদ্ধে ‘জিরো টলারেন্স’ নীতি ঘোষণা করেছে, তখন অভিযোগ থাকা সত্ত্বেও কেন এসব কর্মকাণ্ড বন্ধ হচ্ছে না। এ নিয়ে প্রশাসনের কার্যকর ভূমিকা প্রত্যাশা করছেন তারা।

তবে অভিযোগগুলোর বিষয়ে সংশ্লিষ্ট প্রশাসনের কোনো আনুষ্ঠানিক বক্তব্য পাওয়া যায়নি। এলাকাবাসী�

Please Share This Post in Your Social Media

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

More News Of This Category
© All rights reserved © 2026 dainikpratidinsomoy
Design & Development By: BD IT HOST